এক্সপ্লোর

Abhishek Banerjee: 'সন্দেশখালি নিয়ে এত মাতামাতি, আমাদের যখন..', বিস্ফোরক অভিষেক

Abhishek On Sandeshkhali : সন্দেশখালিকাণ্ডের পর আজ কড়া প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কী বললেন তিনি ?

কলকাতা: একদিকে যখন লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) দিনক্ষণ নিয়ে প্রহর গুণছে সবাই। ঠিক তখনই সন্দেশখালিকাণ্ডে জল গড়িয়েছে অনেকদূর। ভোট যুদ্ধে কেন্দ্র বনাম রাজ্য ইতিমধ্য়েই ময়দানে নেমেছে। একদিকে যখন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব শাসকদল। ঠিক তখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আঁতস কাচের নিচে তৃণমূলের হেভিওয়েটরা। মামলার বিষয় ভিন্ন ভিন্ন। অতীতে একটু ফিরে তাঁকালে এমন উদাহরণ ভুরিভুরি। রাজ্যের ইস্যুতে যখনই আলোকপাত করা হয়েছে, তখন কাঠগড়ায় উঠেছে যোগী রাজ্যও।

তবে এবার প্রশ্ন হচ্ছে, সামনে যেহেতু লোকসভা নির্বাচন, তাই ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি আরও গতি নেবে ? সংযোজন হবে কি নতুন কোনও মামলা ? কারণ বিশেষ করে সন্দেশখালিকাণ্ডে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা ইতিমধ্যেই দায়ের হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই বা সিটের তদন্ত চেয়ে মামলা হয়েছে। এমত অবস্থায় সন্দেশখালিকাণ্ডের পর মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।  

 এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'সন্দেশখালি নিয়ে এত মাতামাতি, চোপড়ায় কী ঘটেছে ? একবারও বিজেপি-কংগ্রেস-সিপিএমের প্রতিনিধিরা গেছেন ? সুকান্ত পা পিছলে গাড়িতে পড়ে গেছেন, তার জন্য লোকসভার  স্বাধিকার রক্ষা কমিটির নোটিস আমাদের আধিকারিকদের ! আমাদের যখন দিল্লি থেকে টেনে হিঁচড়ে বার করে দিল তখন কোথায় ছিল ?', আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অতীতে হাঁসখালি ধর্ষণকাণ্ড হোক কিংবা বগটুই কাণ্ডে, যখন রাজ্যে এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ঠিক তখনই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ভয়াবহ হত্যাকাণ্ডের পর উপস্থিত হয়েছে সেখানে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 

প্রসঙ্গত, সুকান্ত মজুমদার, শুভেন্দুঅধিকারীর পর এবার বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিমকেও সন্দেশখালিতে ঢুকতে দিল না পুলিশ। কিছুক্ষণ অবস্থানে বসার পর, ফিরে এসে রাজ্য়পালের সঙ্গে দেখা করেন ওই প্রতিনিধি দলের সদস্য়রা। আজ পুলিশি বাধার মুখে পড়তে হয় অধীর চৌধুরীকেও। এদিন অগ্নিমিত্রা পাল বলেন,' মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আইনের উপর নন। আপনি আমাদের জন্য় একটা কলঙ্ক। আপনি কলঙ্ক, শেখ শাহজাহানের পাশে দাঁড়ান। আপনি কলঙ্ক।  ..আর মা-মাটি-মানুষের সরকারের কথা বলেন।'

আরও পড়ুন, সন্দেশখালিকাণ্ডে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget