এক্সপ্লোর

MGNREGA Dues: 'লক্ষ লক্ষ জব কার্ড বাতিল অন্ধ্র, উত্তরপ্রদেশে, আটকে রয়েছে শুধু বাংলার প্রাপ্য'

TMC vs BJP: শুধু পশ্চিমবঙ্গ নয়, সেই তালিকায় নাম ছিল অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, বিজেপি শাসিত গুজরাত এবং উত্তরপ্রদেশেরও।

কলকাতা: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের ধর্না কর্মসূচি ঘিরে উত্তাল হয়েছে রাজধানী দিল্লি (MGNREGA Dues)। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ১০০ দিনের কাজের টাকা ইচ্ছাকৃত ভাবে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে অভিযোগ তৃণমূলের (TMC)। অন্য দিকে, বিজেপি-র (BJP) অভিযোগ, ১০০ দিনের কাজের টাকায় দুর্নীতি হয়েছে, লক্ষ লক্ষ জব কার্ড বাতিল হয়েছে, তাই চুরি রুখতেই টাকা দেওয়া হয়নি। 

সেই নিয়ে বিতর্কের মধ্যেই এবার বিজেপি-র দাবির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান উঠে আসছে। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, ২০২২-'২৩ অর্থবর্ষে গোটা দেশে ৫ কোটি ১৮ লক্ষ ৯১ হাজার ১৬৮টি জব কার্ড বাতিল হয়। শুধু পশ্চিমবঙ্গ নয়, সেই তালিকায় নাম ছিল অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, বিজেপি শাসিত গুজরাত এবং উত্তরপ্রদেশেরও।

কেন্দ্রীয় পরিসংখ্যানে দেখা যায়, পশ্চিমবঙ্গে ৮৩ লক্ষ ৩৬ হাজার ১১৫টি জব কার্ড বাতিল হয়। অন্ধ্রপ্রদেশে বাতিল হয় ৭৮ লক্ষ ৫ হাজার ৫৬৯টি জবকার্ড। উত্তর প্রদেশে ৬২ লক্ষ এবং গুজরাতে ৪ লক্ষ ৩০ হাজার ৪০৪টি জব কার্ড বাতিল হয়। জব কার্ড বাতিলের কারণ হিসেবে ভুয়ো জব কার্ড, ডুপ্লিকেট জব কার্ডকে কারণ হিসেবে যেমন দেখায় কেন্দ্র। তেমনই পঞ্চায়েত এলাকা ছেড়ে মানুষের চলে যাওয়া এবং ১০০ দিনের কাজের প্রতি অনীহার কথাও সামনে আনা হয়।

আরও পড়ুন: TMC Delhi Protests: বকেয়ার অঙ্ক নিয়ে তরজা, বাগযুদ্ধ-কটাক্ষের বৃষ্টি, মঙ্গলে তপ্ত রইল দিল্লি

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে মঙ্গলবার দিল্লিতে যখন তীব্র টানাপোড়েন চলছে, সেই সময় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি-র সদর দফতরে সাংবাদিক বৈঠক করেন। ভুয়ো জব কার্ড দেখিয়ে রাজ্যের তৃণমূল সরকারের আমলে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এর পাল্টা, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, দু'বছর ধরে টাকা বন্ধ। দুর্নীতি হয়ে থাকলে বিজেপি-র পঞ্চায়েত প্রধানরা কেন এফআইআর দায়ের করেননি? তাতে এফআইআর দায়েরের দায়িত্ব রাজ্যের বলে জানান শুভেন্দু। 

এই টানাপোড়েনের মধ্যেই কেন্দ্রীয় পরিসংখ্যানের প্রসঙ্গ ফিরে এসেছে। এবিপি আনন্দের 'আনন্দ সকাল' অনুষ্ঠানে রাজনৈতিক বিশ্লেষক রবীন্দ্রনাথ ভট্টাচার্য প্রশ্ন তোলেন, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশেও লক্ষ লক্ষ জব কার্ড বাতিল হয়েছে। অথচ কোথাও টাকা আটকানো হয়নি। শুধুমাত্র বাংলার প্রাপ্যই আটকে রাখা হয়েছে কেন ? এই টানাপোড়েনে নিজেদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ, দরিদ্র মানুষ। তাঁদের নিয়ে ভাবনা-চিন্তা নেই কারও। বাংলার ৩ কোটি ৬৩ লক্ষ মানুষ ১০০ দিনের কাজের উপর নির্ভরশীল। দু'বছর ধরে টাকা না পেয়ে, তাঁরাই শুধু কষ্ট পাচ্ছেন।

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget