এক্সপ্লোর

Locket Chatterjee: 'রোজভ্যালি কাণ্ডে যুক্ত লকেট', ED-এর কাছে অভিযোগ তৃণমূল কাউন্সিলরের

Rosevalley Scam: লকেটের দাবি, নুসরত বিতর্ক থেকে নজর ঘোরাতেই এমনটা করছে তৃণমূল।

রঞ্জিত সাউ ও বিজেন্দ্র সিংহ, কলকাতা ও নয়াদিল্লি: রোজভ্যালির সঙ্গে লকেট চট্টোপাধ্য়ায়ের যোগাযোগের অভিযোগ তুলে, বিজেপি সাংসদের বিরুদ্ধে এবার ED-র দ্বারস্থ হলেন বিধাননগর পুরসভার এক তৃণমূল কাউন্সিলর। যদিও লকেটের দাবি, নুসরত বিতর্ক থেকে নজর ঘোরাতেই এমনটা করছে তৃণমূল।

বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগের পাল্টা এবার হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। রোজভ্যালি চিটফান্ডের সঙ্গে যোগাযোগের অভিযোগে ED-র দ্বারস্থ হলেন বিধাননগর পুরসভার ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তুলসী সিংহ রায়। বিধাননগরের তৃণমূল কাউন্সিলর তুলসী সিংহ রায় বলেন, 'আজকে আমরা একটা নিরপেক্ষ তদন্তের জন্য এসেছি সাংসদ বিজেপি লকেট চট্টোপাধ্যায়ের তিনি রোজভ্যালির একজন বেনিফিশিয়ারি।'

পাল্টা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, 'সাংসদ তার কোটি কোটি টাকা তছরূপের দেখা গেছে, সেটা সামনে এসেছে, সেখান থেকে নজর ঘোরানোর জন্য, আমাকে ধরা হয়েছে।'

কোটি কোটি টাকা নিয়ে, ফ্ল্যাট না দিয়ে, ওই টাকায় নিজের ফ্ল্যাট কেনার অভিযোগ উঠেছে বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে। ৩১ জুলাই, অভিযোগকারীদের নিয়ে ED'র দ্বারস্থ হন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। এরপরই, নুসরতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রসঙ্গে বলতে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমাকে তো কে একজন বলছিল, ওদের মধ্যে কে একজন সাংসদ আছে, অভিযোগ দেওয়া সত্বেও ইডি কিছু করেনি। আমি আর নামটা বলব না, কারণ অভিযোগগুলো ওরা করছে। আমি নামটা বলব না। যারা ডাইরেক্ট চিটফান্ডের সঙ্গে যুক্ত ছিল। চিটফান্ডের মালিকের সঙ্গে বিদেশে ঘুরতে গেছিল।'

এরপর, এদিন CGO কমপ্লেক্সে এসে, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রোজভ্যালিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে ED-র কাছে তদন্তের দাবি করলেন বিধাননগর পুরসভার ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তাঁর দাবি, 'বিজেপি সাংসদ লকেট রোজভ্যালির বেনিফিশিয়ারি, তদন্তের বাইরে কেন লকেট চট্টোপাধ্যায়, বিজেপি সাংসদ বলে কী তদন্তের বাইরে? তার ব্যাপারেও তদন্ত করা হোক।'

এর আগে বিধানসভা ভোটের প্রাক্কালেও এই একই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'বাবুল সুপ্রিয় একদিন বলেছিল সারদা হচ্ছে রোজভ্যালির প্রথম রোজ, লকেট তো সারদার গলার লকেট, লকেট হয়ে ঘুরে বেড়ায়, সব জানি।' বাবুল সুপ্রিয় এখন বিজেপি ছেড়ে তৃণমূলে! মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মন্ত্রিসভার সদস্য়ও। আর লকেট চট্টোপাধ্য়ায় একদা তৃণমূল ঘনিষ্ঠ হলেও, বর্তমানে বিজেপির দাপুটে সাংসদ!

সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, 'আমি ছবিতে কাজ করতাম বলে আমাকে বলা, আজকে যিনি আছেন বাবুল সুপ্রিয়, তাঁকে নিয়েও বলেছিল, বাবুল সুপ্রিম আজকে তো ওইখানে আছেন, বাবুল সুপ্রিয় নিজের বিষয়টা জানান।'

২০১৪ থেকে সারদা কেলেঙ্কারির সিবিআই তদন্ত চলছে। ৯ বছর ধরে চলছে রোজভ্যালি মামলার CBI তদন্তও। নারদকাণ্ডের CBI তদন্তও চলছে ৬ বছর হয়ে গেল। এই অবস্থায়, প্রশ্ন উঠছে রাজনীতির আঙিনা ছাড়িয়ে কবে শেষ হবে এই সব তদন্ত?

আরও পড়ুন: ব্রাত্য বসুর রাম-বাম মন্তব্যের প্রতিবাদ, বিধানসভায় টানা জয় শ্রীরাম স্লোগান বিজেপি বিধায়কদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget