এক্সপ্লোর

Abhishek Banerjee: অন্য দল থেকে এলে টিকিট নয়, লটারির মাধ্যমে প্রতিনিধি বাছাই, হলদিয়ায় জানালেন অভিষেক

Abhishek Banerjee Update: বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুকে শনিবার প্রথম সভা করলেন অভিষেক।

হলদিয়া: দলত্যাগীদের ফেরত নেওয়া, বিজেপি (BJP) থেকে আসা নেতাদের গুরুত্বপূর্ণ পদে বসানো, এ সব নিয়ে দলের অন্দরে অসন্তোষ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তা নিয়ে এ বার পরিষ্কার বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার হলদিয়ায় (Haldia) দলের শ্রমিক সংগঠনের সভা থেকে জানিয়ে দিলেন, যাঁরা প্রথম থেকে তৃণমূল করছেন, তাঁরাই টিকিট পাবেন।  এমনকি লটারির মাধ্যমে প্রতিনিধি বেছে নেওয়ার কথাও বলতে শোনা গেল অভিষেককে। 

হলদিয়া থেকে কড়া বার্তা অভিষেকের

বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুকে শনিবার প্রথম সভা করলেন অভিষেক। সেখানে রানিচক সংহতি ময়দানে তৃণমূলের শ্রমিক সংগঠনের সমাবেশে প্রধান বক্তার ভূমিকায় দেখা গেল তাঁকে। সেখানে তিনি বলেন, "কোনও ঠিকাদার আগামী হলদিয়া ভোটে প্রার্থী হবে না। অন্য দল থেকে এই দলে এলে, একজনও টিকিট পাবে না। যাঁরা প্রথম থেকে তৃণমূল করেছেন, তাঁরাই টিকিট পাবেন। রাজ্য জুড়ে সিওডি-তে ২০ শতাংশ করে শ্রমিক প্রতিনিধি লটারির মাধ্যমে জায়গা পাবেন। অন্য দল থেকে যাঁরা এসেছেন, তাঁরা আর ছড়ি ঘোরাতে পারবেন না।"

দলের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, সে ব্যাপারে তিন অবগত বলেও জানান অভিষেক। তাঁকে বলতে শোনা যায়, "আপনাদের ক্ষোভ-বিক্ষোভের সব কথা শুনেছি। আপনাদের সভার বক্তব্য আমার কাছে এসেছে। আমাদের ত্রুটি-বিচ্যুতির কথা জানি। অনুগামী সেজে কারা দলের বারোটা বাজাচ্ছে সব জানি। সভায় আসার পথে ৪-৫ জনকে চিহ্নিতও করেছি। আপনাদের সবার কথা আমায় বলবেন। আত্মিক যোগাযোগ হয়ে গেল।"

আরও পড়ুন: West Bengal: আচার্যর পর এবার কি ভিজিটর পদ থেকেও সরানো হবে রাজ্যপালকে? মিলেছে নবান্নের সবুজ সঙ্কেত

হলদিয়ায় দাঁড়িয়ে তৃণমূলের আশ্রিত শুভেন্দু অনুগামীদেরও নিশানা করেন অভিষেক। তিনি বলেন, "বাংলায় হেরে দিল্লিতে ডেকে পাঠাচ্ছ। আমরা দরজা খুললে ওদের দল উঠে যাবে। অনেক উদ্বাস্তু পাট্টা পাননি, যাঁরা এখানকার ওয়ার্ডে পাট্টা পাননি, তাঁদের বিষয়টি দেখব। ‘তৃণমূল করতে গেলে ঠিকাদারের পোশাক বাড়িতে খুলে রেখে আসতে হবে। ১০০ দিন সময় দিন, একটাও ঠিকাদার থাকবে না। হয় ঠিকাদারি করুন, নয় তৃণমূল করুন। কোনও দাদার অনুগামী হলে চলবে না।" 

ঠিকাদারদের ভোটের টিকিট নয়, জানালেন অভিষেক

এ দিন ঠিকাদারদেরও কড়া বার্তা দেন অভিষেক। জানিয়ে দেন, ১২ ঘণ্টার কাজ করিয়ে শ্রমিকদের ৮ ঘণ্টার মাইনে দেওয়া বরদাস্ত করা হবে না। ঠিকাদাররা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড দেবেন না, তা বরদাস্ত করবেন না তিনি। যাঁরা এসব করছেন, তাঁদের শ্রীঘরে পাঠানোর বন্দোবস্ত করবেন। 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget