এক্সপ্লোর

Mamata Banerjee: পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু, নিজে প্রার্থী বাছাই করবেন, ঘোষণা মমতার

Panchayat Elections 2023: রবিবার কালীঘাট থেকে ফোনে মুর্শিদাবাদের জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা হয় মমতার। সেখানে সাগরদিঘিতে পরাজয় নিয়ে বিশদ আলোচনা হয়।

কলকাতা: দিন ক্ষণ ঘোষণা না হলেও, পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে উত্তাপ বাড়ছে রাজ্যে (Panchayat Elections 2023)। সেই আবহেই গুরুত্বপূর্ণ ঘোষণা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। জানিয়ে দিলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কারা টিকিট পাবেন তা তিনিই ঠিক করবেন। সদ্য সমাপ্ত সাগরদিঘি উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের কাছে বিধানসভা নির্বাচনে জেতা আসন হাতছাড়া হয়েছে তৃণমূলের। তার পরই এই ঘোষণা মমতার (TMC)। 

পঞ্চায়েত নির্বাচনে নিজে প্রার্থী বাছবেন বলে জানিয়ে দিলেন মমতা

রবিবার কালীঘাট থেকে ফোনে মুর্শিদাবাদের জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা হয় মমতার। সেখানে সাগরদিঘিতে পরাজয় নিয়ে বিশদ আলোচনা হয়। আর সেখানেই পঞ্চায়েত নির্বাচনে নিজে প্রার্থী বাছবেন বলে জানিয়ে দেন মমতা। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এ দিন মুর্শিদাবাদে তিন জনের কমিটিও গড়ে দেন তৃণমূল নেত্রী। ওই কমিটিতে থাকছেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এবং জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন।

আরও পড়ুন: Kalyan Banerjee: 'আজ থানায় যাওয়ার অধিকার আছে বাংলার মানুষের, ২০১১-র আগে হলে'...কল্যাণের নিশানায় বামেরা

সাগরদিঘি উপনির্বাচনে পরাজয়ের পর মুর্শিদাবাদে তৃণমূলের সংগঠনে ভাঙন ধরেছে। শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর উপস্থিতিতে তৃণমূলে ছেড়ে প্রায় ১৫০০ জন হাত-শিবিরে যোগ দেন। রবিবারও সেই ধারা অব্য়াহত থেকেছে। জলঙ্গি, লালবাগ, ডোমকল , রেজিনগরের প্রায় ১ হাজার তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দিলেন। একই পথে হেঁটেছেন বিজেপি সমর্থিত ৫০টি পরিবারের সদস্যরাও। সেই আবহেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে নিজে প্রার্থী বাছার সিদ্ধান্ত মমতার। 

তৃণমূল সর্বধর্ম সমন্বয়ের পক্ষে, জানালেন মমতা

৬৮ শতাংশ সংখ্য়ালঘু অধ্য়ুষিত সাগরদিঘির উপনির্বাচনে তৃণমূলের পরাজয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। বিশেষজ্ঞদের একাংশের প্রশ্ন, সংখ্য়ালঘু ভোটাররা কি তাহলে তৃণমূলের থেকে মুখ ফেরাতে শুরু করেছেন? এই প্রেক্ষাপটে, এ দিন তৃণমূল নেত্রী জানান, তৃণমূল সর্বধর্ম সমন্বয়ের পক্ষে। সংখ্যালঘুরা যেহেতু তৃণমূলকে ভালবাসেন, তাই তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে নানা ভাবে। সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দিয়ে মমতা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন যে, CAA, NRC এবং ইউনিফর্ম সিভিল কোড বাংলায় কার্যকর হতে দেবেন না।

এর মধ্যেই রবিবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত নির্বাচন পরিচালনা নিয়ে বলা হয়েছে, শুধুমাত্র জেলা পঞ্চায়েত নির্বাচনী আধিকারিক নিয়োগ করবেন প্রিসাইডিং অফিসারকে। জেলাশাসক হবেন পঞ্চায়েত নির্বাচনী আধিকারিক। শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পৌরসংস্থার কর্মচারীদের নিয়েই ভোটগ্রহণের দল গঠন। প্রার্থী বা নির্বাচনে অংশগ্রহণকারী কাউকে ভোটদানকারী দলের সদস্য হিসাবে নিয়োগ নয়। যে ব্লক এলাকায় নির্বাচন, সেই অঞ্চলের আবাসিক ঠিকানার ভোটদানকারী দলের সদস্য নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
Suvendu Adhikari - TMC Meet : নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget