এক্সপ্লোর

Abhishek Banerjee: কাল তৃণমূলের ২১ জুলাই সমাবেশ, নিয়োগ দুর্নীতিতে সোমবার পর্যন্ত রক্ষাকবচ অভিষেককে

Calcutta High Court: বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অভিষেককে রক্ষাকবচ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

কলকাতা: আগামী কাল তৃণমূলের ২১ জুলাই সমাবেশ কলকাতায় (21 July)। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে জনিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Case) তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে সোমবার পর্যন্ত রক্ষাকবচ দিল আদালত। বলা হয়েছে, সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)।

অভিষেককে রক্ষাকবচ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ

বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অভিষেককে রক্ষাকবচ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সোমবার বিকেল সাড়ে ৪টেয় অভিষেকের রক্ষাকবচ নিয়ে ফের শুনানি রয়েছে। তত ক্ষণ পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না ইডি। আর ২৪ জুলাইয়ের মধ্যে তাদের সব নথিও জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। 

পাশাপাশি বিচারপতি জানিয়েছেন, এখনও পর্যন্ত যত মামলা হয়েছে, তাতে আর্থিক দুর্নীতি, আর্থিক তছরুপ, অর্থ পাচার সংক্রান্ত কিছু রয়েছে কিনা, তা দেখতে হবে ইডি-কে। 

আরও পড়ুন: Manipur Violence: 'এই বর্বরতা সমস্ত কিছুর ঊর্ধ্বে...' মণিপুরকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে বিচারের দাবি মমতার

তদন্তে অভিষেকের নাম নিতে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে চিঠি দিয়েছিলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত, যুব তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল ঘোষ। তাঁর সেই চিঠির প্রেক্ষিতে অভিষেকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রয়োজনে এফআইআর দায়ের করে তদন্ত করা যাবে বলে নির্দেশ দিয়েছিলেন।

রক্ষাকবচের জন্য আবেদন জানিয়েছিলেন অভিষেক

পরে সেই মামলা সুপ্রিম কোর্টে যায় এবং পরে অমৃতা সিনহার বেঞ্চে ফেরত আসে। তিনি যদিও একই নির্দেশ বহাল রাখেন। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন অভিষেক। রক্ষাকবচের জন্য আবেদন জানিয়েছিলেন। অভিষেকের আবেদনে দাবি করা হয়, যেন তাঁর বিরুদ্ধে যেন কোনও ব্যবস্থা গ্রহণ করা না হয়। সেই আবেদনের প্রেক্ষিতেই রক্ষাকবচ মিলল।

অতি সম্প্রতিই আদালতের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন অভিষেক। কলকাতা হাইকোর্টের বিচারপতিদের একাংশের আচরণ পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছিলেন। শুভেন্দু অধিকারী-সহ বিজেপি-র নেতারা একদিনে না চাইতেই রক্ষাকবচ পেয়ে যাচ্ছেন, কিন্তু তিনি চাইতে গেলে এত সহজে পাওয়া যাবে না বলে প্রকাশ্যেই মন্তব্য করেছিলেন অভিষেক। সেই নিয়ে বিতর্ক মাথাচাড়া দেয়। তার পরই আপাতত সোমবার পর্যন্ত রক্ষাকবচ পেলেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget