এক্সপ্লোর

Amit Shah: 'অমিত শাহ হলেন আমাদের লক্ষ্মী পেঁচা' ! খোঁচা তৃণমূল নেতা অরূপের

Arup Attacks Amit Shah: ২০২৬ সালে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গেও এবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে এনডিএ', হুঙ্কার অমিত শাহের, জোর কটাক্ষ তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর

কলকাতা: ২০২৬ সালে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গেও এবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে এনডিএ', হুঙ্কার অমিত শাহের । ২০২৪ সাল থেকে টানা জয় পেয়েছে বিজেপি-এনডি এ জোট' । হরিয়ানায় তৃতীয়বার জয় পেয়েছে বিজেপি-এনডিএ জোট, এবার তামিলনাড়ু-পশ্চিমবঙ্গের পালা', হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পাল্টা নিশানা তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর।

আরও পড়ুন, কংগ্রেসে ফিরেই মৌসমকে 'সুখের পায়রা' বলে কটাক্ষ দলেরই বর্ষীয়ান নেতার

তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেন, 'স্বপ্ন দেখতে তো জিএসটি লাগে না। এখনও ভারত সরকার স্বপ্ন দেখার উপর জিএসটি লাগু করেনি। এখন অমিত শাহ যদি দিবাস্বপ্ন দেখতে চান, আপত্তির কিছু নেই।  সংবিধানে গণতান্ত্রিক অধিকারের মধ্যে স্বপ্ন দেখাও পড়ে। কিন্তু অমিত শাহ হলেন আমাদের লক্ষ্মী পেঁচা।  অমিত শাহ যেটা বলেন, সেটাই হয়, সেটা তৃণমূলের জন্য। গতবার যেমন বলেছিলেন, আবকি বার ২০০ পার। তো বাংলার মানুষ, তৃণমূলকে  পার করে দিয়েছিল।  লোকসভায় বলেছিলেন ইসবার ৩০ পার,  বাংলার মানুষ মমতাদিকে.. জয়ী করেছে। আর এইবার যখন অমিত শাহকে বলে দিয়েছে,  এবার পশ্চিমবঙ্গ, ঠিক যেমন গতবারে বলেছিল, এবার বাংলা , পারলে সামলা। তো বাংলার মানুষ এবারই তখন মনস্থির করে নিয়েছে,  আবারও এবার চতুর্থবার মমতাদির নের্তৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে মা-মাটির সরকার গঠিত হবে। '

সম্প্রতি সায়েন্স সিটিতে বিজেপির বুথ কর্মীদের সঙ্গে বৈঠকে, এই দুই বিষয়কেই হাতিয়ার করেছিলেন অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, রুদ্ধদ্বার বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, পশ্চিমবঙ্গ দুটি কারণে বিপন্ন হয়ে পড়েছে। একটি হল দুর্নীতি, আরেকটি হল অনুপ্রবেশ। এরাজ্যে দুর্নীতি ও অনুপ্রবেশ প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। এখানে সরকার এবং প্রশাসন পরিকাঠামোগতভাবে এই কাজে মদত দিয়ে চলেছে। ক্রমাগত জনবিন্যাসের পরিবর্তন ঘটে চলেছে। এই পরিস্থিতির মোকাবিলা করতে হলে, আমাদের ক্ষমতায় আসা দরকার। সাংবাদিক বৈঠকেও অনুপ্রবেশ ও দুর্নীতি ইস্য়ুতে তৃণমূলকে আক্রমণ শানিয়েছিলেন অমিত শাহ। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী   অমিত শাহ বলেন, 'আপনারই সরকার জমি দেয় না, যার জন্য ফেন্সিংয়ের কাজ সম্পূর্ণ হয় না। সীমান্ত দিয়ে কেউ ঢুকলে প্রথমে কোথায় যায়? আপনার পঞ্চায়েত, থানা কী করছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে সিন্ডিকেট, তোলাবাজি, কাটমানি, শুধু এগুলোকে প্রশ্রয় নয়, এখানে টাকা কামানোর অধিকার একজনেরই আছে, ভাইপোর, আর কারও টাকা কামানোর অধিকার নেই। সবেতে ভাগ দিতে হয়।'

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, অকপট স্বীকারোক্তি রচনার, পাল্টা কল্যাণ বললেন...
তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, অকপট স্বীকারোক্তি রচনার, পাল্টা কল্যাণ বললেন...
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget