এক্সপ্লোর

Uluberia BJP Rally: বাতিল শুভেন্দুর সভা, হাইকোর্টের অনুমতির পরেই সিদ্ধান্ত বিজেপির

২১-এর বদলে ২৭ জুলাই প্রতিবাদ সভার ডাক দিয়েছে শুভেন্দু অধিকারী আজই শর্তসাপেক্ষে কাল রাত ৮টায় উলুবেড়িয়ায় সভার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। 

উলুবেড়িয়া: হাইকোর্টের অনুমতির পরে সভা বাতিলের সিদ্ধান্ত নিল বিজেপি। ২১ জুলাই-এর উলুবেড়িয়ার সভা বাতিল ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। অনুমতি পেলেও, একাধিক অসুবিধের কারণ দেখিয়ে শুভেন্দুর সভা বাতিল করা হয়েছে। ২১-এর বদলে ২৭ জুলাই প্রতিবাদ সভার ডাক দিয়েছে শুভেন্দু অধিকারী আজই শর্তসাপেক্ষে কাল রাত ৮টায় উলুবেড়িয়ায় সভার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। 

তৃণমূলের ২১শে জুলাইয়ের দিন, শর্তসাপেক্ষে উলুবেড়িয়ায় শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু, আদালতের অনুমতি পাওয়ার পরও, সভা না করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। 

২১শে জুলাই, ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশের দিনই। উলুবেড়িয়ায় শর্তসাপেক্ষে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। কিন্তু, আদালতের অনুমতি পাওয়ার পরও, সভা না করার সিদ্ধান্ত নিল বিজেপি। অর্থাৎ ২১ জুলাই উলুবেড়িয়ায় শুভেন্দু অধিকারীর সভা হচ্ছে না।

বিজেপির আবেদনের প্রেক্ষিতে বুধবার দুপুরে, শর্তসাপেক্ষে উলুবেড়িয়ায় বিজেপির সভার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। নির্দেশে বিচারপতি বলেন, বিজেপি জেলা অফিস সংলগ্ন মনসাতলা মাঠে সভা করতে হবে। রাত ৮টা থেকে শুরু করতে হবে সভা। এরইসঙ্গে শান্তি-শৃঙ্খলা বজায় রাখারও নির্দেশ দেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। 

২১ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূলের মহাসমাবেশ আর ওই দিনই ‘উলুবেড়িয়া চলো’ কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি। পুলিশ কর্মসূচির অনুমোদন না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। বিজেপির আইনজীবী রাজদীপ মজুমদার এদিন আদালতে বলেন, অনেক দিন আগে থেকেই কর্মসূচি ঠিক করা হয়েছে। দিল্লি থেকে নেতারা আসবেন। তাঁরা ভুবনেশ্বরে নামবেন এবং সেখান থেকে এখানে আসবেন। আমরা, সন্ধে সাড়ে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সভা করার অনুমতি চাই।

এর পরই, বিজেপির আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর প্রশ্ন, ব্যক্তিগত জমিতে কেউ যদি সভা করার অনুমতি না দেন, তাহলে আদালত কীভাবে তার সেই সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে? যদি বৃহস্পতিবারই সভা করতে হয়, তাহলে রাত ৮টার আগে অনুমতি দেওয়া সম্ভব নয়। তখন, রাজ্যের তরফে আইনজীবী অনির্বাণ রায় বলেন, 

বৃহস্পতিবার, ধর্মতলার সমাবেশে প্রায় ১০ লক্ষ মানুষ আসবেন। ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর মিলিয়ে প্রায় ৭ হাজার গাড়ি আসবে। এরা সবাই হাওড়ার ওপর দিয়ে আসবে। হাওড়া থেকে প্রায় ৫০০ গাড়ি আসবে। ট্রেনে করে এবং পায়ে হেঁটেও মানুষ আসবেন।

৩ শিফটে পুলিশকর্মীরা কাজ করবে। প্রায় মাঝরাত পর্যন্ত মানুষের ফেরার প্রক্রিয়া চলবে। ২ হাজার মানুষকে জায়গা দেওয়ার মত জায়গা বিজেপির আছে? কারা কারা উপস্থিত থাকবেন, সেটা এখনও স্পষ্ট নয়। জায়গা পেলে ২২ জুলাই করুন। দুই রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে বাগ্‍‍বিতণ্ডা হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। কিছু গন্ডগোল হলে দায়িত্ব আমাদের।

কলকাতায় ৩ হাজার ৭০০ পুলিশকর্মী, RAF এবং একাধিক অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার পদ মর্যাদার আধিকারিক দায়িত্বে থাকবেন। বাকি জেলাতেও প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। হাওড়ার ক্ষেত্রেও অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। কারণ, ৩-৪টি জেলার মানুষ হাওড়া হয়ে কলকাতায় আসবেন।


দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর, বিচারপতি মৌসুমী ভট্টাচার্য বলেন,বিজেপির জেলা অফিস সংলগ্ন মনসাতলা মাঠে সভা হবে। হাওড়ার স্থানীয় মানুষ ছাড়া বাইরের লোক যেন সভায় না আসেন, তা নিশ্চিত করবে বিজেপি। রাত ১০ টা পর্যন্ত সভা করা যাবে। মহকুমা শাসক পরিদর্শন করে দেখবেন যে, ওই সভাস্থল ২০টি লাউড স্পিকারের জন্য উপযুক্ত কিনা? 

মহকুমা শাসক চাইলে, লাউড স্পিকারের সংখ্যা কমাতে পারেন। কিছুদিন আগেই যেহেতু ওই এলাকায় অশান্তি হয়েছিল, তাই বক্তারা যেন কোনও প্ররোচনামূলক বক্তব্য না রাখেন এবং প্ররোচনামূলক ভিডিও না দেখান, যার দ্বারা মানুষ উত্তেজিত হন। সব মিলিয়ে তুঙ্গে উঠেছে তরজা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested: গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
Nurse Death Mystery: মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget