এক্সপ্লোর

Babul Supriyo Oath : 'বিভেদ তৈরি করতে চাইছেন রাজ্যপাল', বাবুলের শপথগ্রহণ অনুষ্ঠানে মন্তব্য ডেপুটি স্পিকারের

বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করানোর জন্য ডেপুটি স্পিকারকে অনুরোধ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তার পরই রাজি হয়ে যান ডেপুটি স্পিকার।

কলকাতা: অবশেষে কাটল জটবিধায়ক পদে শপথ নিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। বালিগঞ্জ বিধানসভাকেন্দ্রে (Ballygunj Assembly) জয়ের ২৬ দিনের মাথায় শপথগ্রহণ করলেন তিনি। আর, শপথগ্রহণের দিনই দলবদল প্রসঙ্গে অস্বস্তির মুখে পড়লেন তৃণমূল বিধায়ক (TMC)!

ডেপুটি স্পিকারকে অনুমোদন: ৬ এপ্রিল বালিগঞ্জের উপনির্বাচনে (By-Election) জয়ী হন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। কে বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করাবেন? রাজ্যপাল? স্পিকার?  না কি ডেপুটি স্পিকার? এই নিয়ে জটিলতার কারণে, আটকে ছিল বাবুলের শপথগ্রহণ! বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করানোর জন্য বিধানসভার ডেপুটি স্পিকারকে অনুমোদন দেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কিন্তু, স্পিকার থাকতে শপথবাক্য পাঠ করাতে রাজি ছিলেন না ডেপুটি স্পিকার।

সূত্রের খবর,  বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) শপথবাক্য পাঠ করানোর জন্য ডেপুটি স্পিকারকে অনুরোধ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তার পরই রাজি হয়ে যান ডেপুটি স্পিকার। রাজ্যপালের অনুমোদন মতো, বুধবার বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করালেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।

বিধানসভায় থাকলেও, শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন না অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করানোর পর, রাজ্যপালের সমালোচনায় সরব হন ডেপুটি স্পিকার। 

ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের কথায়, এই শপথ গ্রহণ অনুষ্ঠান, যেটা আপনারা সকলেই জানেন, যে আমি, স্পিকার মহোদয় থাকতে এটা করতে চাইনি। কিন্তু, যে কোনও কারণে, মাননীয় রাজ্যপাল মহোদয় একটা বিভাজনের চেষ্টা করেছিলেন। কিন্তু, আমরা ঐক্যবদ্ধ। আমরা একটা পরিবারেরই সদস্য। সবমিলিয়ে বাবুলের শপথ গ্রহণ নিয়ে চরমে পৌঁছয় বাকযুদ্ধ।

সেরা শিরোনাম

Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget