এক্সপ্লোর

Arambagh News: আরামবাগে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা

Arambagh Murder: আরামবাগে একজন যুবককে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার হল এক তৃণমূল নেতা। যদিও তার এক সঙ্গীকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বাপন সাঁতরা, আরামবাগ: মঙ্গলবার অর্থাৎ পঞ্চমীর রাতে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোদ উঠল একজন তৃণমূল (TMC) নেতা ও তার বন্ধুর বিরুদ্ধে। পাশবিক এই ঘটনাটি ঘটেছে আরামবাগের (Arambagh) পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন পোস্ট অফিস এলাকার। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায়। এর ঘটনার পর প্রচুর পুলিশ কর্মী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা হেমন্ত পালকে আটক করেছে। যদিও পলাতক স্থানীয় তৃণমূল নেতা হেমন্ত পালের বন্ধু।

আরও পড়ুন: Rachana Banerjee: "সাংসদ হিসেবে সবাইকে আনন্দ দেব, মন জয়ের চেষ্টা করব", দাবি রচনার

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম দেবাশিস আঁশ। বাড়ি আরামবাগের ১৩ নম্বর ওয়ার্ডের শ্রীনিকেতন পল্লী এলাকায়। মৃতের আত্মীয়দের দাবি, সোমবার অর্থাৎ পঞ্চমীর দিন রাতে আরামবাগের ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন পোস্ট অফিস এলাকায় আড্ডা দিচ্ছিলেন বেশ কয়েকজন। রাত বাড়তে থাকায় ভাগ্নের খোঁজে সেখানেই গিয়েছিলেন দেবাশিস। ভাগ্নেকে ডাকতে গিয়ে ওই ওয়ার্ডের তৃণমূল সভাপতি হেমন্ত পালের সঙ্গে বচসা শুরু হয় তাঁর। অভিযোগ, বচসা চলাকালীন আচমকা হেমন্ত ও তার সঙ্গে থাকা আরও এক বন্ধু মিলে চড়াও হয় দেবাশিসের ওপর। অভিযোগ, এলোপাথাড়ি চড় ও থাপ্পড়ের পাশাপাশি বাঁশ ও রড দিয়ে বেধড়ক মারধর করা হয় দেবাশিসকে। চোখের সামনে এই ঘটনা দেখে মামাকে বাঁচাতে গেলে দেবাশিসের ভাগ্নে সায়ন চক্রবর্তীকেও মারধর করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: CV Anand Bose: ধর্মতলায় জুনিয়র চিকিৎসদের অনশনের চতুর্থ দিনে ধর্নামঞ্চে রাজ্যপাল সিভি আনন্দ বোস

এলোপাথাড়ি মারধরের জেরে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে দেবাশিস। পরিস্থিতি বেগতিক দেখে তৎক্ষণাৎ ওই এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে জখম অবস্থায় দেবাশিসকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা দেবাশিসকে মৃত বলে ঘোষণা করেন। পরে এই ঘটনার খবর পেয়ে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার। তারপর মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে মূল অভিযুক্ত হেমন্ত পালকে গ্রেফতার করা হয়। যদিও তার বন্ধুকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar Case: বৈঠকে গেলেও বোঝাপড়ায় যাচ্ছি না, জানিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকেরা

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget