এক্সপ্লোর

TMC Rift: ভাঙড়ের পর পাথরপ্রতিমা, ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

Patharprotima News: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় এবার প্রকাশ্যে এল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। সেখানকার বর্তমান কনভেনর কার্তিক মাইতি সহ কয়েকজনকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠল।

গৌতম মণ্ডল, পাথরপ্রতিমা: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আরাবুল ইসলাম ও সওকত মোল্লার দ্বন্দ্বের জেরে যখন জেরবার তৃণমূল, তখনই প্রকাশ্যে এল পাথরপ্রতিমায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের (TMC Rift) ঘটনা। লোকসভা ভোট সম্পন্ন হওয়ার পরে সেখানে ফের আরও একবার তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে এল। 

আরও পড়ুন: Humayun Kabir: 'জেল খেটে বেরোব যেদিন সেদিন বহরমপুর মেডিক্যালে ৫০ হাজার লোক নিয়ে যাব', হুঙ্কার TMC বিধায়কের

পাথরপ্রতিমা ব্লকে জি-‌প্লটের অঞ্চল ও বুথ সভাপতিকে দল থেকে সাসপেন্ড করার পরেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হল মারামারি। সাসপেন্ডেড অঞ্চল সভাপতি নুর ইসলাম ও বুথ সভাপতি দীপঙ্কর প্রধানের দলবদলের বিরুদ্ধে বর্তমান কনভেনর কার্তিক মাইতি সহ কয়েকজনকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠল। এর ফলে আক্রান্ত হন কার্তিক মাইতি সহ বেশ কয়েকজন। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ২ তৃণমূল কর্মী। 

আরও পড়ুন: Medical College News: হাজার হাজার টাকায় সিসিইউ, জেনারেল বেড বিক্রি, কলকাতা মেডিক্যাল কলেজে দুর্নীতির অভিযোগ

গোবর্ধনপুর থানায় আক্রান্ত তৃণমূল নেতার পক্ষ থেকে সাসপেন্ডেড তৃণমূল নেতা নুর ইসলাম সহ দশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে এফআইআর করল পুলিশ। পাশাপাশি সাসপেন্ডেড নেতার নেতৃত্বে তৃণমূলের পতাকা নিয়ে বর্তমান বিধায়ক সমীর জানার বিরুদ্ধে মিছিল বের করল কয়েকশ অনুগামীর। সব মিলিয়ে গত কয়েকদিন ধরে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত দীপাঞ্চল জি-‌প্লট। 

আরও পড়ুন: Doctors Protest: 'সুরক্ষা চেয়ে পেয়েছি সাগর দত্তর ঘটনা', কাল বিকেল পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন, কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের

সাসপেন্ডেড নেতা নুর ইসলামের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা কার্তিক মাইতি ব্লক নেতৃত্বকে ভুল বুঝিয়ে আমাকে সাসপেন্ড করিয়েছে। আমি তৃণমূলের অনুগত সৈনিক। আগামী  লড়াইয়ে ময়দানে দেখা হবে। অন্যদিকে পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা জানিয়েছেন, ওই এলাকা থেকে ওই নেতার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল। সেই অভিযোগের ভিত্তিতে সাংসদ বাপি হালদারের নেতৃত্বে সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ভাঙড়ে আরাবুল ইসলাম ও সওকত মোল্লার মধ্যে দ্বন্দ্বের জেরে এমনিতেই অস্বস্তিতে তৃণমূল। তার মধ্যে পাথরপ্রতিমার ঘটনা তাদের অস্বস্তি আরও বাড়াল।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Jalpaiguri News: লাগাতার বৃষ্টিতে ভয়াবহ জলপাইগুড়ির পরিস্থিতি, বাড়ছে তিস্তার জলস্তর

সেরা শিরোনাম

Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
Durga Puja 2026: চোখ বেঁধে দেবী প্রতিমা তুলে নিল শিশুকন্যা, শুরু হল পুজো! অবাক করা গল্প আড়াইশো বছরের পুরনো এই পুজোর
চোখ বেঁধে দেবী প্রতিমা তুলে নিল শিশুকন্যা, শুরু হল পুজো! অবাক করা গল্প আড়াইশো বছরের পুরনো এই পুজোর
West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
Prasanta Barman : রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ, সময় বেঁধে দিল আদালত
রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ, সময় বেঁধে দিল আদালত

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget