এক্সপ্লোর

Debangshu Bhattacharya : ‘সত্যি সত্যিই ঢাকি সমেত বিসর্জন হয়ে গেল!’ নিয়োগ দুর্নীতি মামলায় এজলাস বদলে খোঁচা দেবাংশুর

Justice Abhijit Gangopadhyay : সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই সাক্ষাৎকারের অনুবাদের কপি চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কলকাতা : প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary Teacher Recruitment) মামলার শুনানির মাঝে হুঁশিয়ারির সুরে ২০১৬-র নিয়োগপ্রক্রিয়ার পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিয়েছিলেন। শুধু তাই নয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) বলেছিলেন 'ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব'। যে বক্তব্য টেনে এনেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতিকে খোঁচা দিলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। 

নিয়োগ দুর্নীতি মামলায় এজলাস বদলের পর ট্যুইট করেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি যেখানে লেখেন, ‘সত্যি সত্যিই ঢাকি সমেত বিসর্জন হয়ে গেল!’ তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের ট্যুইট, ‘লক্ষ্মণ গণ্ডির বাইরে দাঁড়ানো ভেকধারী রাবণকে সীতাও সাধু ভেবেছিল। সীতার ভুল ভেঙেছিল অপহৃত হওয়ার পর, একই নিয়মে বাকিদেরও ভাঙবে। লাল সেলাম, ভাল থাকবেন কমরেড’।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সব মামলা সরল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে। নির্দেশ সুপ্রিম কোর্টের, মত আইনজীবীদের একাংশের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতির সব মামলা অন্য বিচারপতিকে দেওয়ার নির্দেশ। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court of India)। নিয়োগ-দুর্নীতির সব মামলা সরল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে, মত আইনজীবীদের অন্য অংশের। ওয়েবসাইটে আপলোড হওয়ার পরেই জানা যাবে সুপ্রিম কোর্টের বিস্তারিত নির্দেশ। 

এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই সাক্ষাৎকারের অনুবাদের কপি চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টে দেওয়া হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের রিপোর্টের কপি চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের কাছ থেকে চেয়ে পাঠালেন বিচারপতি । আজ রাত ১২টার মধ্যে পেশ করার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। রাত ১২:১৫ পর্যন্ত চেম্বারে অপেক্ষা করবেন, জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 'কুণাল ঘোষকে প্রণাম জানাব, তিনি যা ভবিষ্যদ্বাণী করেছিলেন, তা মিলে গেছে, তিনি এত বড় ভবিষ্যৎদ্রষ্টা, জানা ছিল না', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 

নিয়োগ দুর্নীতি মামলায় এজলাস বদলের পর ট্যুইট কুণাল ঘোষের। ‘সারা দেশে আজ প্রথম কেউ বুঝলেন, সব কা বিকাশ কাকে বলে, বিকাশ ছুঁলে কী হয়, কমরেড সমবেদনা রইল’, ট্যুইট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)।

আরও পড়ুন- বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে সরল প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা, ভবিষ্যৎ কী সব মামলার?

আরও পড়ুন: Aloe Vera: গরমের মরসুমে ত্বকের কী কী সমস্যা দূর করে অ্যালোভেরা? কীভাবে কাজে লাগাবেন?
 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget