এক্সপ্লোর

Alipurduar News: ফালাকাটায় রাতভর তাণ্ডবের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আঙুল বিজেপির দিকেও

Ruckus In Alipurduar: ফালাকাটায় রাতভর তাণ্ডবের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন তাণ্ডব চালায় তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা, অভিযোগ গেরুয়া শিবিরের।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: ফালাকাটায় (falakata) রাতভর তাণ্ডবের (ruckus) অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। স্বাধীনতা দিবসের (independence day) ঠিক আগের দিন তাণ্ডব চালায় তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা, অভিযোগ গেরুয়া শিবিরের (BJP)। রবিবার গোটা রাত উত্তেজনায় কাটাল ফালাকাটা শহর। 

কী হয়েছিল?
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠান ছিল সোমবার। তার আগে প্রস্তুতি নিচ্ছিল সব রাজনৈতিক দলই। হঠাৎ উত্তেজনা। বিজেপির অভিযোগ, গত রাতে ফালাকাটার আশুতোষ পল্লীর ২২৩ নম্বর বুথের বিজেপি সভাপতি অমর গোপের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা। তাঁর গাড়ির কাচও ভেঙে ফেলা হয় বলে দাবি। খবর পেয়ে বিজেপি কর্মীরা সেখানে যান। তখন ফের দুষ্কৃতী-হামলা চলে বলে অভিযোগ। এবার আক্রমণের মুখে পড়েন বিজেপির নগর মণ্ডল সভাপতি চন্দ্রশেখর সিনহার। এতেই শেষ হয়নি। স্থানীয় বিজেপি বিধায়ক ঘটনাস্থল পরিদর্শনে গেলে তাঁকেও রাস্তায় আটকানো হয়। আক্রমণ চলে তাঁর উপর, জানিয়েছে গেরুয়া শিবির। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু সেই শান্তি সাময়িক। কারণ পুলিশ পরে বিজেপির বুথ সভাপতিকেই ধরে নিয়ে গিয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। পাশাপাশি রাতভর বিজেপি কার্যালয়ের সামনেও তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে শোনা যাচ্ছে। পাল্টা হামলার দাবি শোনা গিয়েছে তৃণমূলের মুখেও।

কী বলছে তৃণমূল?
তৃণমূলের টাউন সভাপতি শুভব্রত দে পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগ আনেন। তাঁর দাবী, ফালাকাটা পুরসভার এক মহিলা কাউন্সিলরকে গালিগালাজ করেন বিজেপির এক কর্মকর্তা। সঙ্গে ওই কাউন্সিলরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও আনা হয় তৃণমূলের তরফে। শুভব্রতর দাবি, থানায় এই নিয়ে অভিযোগ করে ফেরার সময় আক্রমণ শুরু করেন বিজেপির বুথ সভাপতি, মণ্ডল সভাপতি-সহ কর্মীরা আশপাশের তৃণমূল কর্মীরা তাঁদের বাধা দিতে গেলে মারধর করা হয় বলেও খবর। এমনকী গোটা পর্বে বিজেপি বিধায়কের বিরুদ্ধেও মদত দেওয়ার অভিযোগ করেছেন তৃণমূলের টাউন সভাপতি। দু-পক্ষই ফালাকাটা থানায় একে অন্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। প্রসঙ্গত, ১৩ অগাস্ট গভীর রাতে  জলপাইগুড়ির চালসায় ব্লক তৃণমূল যুব কংগ্রেস কার্যালয়ে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে। খবর ছড়াতেই পর দিন সকালে কার্যালয়ে আসেন যুব তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় মেটেলি থানার পুলিশ, আসেন সদ্যঘোষিত তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি জোসেফ মুণ্ডাও। শোনা যায়, শনিবার গভীর রাতে কেউ বা কারা হামলা করেছিল। দাবি, পাথর দিয়ে কার্যালয়ের দুটি বড়ো কাঁচ ভেঙে দেওয়া হয়। বিষয়টি নিয়ে এর মধ্যে তদন্ত শুরু করেছে মেটেলি থানার পুলিশ। প্রাথমিক ভাবে সেটি দুষ্কৃতী-হামলা বলেই মনে করছিল পুলিশ। 

আরও পড়ুন:শ্রীলঙ্কার সঙ্কটে সাহায্য ভারতের! আঞ্চলিক কূটনীতিতে কিছু বদলাল কি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Howrah Station New Platform: আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
Selling Property, Tax Rule: সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা
সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget