এক্সপ্লোর

Sheikh Shahjahan: তৃণমূল থেকে সাসপেন্ড শেখ শাহজাহান, গ্রেফতার হতেই পদক্ষেপ দলের

Sheikh Shahjahan Suspended: এত দিন পর কেন হুঁশ ফিরল তৃণমূলের, উঠছে প্রশ্ন।

কলকাতা: গ্রেফতারির পর পরই তৃণমূল থেকে সাসপেন্ড হলেন সন্দেশখালির দাপুটে নেতা শেখ শাহজাহান। আগামী ছ'বছরের জন্য তৃণমূল থেকে সাসপেন্ড হলেন তিনি। দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে। যদিও তৃণমূলের এই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে। বছরের পর বছর সন্দেশখালিতে তিনি অত্যাচার চালিয়েছেন বলে অভিযোগ। নারী নির্যাতন, জমি জবরদখল-সহ অভিযোগের পাহাড় জমেছে তাঁকে ঘিরে। এত দিন পর কেন হুঁশ ফিরল তৃণমূলের, উঠছে প্রশ্ন। (Sheikh Shahjahan)

শাহজাহান গ্রেফতার হওয়ার পর বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন ডেরেক ও'ব্রায়েন। তিনিই শাহজানকে সাসপেন্ড করার কথা জানান। ডেরেক বলেন, "শেখ শাহজাহানকে দল থেকে ছ'বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। দেশে দুই ধরনের রাজনৈতিক দল রয়েছে, এক ধরনের দল শুধু বড় বড় বুলি আউড়ে যায়। তৃণমূল কাজে করে দেখায়।" (Sheikh Shahjahan Suspended)

৫৬ দিনের মাথায় শাহজাহানকে গ্রেফতার করল রাজ্য পুলিশ। আপাতত ১০ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে। সন্দেশখালিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের উপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে সন্দেশখালির 'ত্রাস' শাহজাহানকে। মিনাখাঁ থেকে গ্রেফতার করে হল শাহজাহানকে। 

আরও পড়ুন: Sheikh Shahjahan: ‘কোনও সমবেদনা নেই আমার’, শাহজাহানের আইনজীবীকে বললেন হাইকোর্টের প্রধান বিচারপতি

সন্দেশখালিতে মাত্র ৩০ কিমি দূরত্ব মিনাখাঁর। সেখানে এতদিন কী করে লুকিয়ে থাকলেন শাহজাহান, উঠছে প্রশ্ন। তাঁকে গ্রেফতার করতে কেন ৫৬ দিন লেগে গেল, উঠছে এই প্রশ্ন। এক্ষেত্রে যদিও আইনি বাধার যুক্তি দিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ। রাজ্য পুলিশের পাল্টা প্রশ্ন, তদন্তে বাধা ছিল না যেখানে, ED কী করছিল এতদিন? 

শাহজাহানের গ্রেফতারির পর সন্দেশখালির জায়গায় জায়গায় এই মুহূর্তে ১৪৪ ধারা জারি রয়েছে। তবে শাহজাহানের গ্রেফতারিতে অকাল দোল পালিত হচ্ছে সন্দেশখালিতে। উৎসবের মেজাজে স্থানীয়রা, চলছে আবিরখেলা, মিষ্টিমুখ। 

গত ৫ জানুয়ারি ইডি, সিআরপিএফের ওপর হামলার পর থেকেই তাঁর হদিশ পাওয়া যাচ্ছিল না শাহজাহানের। এতদিন কোথায় ছিলেন তিনি? তা নিয়ে নানা দাবি শোনা গেছে বিরোধীদের মুখে। শাহজাহান কেন গ্রেফতার হচ্ছেন না, তা নিয়ে দায় ঠেলাঠেলিও চলেছে। এতদিন পর অবশেষে জালে পড়লেন তিনি। 

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর

ভিডিও

CJP Protest in Delhi |
BJP Government in Bengal | বাইপাস সংলগ্ন নামজাদা ধাবায় গেলেন দুর্নীতি দমন কমিশনের আধিকারিকরা
Durga Puja 2026 : মহালয়ার আগে একাধিক জায়গায় পরিদর্শন, বদলেছে বাবুঘাটের রূপ
CM Suvendu Adhikari : Nandigram Bye Election-এর ফলাফলে রেকর্ড, জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Rejinagar Bye Election Results : সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরেও জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget