এক্সপ্লোর

Kunal Ghosh : চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চে কুণালকে দেখেই 'চোর চোর' স্লোগান, 'প্রায়শ্চিত্ত'-র বার্তা তৃণমূল নেতার

Job Seekers Protest : ধর্নামঞ্চেই চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলার পর কুণাল ঘোষ জানান, পাপ যদি কেউ করে থাকে, এই সরকারই প্রায়শ্চিত্ত করবে। মুখ্যমন্ত্রীও চান জট কাটুক, চাকরি পান, তাই আলোচনা চাই'। 

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : হকের চাকরির দাবিতে আন্দোলন। ঝড়-জল-গরম থেকে শীত। আরও একবার গড়িয়ে এবার হাজার দিন। এসএলএসটি-র চাকরিপ্রার্থীদের (SLST Job Seekers) আন্দোলন পড়েছে হাজার দিনে। এর মাঝেই মাথা মুড়িয়ে প্রতিবাদের ঝাঁঝ বাড়িয়েছেন তাঁরা। আর পুরোদমে জারি আন্দোলনমঞ্চে হঠাৎই হাজির হলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। আর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে দেখেই উঠল 'চোর চোর' স্লোগান। 

চাকরিপ্রার্থীদের (Job Seekers) একাংশ তাঁর বিরুদ্ধে স্লোগান দিলেও কুণাল ঘোষকে ঘিরে দেখা যায় চাকরিপ্রার্থীদের ভিড়। কৌস্তভ বাগচীকে সঙ্গে নিয়ে ধর্নামঞ্চে যান তিনি। বিজেপি, বাম, কংগ্রেসের পর এবার চাকরিপ্রার্থীদের ধর্না মঞ্চে যায় তৃণমূল কংগ্রেস (TMC)। ধর্নামঞ্চে গিয়ে কুণাল ঘোষের প্রতিক্রিয়া, 'কারও কথায় আসিনি, মাথা কামানোর ছবি দেখে এসেছি। চাকরিপ্রার্থী চুল কেটে ফেলছেন, টেলিভিশনে দেখলাম, এ দৃশ্য দেখতে পারছি না'। 

ধর্নামঞ্চেই চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলার পর তিনি জানান, সোমবার বিকেল ৩ টেয় ৭ জন চাকরিপ্রার্থীকে নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে যেতে চান কুণাল ঘোষ। তৃণমূলের নেতার বার্তা, 'আমরাও সবাই চাই জট কাটুক, ওদের সঙ্গে আমার কথা হয়। মানবিকতার খাতিরে কথা বলতে এসেছি, জটটা কিন্তু খুলছে। কীভাবে জটিলতা কাটানো যায়, তা নিয়ে শিক্ষামন্ত্রীকে বলেছি। পাপ যদি কেউ করে থাকে, এই সরকারই প্রায়শ্চিত্ত করবে। মুখ্যমন্ত্রীও চান জট কাটুক, চাকরি পান, তাই আলোচনা চাই'। যা নিয়ে অবশ্য কটাক্ষ করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, 'এই সরকারই পাপ করেছে।'

ধর্নামঞ্চে চুল কেটে প্রতিবাদ নিয়ে অবশ্য কটাক্ষ করেছিলেন সৌগত রায়। তিনি বলেন, নাটকীয় মাত্রা দেওয়ার জন্য এসব করা হয়। যদিও কুণাল ঘোষ ধর্নামঞ্চে পৌঁছলে তাঁকে নিয়ে ক্ষোভপ্রকাশ করা হলেও পরে অবশ্য তাঁর আশ্বাসে আস্থা রাখছেন চাকরিপ্রার্থীরা।                                                                                 

আরও পড়ুন- রাস্তায় ১০০০ দিন ! মাথা কামিয়ে বেনজির প্রতিবাদ SLST মহিলা চাকরিপ্রার্থীর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
'কোনও সরকারের ক্ষমতা নেই যন্তর মন্তর থেকে প্রতিবাদ সরায়, ক্ষমা চান মোদি', সুর চড়ালেন রাহুল
'কোনও সরকারের ক্ষমতা নেই যন্তর মন্তর থেকে প্রতিবাদ সরায়, ক্ষমা চান মোদি', সুর চড়ালেন রাহুল
Sebaashray Scam : 'সেবাশ্রয়'-এ মানুষের সঙ্গে ঠিক কী কী ঘটেছে ? কী কী ব্যবস্থা নিয়েছে সরকার? সবটা জানালেন মুখ্যমন্ত্রী
'সেবাশ্রয়'-এ মানুষের সঙ্গে ঠিক কী কী ঘটেছে ? কী কী ব্যবস্থা নিয়েছে সরকার? সবটা জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal News LIVE: 'ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না', সেবাশ্রয় ক্যাম্পের স্ক্যাম নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না', সেবাশ্রয় ক্যাম্পের স্ক্যাম নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sonam Wangchuk:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget