এক্সপ্লোর

Humayun Kabir: দল যা বলবে, তাতেই রাজি, বিদ্রোহপর্বে ইতি, সুর নরম হুমায়ুনের

Kolkata News: তৃণমূলের একটি সূত্র জানিয়েছে, শীর্ষ নেতৃত্ব যেমন নির্দেশ দেবেন, তেমনটাই মেনে চলবেন বলে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে  অঙ্গীকার করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন।

অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিক, কলকাতা: বিদ্রোহে ইতি টেনে সুর নরম করেছিলেন। এবার ফের দলের প্রতি আনুগত্য প্রকাশ হুমায়ুন কবীরের (Humayun Kabir)। 'শীর্ষ নেতৃত্ব যেমন নির্দেশ দেবেন, তেমনটাই মেনে চলবেন', অঙ্গীকার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুনের। শোকজের পরই সুর নরম করে ক্ষমা চান হুমায়ুন। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তলবে আজ তৃণমূল ভবনে এসেছিলেন। বৈঠকে ছিলেন হুমায়ুন এবং তাঁর যুযুধান পক্ষ জেলা নেতৃত্ব। (Kolkata News)

তৃণমূলের একটি সূত্র জানিয়েছে, শীর্ষ নেতৃত্ব যেমন নির্দেশ দেবে, তেমনটাই মেনে চলবেন বলে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে  অঙ্গীকার করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন। আজ মালদা এবং মুর্শিদাবাদ জেলার নেতা-নেত্রীদের একজোট হয়ে চলার বার্তা দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। অন্যথায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

তৃণমূল ভবন থেকে বেরনোর সময় এদিন হাসিমুখেই দেখা যায় হুমায়ুনকে। তাহলে কি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কড়া বার্তাতেই কি গলল বরফ? শনিবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরে, ভরতপুরের হুমায়ুনের ভাব-ভঙ্গি দেখে অন্তত তেমনই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

তৃণমূলের একটি সূত্রের দাবি, এদিনের বৈঠকে হুমায়ুন কবীর জানিয়েছেন, শীর্ষ নেতৃত্ব যেমন নির্দেশ দেবেন, সেটাই তিনি মেনে চলবেন। কোনও ক্ষোভ-বিক্ষোভ থাকলে, সে ব্যাপারে দলের মধ্যেই জানাবেন বলেও অঙ্গীকার করেছেন হুমায়ুন।

আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee: সংক্রমণ থেকে মুক্ত, ভাল আছেন বুদ্ধবাবু, তবে আরও দু’দিন রাখা হবে পর্যবেক্ষণে

শনিবার কলকাতার কার্যালয়ে মালদা ও মুর্শিদাবাদ জেলার নেতাদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের শীর্ষ নেতারা। তৃণমূল সূত্রের খবর, বৈঠকে হুমায়ুনকে নিয়ে জটিলতা পুরোপুরি কাটেনি। তবে দলের তরফে বার্তা দেওয়া হয়েছে যে, রাজনৈতিক ময়দানে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়তে হবে। তৃণমূল সূত্রের খবর, যুযুধান সবপক্ষই দলীয় সিদ্ধান্ত মেনে চলার ব্যাপারে একমত হয়েছেন।

হুমায়ুনের বিদ্রোহের সূত্রপাত, গত পঞ্চায়েত ভোটের টিকিট বণ্টন নিয়ে। বিরোধ এমন পর্যায়ে পৌঁছয় যে, দলের ঘোষিত প্রার্থীদের বিরুদ্ধে একের পর এক আসনে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে দেন হুমায়ুন। কখনও মুর্শিদাবাদে সংগঠন নিয়ে দলের শীর্ষ নেতৃত্বকে খোলাখুলি চ্যালেঞ্জ জানান। কখনও আবার পঞ্চায়েত নির্বাচনে অশান্তি নিয়ে সরাসরি তৃণমূলনেত্রীকে প্রশ্ন ছোড়েন।

সেই প্রেক্ষাপটে সম্প্রতি, বিধানসভায় নাম না করে হুমায়ুনকে কড়া বার্তা দিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "রেজিনগরে একজন আছেন যিনি গুন্ডামি করেন। আমাদের হলেও, আমি এটাকে সমর্থন করি না।" এর দু'দিন পর ভরতপুরের বিধায়ককে শোকজ করে দলীয় নেতৃত্ব। কিন্তু তার পরেও থামেননি মুর্শিদাবাদের এই তৃণমূল নেতা। বরং নতুন দল গড়বেন বলে ঘোষণা করেন। 

দলীয় সূত্রের খবর, শনিবার কলকাতায় সবপক্ষকে বৈঠকে ডেকে, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে কড়া বার্তা দিয়ে বলা হয় যে, দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে সবাইকে। না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চায়েত ও জেলা পরিষদ গঠনের ক্ষেত্রে সাংসদ, বিধায়ক ও জেলা তৃণমূল নেতৃত্ব একসঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন। জেলা পরিষদের সভাধিপতি কে হবেন, তা নিয়ে জেলা নেতৃত্ব আলোচনা করে রাজ্য নেতৃত্বকে জানাবেন। সেই মতো সিদ্ধান্ত নেবেন রাজ্য নেতৃত্ব।

সামনে ২০২৪-এর লোকসভা নির্বাচন। 'ইন্ডিয়া' জোট গঠনের প্রেক্ষাপটে মুর্শিদাবাদের মতো জেলায় বাম-কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্কের স্রোত কোন দিকে বইবে, তা নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। সেই আবহেই হুমায়ুনকে কড়া বার্তা দেওয়া হল দলেরপ তরফে।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget