এক্সপ্লোর

Ram Navami 2025: 'ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে চড়ে না, এখন গাছে চড়ছে', তৃণমূলের রামনবমী পালন নিয়ে কটাক্ষ সুকান্তর

Ram Nabami: বারাসাতে রামনবমীর মিছিলে মিঠুন চক্রবর্তীর সঙ্গে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।

ঐশী মুখোপাধ্যায়, বারাসাত : বারাসাতে রামনবমীর মিছিলে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও। হুড খোলা জিপে ছিলেন মিঠুন। তার পাশেই সোনালি রঙের গদা হাতে দেখা গিয়েছে সুকান্তকে। মিছিলে জনসাধারণের সঙ্গে পা মিলিয়ে হেঁটেওছেন বিজেপির রাজ্য সভাপতি। আর রামনবমীর এই বর্ণাঢ্য সুবিশাল শোভাযাত্রা থেকে দিয়েছেন কড়া বার্তা। সুকান্ত মজুমদারের কথায়, 'মানুষ, পুরুষ, মহিলা সবাই নেমেছে দেখুন। সবাই বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাকে তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গ, পশ্চিম বাংলাদেশে পরিণত হবে, আর সেটা মহিলারা অন্তত চান না। তার কারণ হচ্ছে বাংলাদেশে হিন্দু মহিলাদের সঙ্গে কী ধরনের অত্যাচার হচ্ছে সেটা তো বুঝতে পারছে মানুষ। দেখতে পাচ্ছে।'  

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার সারাদিন বিজেপির পাশাপাশি তৃণমূলের একাংশকেও দেখা গিয়েছে রামনবমী উদযাপন করতে। পুজোয় শামিল হয়েছেন শশী পাঁজা। মিছিলে পা মিলিয়েছেন কুণাল ঘোষ থেকে শতাব্দী রায়। রামনবমীর মিছিলে হেঁটেছেন শওকত মোল্লাও। রামনবমীর দিন সম্প্রীতির বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূলের এভাবে রামনবমী পালন নিয়েও কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার বলেছেন, 'জানেন কারা রামনবমীকে আগে বহিরাগত কালচার বলত। এখন তারা নিজেরাই রামনবমী করছে। ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে চড়ে না। এখন গাছে চড়ছে। প্রশ্ন হচ্ছে এতদিন করেননি কেন? এতদিন রামকে বহিরাগত বলেছেন কেন? মানুষ জানান দিচ্ছে যে আগামী দিনে রাম রাজত্ব প্রতিষ্ঠা হচ্ছে।' 

বারাসাতের মেগা-র‍্যালি থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আরও বলেছেন, 'মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া। এই সাড়া প্রমাণ করছে, বাংলার হিন্দু সমাজ, জাতি-বর্ণ নির্বিশেষে তারা সকলে একত্রিত হয়েছে রামনবমীকে উদযাপন করার জন্য। জানেন কারা আগে রামনবমীকে বহিরাগত কালচার বলত, জয় শ্রী রামের ধ্বনিকে গালি হিসেবে বলত, তারা এখন বুঝতে পারছে, তারা নিজেরাই রামনবমী করছে।' 

রাজ্যজুড়ে রামনবমী পালনের ধুম। দিনভর তৃণমূল-বিজেপি টক্কর। মিছিল পাল্টা মিছিল। নন্দীগ্রামে রামমন্দিরের শিলান্যাস শুভেন্দুর। কলকাতা থেকে জেলা, পথে তৃণমূলও। কোথাও তরবারি, কোথাও কাটারি। রামনবমীতে অস্ত্রের ঝনঝনানি! বারাসাত, কাঁকিনাড়া থেকে মুর্শিদাবাদ, সিউড়ি, রামপুরহাট। জেলায় জেলায় অস্ত্র নিয়ে মিছিল। সিউড়িতে হিনদু জাগরণ মঞ্চে শোভাযাত্রায় নাবালকদের হাতে অস্ত্র। বাজেয়াপ্ত করল পুলিশ। পুরুলিয়ায় রামনবমীর শোভাযাত্রায় তলোয়ার হাতে বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতোর। লাঠি খেললেন দিলীপ-সৌমিত্র খাঁ। দুর্গাপুরে লাঠি হাতে বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই। হাইকোর্টের অনুমতি নিয়ে হাওড়ায় রামনবমীর জোড়া মিছিল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
CPIM in Dharmatala Chaos: SFI রাজ্য সম্পাদক বলেছিলেন এই অশান্তিতে দলের কেউ নেই, এবার সামনে এল ধৃতের সিপিএম যোগ
SFI রাজ্য সম্পাদক বলেছিলেন এই অশান্তিতে দলের কেউ নেই, এবার সামনে এল ধৃতের সিপিএম যোগ
News Live: নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP

ভিডিও

Dharmatala Chaos | ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ! | ABP ANANDA LIVE
Samik Bhattacharya on Kolkata Protest | 'দেশবিরোধী শক্তি নতুন করে মাথাচাড়া দিয়েছে' : Samik Bhattacharya
Sebaashray: ‘সেবাশ্রয়ের অ্যান্টিচেম্বার হাসিনার আয়নাঘর টাইপের কিছু নাকি?’, প্রশ্ন তুললেন বিজেপি নেতা অভিজিৎ
Narendra Modi on NEET |
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget