এক্সপ্লোর

Kunal Ghosh: 'বুদ্ধদেববাবু সুস্থ হোন, কিন্তু সন্ত্রাসের কথা মনে করিয়ে দিতে হবে' ফের বেলাগাম কুণাল

Kunal Ghosh On Buddhadeb Bhattacharya: মরিচঝাঁপি, সাঁইবাড়ি, নানুর, নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই, বানতলা। জ্যোতি বসু, বুদ্ধদেবের জমানায় বাংলাকে বধ্যভূমিতে পরিণত করেছিল সিপিএম।

কলকাতা: অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য (Former CM Buddhadeb Bhattacharya)। হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফের বেলাগাম আক্রমণ করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। ‘সন্ত্রাসের কথা মনে করিয়ে দিতে হবে' বলে মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

কী বললেন কুণাল ঘোষ? 

মণিপুরের হিংসা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ সভার আয়োজন করে। সেই সভা থেকে এদিন কুণাল ঘোষ বলেন, 'বুদ্ধদেববাবু সুস্থ হোন, কিন্তু সন্ত্রাসের কথা মনে করিয়ে দিতে হবে। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের জমানায় বাংলায় সন্ত্রাসের রাজত্ব। মরিচঝাঁপি, সাঁইবাড়ি, নানুর, নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই, বানতলা। জ্যোতি বসু, বুদ্ধদেবের জমানায় বাংলাকে বধ্যভূমিতে পরিণত করেছিল সিপিএম। বুদ্ধদেববাবু সুস্থ হোন, কিন্তু প্রতি পদক্ষেপে সন্ত্রাসের কথা মনে করিয়ে দিতে হবে।'

রোগসজ্জায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁকে ঘিরে এখন শুধুই হাজারো চিকিৎসা সরঞ্জামের আওয়াজ। আর লক্ষ লক্ষ মানুষের প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠুন তিনি। কিন্তু সেই তাঁকে কেন্দ্র করেই, ফের বিতর্কিত মন্তব্য কুণাল ঘোষের। এদিন তিনি বলেন, "প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে শ্রদ্ধা জানাব। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করব। কিন্তু আমরা প্রতি পদক্ষেপে মনে করিয়ে দেব জমানায় বাংলায় সন্ত্রাসের রাজত্ব চলেছিল। বাংলাকে বধ্যভূমিতে পরিণত করেছিল। কয়েক প্রজন্ম ইংরেজি শিখতে পারেনি। অথচ ইংরেজি মাধ্যম স্কুলে সিপিএম নেতাদের ছেলেমেয়েরা পড়েছে। কম্পিউটার ঢুকতে দেব না বলে আন্দোলন করেছিল। বাংলা তথ্যপ্রযুক্তিতে পিছিয়ে গেল। ছেলেদের রক্তমাখা ভাত ছেলেদের খাওয়ানো হয়েছিল। নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই, বানতলা জ্যোতি বসু, বুদ্ধদেবের জমানায় সন্ত্রাস, কৃষিজমি দখল সিপিএম করে গিয়েছে। বুদ্ধদেববাবু সুস্থ হোন, কিন্তু সন্ত্রাসের কথা নতুন প্রজন্মকে জানিয়ে দিতে হবে।''

কুণালের গলায় যখন কটাক্ষের সুর, তখন সম্পূর্ণ ভিন্ন কথা বলছেন তাঁরই দলীয় সতীর্থ মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, 'বুদ্ধদেব ভট্টাচার্যের শিরদাঁড়া সোজা, এটা আমি জানি। অসৎ হলে ভগবান বুদ্ধের সততা নিয়ে আলোচনা করতে হবে।' কুণালের কটাক্ষের মধ্যেই ভিন্ন সুরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশংসায় মদন মিত্র।

এর আগে গতকাল কুণাল ঘোষ বলেন, "বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করছি। কিন্তু এই আরোগ্য কামনার সঙ্গে যাঁরা আদিখ্যেতা করে তাঁকে মহাপুরুষ সাজাচ্ছেন, তাঁদের সঙ্গে একমত নই। কারণ বুদ্ধবাবুর জমানায় সিপিএম অনেক খারাপ কাজ করেছে। বুদ্ধদেব ভট্টাচার্যের ঔদ্ধত্যে বহু ক্ষতি হয়েছে। অত্যন্ত অসুস্থ অবস্থায় রয়েছেন। হাসপাতালে দেখতে গিয়ে কার্যকরী কাজ হবে না। বুদ্ধবাবুর স্বাস্থ্য নিয়ে দায়িত্বশীল অভিভাবকের মতো খোঁজ খবর রাখছেন মুখ্যমন্ত্রী।'' 

আরও পড়ুন: Buddhadeb Bhattacharya: ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করা হল বুদ্ধদেব ভট্টাচার্যকে

 

সেরা শিরোনাম

Rejinagar By Elections: আজ নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন, কড়া নিরাপত্তা, বাড়ি ঘিরে ফেলার অভিযোগ হুমায়ুন কবীরের
আজ নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন, কড়া নিরাপত্তা, বাড়ি ঘিরে ফেলার অভিযোগ হুমায়ুন কবীরের
Rejinagar By Election 2026 : 'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
Rejinagar By Election 2026 : 'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
Kolkata Fire: প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget