এক্সপ্লোর

Abhishek Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের পর মুখ্যমন্ত্রী কি তিনিই? উত্তর দিলেন অভিষেক নিজেই

Abhishek Banerjee News: লোকসভা ভোটের দু’বছর আগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকার নিয়ে চর্চা শুরু হতেই, তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে শুরু করে বিরোধীরাও। এই আবহে বুধবার কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: 'বর্তমানে প্রধান লক্ষ্য ভিনরাজ্যে তৃণমূলের সংগঠনকে মজবুত করা'। তৃণমূলে (TMC) উত্তরাধিকার ইস্যুতে প্রথমবার মুখ খুলে জানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (General Secretary of the All India Trinamool Congress) অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 'মমতা বন্দ্যোপাধ্যায়ই দলের সর্বোচ্চ নেত্রী', মন্তব্য অভিষেকের। 

তৃণমূলের উত্তরাধিকার প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কি বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক? তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরী ঠিক হয়ে গেছে? 

সম্প্রতি কুণাল ঘোষ, অপরূপা পোদ্দারের মতো তৃণমূল নেতা-নেত্রীদের ট্যুইটে জোরাল হয়েছে সেই জল্পনা। আবার কার্যত উল্টোসুর শোনা গেছে পার্থ চট্টোপাধ্যায়ের মতো প্রবীণ নেতার গলায়। 

এই প্রেক্ষাপটে বুধবার প্রথম এই ইস্যুতে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

কী বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক?

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এ ব্যাপারে প্রশ্ন করা হলে এদিন তিনি বলেন, 'এখন আমার একমাত্র লক্ষ্য তৃণমূল কংগ্রেসকে আরও ১০টা রাজ্যে প্রতিষ্ঠা করা।'

তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তির দিন থেকেই এনিয়ে আলোচনা শুরু হয়। সেদিন ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট  করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি লেখেন, 'তৃণমূল কংগ্রেসের এক সৈনিক হিসেবে বলতে পারি, ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি। আর সেই ২০৩৬ সালে তিনি অভিভাবকের মত উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে, যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক।'

এর ২৪ ঘণ্টার মধ্যে আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার একধাপ এগিয়ে ট্যুইট করে বলেন, 'আমি চাই, আমাদের দিদি ২০২৪-এ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন আরএসএস মনোনীত রাষ্ট্রপতির থেকে। আর এই বিজেপির গোবর্ধন জগদীশ ধনকড়ের থেকে বাংলায় ২০২৪-এ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন আমাদের প্রিয় যুবনেতা অভিষেক বন্দোপাধ্যায়।'

পরপর ট্যুইটে যখন এনিয়ে জল্পনা যখন জোরালো হচ্ছে, তখনই আবার কার্যত উল্টো সুর শোনা যায় পার্থ চট্টোপাধ্যায় থেকে সৌগত রায়ের মতো প্রবীণ নেতাদের গলায়।
 
তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'কে মুখ্যমন্ত্রী হবেন এই মুহূর্তে ভাবতেই পারছিনা। কারণ, মমতাই আমাদের মুখ্যমন্ত্রী। অভিষেক তো বলেছে, কুড়ি বছর সরকার নিয়ে ভাববে না। তারপরও কেন লোকে বলে জানি না। মমতা যেভাবে চালাচ্ছেন, দীর্ঘদিনের ইতিহাস তৈরি করবেন। মমতার পর কে নেতা হবেন, তা মমতা যতক্ষণ আছেন, বলতে পারছি না।'

তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ছিলেন থাকবেন। অভিষেক যুব নেতা, জনপ্রিয় নেতা।'

লোকসভা ভোটের দু’বছর আগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকার নিয়ে চর্চা শুরু হতেই, তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে শুরু করে বিরোধীরাও। এই আবহে বুধবার অসমে গিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, 'তাঁর লক্ষ্য, ভিনরাজ্যে দলের সংগঠনকে মজবুত করা।'

আরও পড়ুন: Tathagata attacks Sougata : "তৃণমূলের বদমাইশরা যদি বিজেপি কর্মীদের এরকম করে ?" দিলীপকে কটাক্ষ তথাগতর

দলের উত্তরাধিকার প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি প্রথম দিনই বলেছি, দল আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে, আমি সেই কাজ করছি। মমতা  বন্দ্যোপাধ্য়ায় আমাদের সর্বোচ্চ নেত্রী। এবং তাঁর নেতৃত্বে বাংলা যেন দেশকে পথ দেখায়। এই মুহূর্তে আমার লক্ষ্য তৃণমূলকে আরও ১০টি রাজ্যে প্রতিষ্ঠা করা সাধারণ সম্পাদক হিসেবে।'

বুধবার অসমে গুয়াহাটিতে তৃণমূলের নতুন পার্টি অফিসের উদ্বোধন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget