এক্সপ্লোর

Madan Attack Tanmay: 'ঘুঁটে পোড়ে গোবর হাসে' সাসপেন্ডেড সিপিএম নেতাকে কটাক্ষ তৃণমূল বিধায়কের

Madan Mitra প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে কটাক্ষ কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর। 

কলকাতা: মহিলা সাংবাদিককে যৌন হেনস্থার অভিযোগ। শ্লীলতাহানিতে অভিযুক্ত সাসপেন্ডেড সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে বরানগর থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে এদিন। যদিও পাল্টা চক্রান্তের তত্ত্ব খাঁড়া করেছেন তন্ময় ভট্টাচার্য। প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে কটাক্ষ কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর। 

কটাক্ষ মদন মিত্রর: মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ উঠেছে প্রাক্তন বিধায়ক ও সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে। এপ্রসঙ্গে এবার কটাক্ষ ছুড়ে দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তিনি বলেন, "এটা যদি তৃণমূল কংগ্রেসের কারও বিরুদ্ধে হত, আমার বিরুদ্ধে হত মাথা ন্যাড়া করে ঘুরে বেড়াত সব। এটা ঠিক না। তন্ময়বাবু মনে রাখবেন ঘুঁটে পোড়ে গোবর হাসে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় করেছেন আপনারা। মহিলার সম্মতি ছাড়া তাঁর অত্যাচার করাটা লেনিনবাদ বা মার্কসবাদ ব্যাখ্যা দিয়ে চেপে দেওয়া যাবে না। আমাদের ছেলেমেয়েরা কালকেই মিছিল বের করছে।'' 

শ্লীলতাহানির অভিযোগে এদিন বরানগর থানায় ডেকে প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল তন্ময় ভট্টাচার্যকে। ইতিমধ্যেই দলের সদস্য পদ থেকে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে সিপিএম। ঠিক কী অভিযোগ? অভিযোগকারী সাংবাদিক গতকাল ফেসবুক লাইভে বলেন, "অনেক সময় ইন্টারভিউ দিতে দিতে গায়ে হাত দেওয়ার প্রবণতা রয়েছে। এর আগেও অনেকবার হয়েছে, হাতে হাত দিয়েছেন বা একটা ওঁর আচরণ ভাল লাগেনি। কিন্তু আজ যা ঘটল, আমার ক্যামেরা পার্সন ঠিক করে দেয়, কে কোথায় বসবে। ফ্রেমটা কী হবে। প্রত্যেকবার এরকম করেন কোথায় বসব? এখানে বসব? সরে সরে আসেন। তারপরও ইন্টারভিউ নিই। নেওয়ার আগে উনি যখন আমার কোলে বসে পড়েন। তখন বলি এগুলো করবেন না, আমি পছন্দ করি না। আপনি ইয়ার্কি করেন, ঠিক আছে। কিন্তু এগুলো করবেন না। রীতিমতো কোলে বসে পড়েন।'' 

এপ্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "ঋতব্রতর কথা বিরোধী নেতারা কেউ কেউ বলেছেন। আমি শুধু মনে করিয়ে দেব, আইন কিন্তু, এক একজনের জন্য় এক এক রকম হয় না। হওয়া উচিত না। সেক্ষেত্রে আমরা বহিষ্কার করেছিলাম। অভিযোগ ছিল পুলিশের কাছে। অভিযোগকারী অভিযোগ করেছিল মুখ্য়মন্ত্রীর কাছেও। তখন কী অ্য়াকশন নিয়েছিল পুলিশ? তখন কী অ্য়াকশন নিয়েছিলেন মুখ্য়মন্ত্রী? উনিই তো পুলিশমন্ত্রী। তখন একরকম, এখন আরেকরকম, এরকমটা হলে বেআইনি কাজ হবে। যা করবে, আইন অনুযায়ী পুলিশকে করতে হবে। আইনের বাইরে কেউ চলতে পারে না।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Saayoni Ghosh: দলে 'শুদ্ধিকরণের' বার্তা, জুতোপেটার দাওয়াই সায়নী ঘোষের

সেরা শিরোনাম

Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget