এক্সপ্লোর

TMC 21st July: 'কালকে একটু ভিড় হবে, সবাইকে বলব ক্ষমা করে দেবেন,’ সভাস্থল সরেজমিনে এসে বার্তা মমতার

Mamata Banerjee: এ দিন এখানে এসে মমতা বসেন, ‘সবাইকে শান্ত ভাবে, সুন্দরভাবে সভাস্থলে আসতে বলব। জেলার নেতাদের অনুরোধ করে কোনও সমস্যা হলে দেখতে বলব। কালকে একটু ভিড় হবে, সবাইকে বলব ক্ষমা করে দেবেন।’

কলকাতা: রাত পোহালেই ২১ জুলাই। দু’বছর পর কাল ধর্মতলায় তৃণমূলের শহিদ স্মরণ (TMC Shahid Diwas) সমাবেশ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেই কাজ কতদূর এগিয়েছে, কী অবস্থা সভাস্থলে? ২১ জুলাই-এর প্রস্তুতি নিজের চোখে দেখতে বুধবার বিকেলে ধর্মতলা (Dharmatala) এলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ দিন এখানে এসে মমতা বসেন, ‘সবাইকে শান্ত ভাবে, সুন্দরভাবে সভাস্থলে আসতে বলব। জেলার নেতাদের অনুরোধ করে কোনও সমস্যা হলে দেখতে বলব। কালকে একটু ভিড় হবে, সবাইকে বলব ক্ষমা করে দেবেন।’ এদিন নেত্রীর সঙ্গে ছিলেন অরূপ বিশ্বাস, সায়নী ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম। 

২১ জুলাই-এর প্রস্তুতি: কোচবিহার থেকে কাকদ্বীপ। মুর্শিদাবাদ, মালদা থেকে পুরুলিয়া-মেদিনীপুর। জেলা থেকে দলে দলে কলকাতায় তৃণমূল নেতা কর্মীরা। সল্টলেকের সেন্ট্রাল পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় দূরের জেলা থেকে আসা কর্মী, সমর্থকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ধর্মতলায় মঞ্চ তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে। মঞ্চের সামনে রয়েছে পুলিশ পাহারা। চারদিকে লাগানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা।

২০২৪’এর লোকসভা ভোটের আগাম বার্তা: গতবছর হাইভোল্টেজ বিধানসভা ভোটে জিতে, তৃতীয়বার এরাজ্যে ক্ষমতায় ফিরেছে তৃণমূল। মুখ্যমন্ত্রিত্বের হ্যাটট্রিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সামনের বছর রাজ্যে পঞ্চায়েত ভোট। তার পরের বছর আরও বড় লড়াই। ২০২৪’এর লোকসভা ভোট

পর্যবেক্ষকদের একাংশের মতে, বৃহস্পতিবার একুশে জুলাইয়ের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের একটা বড় অংশ জুড়ে থাকতে পারে এই সংক্রান্ত বার্তা। এই মঞ্চ থেকেই লোকসভা ভোটের রণকৌশল ঠিক করে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকমাস ধরে একশো দিনের কাজ, আবাস যোজনার মতো প্রকল্প নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে উঠেছে। পর্যবেক্ষকদের মতে, এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সুর সপ্তমে চড়াতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির মতো বিষয়কে হাতিয়ার করে তাঁর সরব হওয়া কার্যত নিশ্চিত। 

লোকসভা ভোটে মোদি-বিরোধী মুখ কে? তা নিয়ে কংগ্রেস ও তৃণমূলের টানাপোড়েন ইতিমধ্যেই সামনে এসেছে। তৃণমূলের মুখপত্রে একাধিকবার কংগ্রেসকে সরাসরি আক্রমণও করা হয়েছে। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এনিয়ে মুখ খোলেন কিনা, সেদিকে সকলের নজর রয়েছে। 

আরও পড়ুন: Uluberia BJP Rally: বাতিল শুভেন্দুর সভা, হাইকোর্টের অনুমতির পরেই সিদ্ধান্ত বিজেপির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget