এক্সপ্লোর

Kunal Ghosh : 'অন্য প্রতীকে জিতলে, বায়রনের অনুভূতি সংক্রমিত হবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণালের

Bayron Biswas : বামদের সমর্থনে কংগ্রেসের প্রতীকে জিতেছেন। কিন্তু জয়ের স্বাদ পাওয়ার ৩ মাসের মধ্যেই বিশ্বাস ভেঙেছেন বাযরন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে যোগ দিয়েছেন তৃণমূলে।

কলকাতা : সাগরদিঘির পাল্টা এবার কুণাল ঘোষের (Kunal Ghosh) বায়রন-মডেল ! 'অন্য প্রতীকে জিতলে, বায়রনের (Bayron Biswas) অনুভূতি সংক্রমিত হবে।' পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগেই দলবদল নিয়ে দাওয়াই কুণাল ঘোষের। 'অন্য চিহ্নে দিলে ভোটের পর তৃণমূলে আসবে। তাহলে অহেতুক কেন অন্য চিহ্নে ভোট দেবেন ?' পঞ্চায়েত ভোটের আগেই দলবদল নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল নেতা। 

বামদের সমর্থনে কংগ্রেসের প্রতীকে জিতেছেন। কিন্তু জয়ের স্বাদ পাওয়ার ৩ মাসের মধ্যেই বিশ্বাস ভেঙেছেন বাযরন বিশ্বাস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে যোগ দিয়েছেন তৃণমূলে।

এই দলবদলের নেপথ্যে কী কারণ ? ভয় না কি আর্থিক প্রলোভন ? নিরাপত্তার অভাব ? প্রশাসনের সান্নিধ্য ? নাকি, প্রকৃত অর্থেই সাগরদিঘির মানুষের উন্নয়ন ? তৃণমূলে যোগ দেওয়ার সপ্তাহ ২ পরে সাগরদিঘির বিধায়ক বুঝিয়ে দেন, প্রশাসনিক সুবিধে পেতেই দলবদল ! প্রশাসনিক সাপোর্ট না পেলে মানুষের কাজ করবেন কী করে !

তৃণমূল নেতা ও সাগরদিঘির বিধায়ক বললেন, "কংগ্রেসে থেকে কাজ করতে পারছিলাম না। অভিষেকদা বলেছেন, সেই সুযোগ পাইয়ে দেবেন। কাজ করার অনুমতি খুব তাড়াতাড়ি দেবেন। শাসকদলে থাকলে সবদিক থেকে ভাল হয়। প্রশাসনিক সাপোর্ট ভাল পাওয়া যায়।" এই আবহেই কুণাল ঘোষের মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

তিনি বলেন, "এই যে এত মারামারি করছে, এরা তো অর্ধেক জায়গায় প্রার্থী খুঁজে পাবে না। যদি কোনও প্রার্থী জেতেন, তিনি এই সিস্টেমটার মধ্যে আরও ভাল করে কাজ করার জন্য তিনি বুঝতে পারবেন, কেন্দ্রীয় সরকার কীভাবে বাংলাকে বঞ্চনা করছে। আর মুখ্যমন্ত্রী কী করে সব স্কিম চালু রেখেছেন। ফলে, এরা যদি পরিশ্রম করে এত লম্ফজম্ফ করে কোনও প্রার্থীকে জেতায়ও, তিনি তো মনের টানে তারপর তৃণমূলে যোগ দেবেন। ফলে, এইসব চিৎকার করে লাভ কী আছে ! যদি দু'-চার জন অন্য প্রতীকে জেতেন, তাঁরা তো এটা অনুভব করবেন যে, বায়রনের অনুভূতি তো সংক্রমিত হবে। ফলে অহেতুক কেন ? আর মানুষই বা কেন অন্য চিহ্নে ভোট দেবেন। তৃণমূলে দিলে সরাসরি তৃণমূল জিতবে। অন্য চিহ্নে দিলে ভোটের পর তৃণমূলে আসবেন। ফলে অন্য চিহ্নে দিয়ে কী লাভ ! " 

আরও পড়ুন ; "শাসকদলে থাকলে সবদিক থেকে ভাল হয়, প্রশাসনিক সাপোর্ট পাওয়া যায়", বলছেন বায়রন

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget