এক্সপ্লোর

Arabul Islam : 'মারপিটের দরকার নেই', হুঙ্কার-হুমকির পথ ছেড়ে এ কী বললেন আরাবুল !

Arabul Islam To TMC : তৃৃৃণমূল কর্মীদের উদ্দেশ্যে আরাবুল বার্তা দেন, মারপিটের দরকার নেই।

রঞ্জিত হালদার, ভাঙড় : এ যেন উলটপুরাণ। পঞ্চায়েত ভোটের ( Panchayat Poll )  আগে ভাঙড়ে শান্তির বার্তা তৃণমূল নেতা আরাবুল ইসলামের (Arabul Islam )।

তৃণমূলের দেওয়াল দখল করে নেওয়ার অভিযোগ

ভাঙড়ের মাঝেরহাট গ্রামে বিধায়ক নৌশাদ সিদ্দিকির ( Naushad Siddiqui ) পাড়ায় তৃণমূলের দেওয়াল দখল করে নেওয়ার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। তৃৃৃণমূল কর্মীদের উদ্দেশ্যে আরাবুল বার্তা দেন, মারপিটের দরকার নেই। দেওয়াল লিখন নিয়ে ভাঙড়ে যেন কোনও অশান্তি না হয়।

চ্যালেঞ্জ-পাল্টা চ্য়ালেঞ্জে সরগরম ভাঙড়

আইএসএফের পাল্টা দাবি, একুশের বিধানসভা ভোটের পর তাদের দেওয়াল তৃণমূলই দখল করে নেয়। দেওয়াল নিয়ে কিছু যায় আসে না, মানুষের মনে আছি। তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ আইএসএফের। সবমিলিয়ে চ্যালেঞ্জ-পাল্টা চ্য়ালেঞ্জে সরগরম ব্যাটলগ্রাউন্ড ভাঙড়।

আরাবুলের বার্তা কী

আরাবুল আরও বলেন, 'আমার কাছে অভিযোগ এসেছে। আমাদের ছেলেরা বলেছে। তারপরও আমাদের ২০০-৩০০ ছেলে বেরিয়ে এলাকায় দেওয়াল দখল করেছে। চুন টেনেছে। একটা ছোটো ঘটনা ঘটেছে ...একটা দেওয়ালকে কেন্দ্র করে সারা ভাঙড়ে যেন কোনওরকম অশান্তি না হয়।' 

তেতে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়

বিডিও অফিসের কর্মীকে মারধর, কংগ্রেস প্রার্থীকে ডিসিআর নিতে বাধা, এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করা!
একের পর এক অভিযোগে, পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের শুরু থেকেই তেতে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়! প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আর এই পরিস্থিতিতেই ভাঙড়ের তৃণমূল নেতার এই বার্তা।  

আগে কীভাবে হুঙ্কার দেন আরাবুল

এর আগে বারবার বিরোধীদের উদ্দেশে হুঙ্কার ছেড়েছেন আরাবুল ইসলাম। কিছুদিন আগে তিনি বলেন, ' তৃণমূলের নামে যারা খারাপ ভাষা ব্যবহার করবে তাদের ধরে এনে হাত পা গুঁড়ো করে দিতে হবে।' আইএসএফের উদ্দেশে আগেও নানবিধ দাওয়াই দিয়েছেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক। দিয়েছেন,  বিধায়ক নৌশাদ সিদ্দিকির চামড়া তুলে নেওয়ার হুমকি ! এবার আর হুঙ্কার-হুমকির লাইনে না হেঁটে, তিনি দিলেন শান্তির বার্তা । 

অন্যদিকে রবিবারই, বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিলেন কুলপির কামারচক গ্রাম পঞ্চায়েতের চকতারাবৈদ্য গ্রামের শতাধিক কর্মী, সমর্থক। দলবদলের পরেই তৃণমূলের অঞ্চল অফিস দখল করে নেয় আইএসএফ। তাঁদের অভিযোগ, ১০ লক্ষ টাকায় পঞ্চায়েতে তৃণমূলের টিকিট বিক্রি করেছেন বিধায়ক। টিকিট দেওয়ার টোপ দিয়ে ৩ বছর ধরে সংগঠনের কাজ করিয়েছে, টাকাও নিয়েছে। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget