এক্সপ্লোর

Arjun Singh: ‘বেশি টাকা রোজগার করলে, খরচও করতে হবে, নইলে ED-CBI নিয়ে যাবে’, অর্জুনের নিশানায় রাজ!

Raj Chakraborty: ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য অর্জুন সিংহের।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বিজেপি থেকে ঘুরে এসে হাতে তুলে নিয়েছিলেন জোড়াফুলের পতাকা। তবে বিজেপি (BJP) থেকে জেতে সাংসদপদ এখনও বহাল রয়েছে। সেই অবস্থাতে আবারও ইঙ্গিতপূ্র্ণ মন্তব্য করে তৃণমূলকে (TMC) অস্বস্তিতে ফেললেন অর্জুন সিংহ (Arjun Singh)। দলের বিধায়ককে নিশানা করে  বললেন, "টাকা বেশি রোজগার করলে, খরচও করতে হবে। জমিয়ে রাখলে ED, CBI এসে নিয়ে যাবে।"

ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য অর্জুন সিংহের। এবার ব্য়ারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীকেই (Raj Chakraborty) তিনি নিশানা করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। মঙ্গলবার টিটাগড়ে একটি অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন অর্জুন। ব্যারাকপুর এবং সংলগ্ন এলাকার পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, "টাকা বেশি রোজগার করলে, খরচও করতে হবে। জমিয়ে রাখলে ED, CBI এসে নিয়ে যাবে।"

শুধু তাই নয়, ডেঙ্গি মোকাবিলায় ব্য়ারাকপুরের তৃণমূল বিধায়ক রাজের কী করণীয়, তা-ও স্মরণ করিয়ে দিতে শোনা গেল তৃণমূল নেতা ও ব্য়ারাকপুরের সাংসদ অর্জুনকে। বললেন, "ব্য়ারাকপুর ও টিটাগ়ড়, দু'টো পুরসভাতেই আমাদের (তৃণমূলের) বোর্ড। আমাদের কাজ করতে হবে। সবথেকে জরুরি কাজ হল সাফাই। এত ডেঙ্গি বাড়ছে, তাই আরও কিছু কাজ প্রয়োজন। রাজ চক্রবর্তীকে বলব, শুধু সরকারি ভরসায় থাকলে সফল হবে না।" 

আরও পড়ুন: Bankura News: পঞ্চায়েতের বোর্ড গঠনে দলবিরোধী কাজ, বহিষ্কৃত ২ তৃণমূল নেতা

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের টিকিট না পেয়ে দল ছেড়েছিলেন অর্জুন। যোগ দিয়েছিলেন বিজেপি-তে। তার পর, বিজেপি-র টিকিটে ব্য়ারাকপুর কেন্দ্র থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে দেন তৎকালীন তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীকে। কিন্তু গতবছর ফের তৃণমূলে কামব্য়াক করেন অর্জুন। তার পর থেকে দলের একাংশের বিরুদ্ধেই একাধিক বার সরব হয়েছেন তিনি। বেশ কয়েক বার জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্য়ামের সঙ্গেও সংঘাতে জড়িয়েছেন। এবার নিশানা করলেন রাজকে।

গোটা ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। রাজ্যেরপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "অস্বস্তি অনুভব করছেন। উনি যে দলে গিয়েছেন, সেই দলের নেতাদের সঙ্গে বনিবনা ঠিকঠাক হচ্ছে না। আর উনি মনে হয় আশা-আশঙ্কাতেও রয়েছেন, টিকিট পাবেন, না পাবেন না। সেই জন্য় একটু বেসুরো কথাবার্তা বলছেন। বা যে চুক্তি করে ভাইপো ওঁকে নিয়েছিল, আমার মনে হয় সেই চুক্তি রাখতে পারেনি।"

যদিও শুভেন্দুর কথায় গুরুত্ব দিতে নারাজ অর্জুন। তাঁর বক্তব্য, "শুভেন্দুবাবুকে একটাই কথা বলব, উনি তো মাঝে মধ্য়েই বলেন, 'মমতাকে হারিয়েছি'। ব্য়ারাকপুরে নির্বাচনে লড়ুক না! কত ধানে কত চাল, বুঝে নেবে। অত বড় কথা না বলে এখানে এসে লড়ুক। কী অস্বস্তি? কোনও অস্বস্তি নেই। আমি তো এখানকার সাংসদ! আগামীদিনেও সাংসদ থাকব।" তবে শুভেন্দুকে জবাব দিলেও, অর্জুনের মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে।

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget