এক্সপ্লোর

Jahangir Khan: উঠেছে রক্ষাকবচ, ফলতায় 'বেপাত্তা পুষ্পা', এবার গ্রেফতার জাহাঙ্গির ঘনিষ্ঠ নেতা

TMC Leader Arrested: ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসইজেডের একটি কারখানায় দীর্ঘদিন শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা ও কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ গ্রেফতার হওয়া নাসির শেখের বিরুদ্ধে।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ফলতা : দক্ষিণ ২৪ পরগনার ফলতায় শ্রমিকদের থেকে তোলাবাজির অভিযোগে জাহাঙ্গির খান ঘনিষ্ঠ INTTUC নেতা নাসির শেখকে গ্রেফতার করল পুলিশ। ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসইজেডের একটি কারখানায় দীর্ঘদিন শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা ও কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। গতকাল নাসির শেখকে ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। নাসির শেখকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করে রামনগর থানা। ধৃতকে আজ ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হবে। 

এদিকে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় বেপাত্তা পরাজিত তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। তার গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ফলতার শ্রীরামপুরে জাহাঙ্গিরের বাড়ি ভেতর থেকে তালাবন্ধ করা রয়েছে। এরমধ্যে গতকাল জাহাঙ্গির খানের রক্ষাকবচ তুলে নিয়েছে কলকাতা হাইকোর্ট। জাহাঙ্গির খানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে ফলতার সাধারণ মানুষ। 

TMC কাউন্সিলরের জুলুমে বাড়ি করতে না পারার অভিযোগ পুলিশকর্মী ও প্রাক্তন সেনাকর্মীর, কী করতেন গ্রেফতার হওয়া সুদীপ পোল্লে? 

২৯ এপ্রিল ফলতা বিধানসভা কেন্দ্রে প্রথমবার ভোট হয়েছিল। ব্যাপক কারচুপির অভিযোগ পেয়ে নির্বাচন কমিশন সেই ভোট বাতিল করে। এরপর গত ২১ মে ভোট হয় ফলতায়। ২৪মে তার ফল বেরিয়েছে। গো-হারা হেরেছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। তাঁর জামানত জব্দ হয়েছে। ২১মে ভোটের আগেই অবশ্য নিজেকে লড়াইয়ের ময়দান থেকে আচমকাই সরিয়ে নেন জাহাঙ্গির। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ২৬ মে পর্যন্ত জাহাঙ্গির খানের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে ফলতার পরাজিত তৃণমূল প্রার্থী, জাহাঙ্গির খানের রক্ষাকবচ আর নেই। তাঁর অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়ায়নি কলকাতা হাইকোর্ট। ফলে, জাহাঙ্গির খানের বিরুদ্ধে গ্রেফতারির মতো কড়া পদক্ষেপের ক্ষেত্রে নেই কোনও আইনি বাধা। এদিকে আপাতত কোনও খোঁজ নেই জাহাঙ্গির খানের। 

শান্তনু সিন্‌হা বিশ্বাসের কান্দির বাড়ির পুকুরে নজর ED- র, চারদিক CC ক্যামেরায় মোড়া, কী রহস্য লুকিয়ে ? 

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার রায়পুরে ধৃত ২জন তৃণমূল কর্মীকে কোমরে দড়ি বেধে এলাকায় ঘোরাল পুলিশ। জোর করে জমি দখল, ভোট পরবর্তী হিংসা, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে তাদের বিরুদ্ধে। ধৃতদের কোমরে দড়ি বেধে এলাকায় ঘোরায় পুলিশ। ধৃত শেখ বাপ্পা, জাহাঙ্গির হাজিকে দেখে চোর স্লোগান দেন স্থানীয় বাসিন্দারা। 

Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget