এক্সপ্লোর

Humayun Kabir : 'চারিদিকটা একবার দৌড়ে শেষ করুন..', কবীরের ব্রিগেড সমাবেশ কর্মসূচি নিয়ে কটাক্ষ TMC বিধায়কদের

TMC MLA attacks Humayun Kabir : প্রশাসনের অনুমতি পেলে পয়লা ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করতে চলেছেন হুমায়ুন কবীর, তাঁর ব্রিগেড সমাবেশ কর্মসূচিকে কটাক্ষ করছেন তারই জেলার তৃণমূল বিধায়করা। 

উজ্জ্বল মুখোপাধ্য়ায়, রাজীব চৌধুরী, বিটন চক্রবর্তী, কলকাতা: প্রশাসনের অনুমতি পেলে পয়লা ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করতে চলেছেন হুমায়ুন কবীর। কিন্তু তার আগে সেই ব্রিগেড সমাবেশকে ঘিরে ক্রমেই তপ্ত হচ্ছে রাজনীতি। এবার হুমায়ুন কবীরের ব্রিগেড সমাবেশ কর্মসূচিকে কটাক্ষ করছেন তারই জেলার তৃণমূল বিধায়করা। 

আরও পড়ুন, রাজ্যজুড়ে হাড় কাঁপানো শীতের কামড়, জবুথবু দশা কলকাতার, একাধিক জেলায় এবার শৈত্যপ্রবাহের পরিস্থিতির সতর্কতা জারি !

কান্দি তৃণমূল বিধায়ক  অপূর্ব সরকার বলেন, একবার ব্রিগেড প্য়ারেড গ্রাউন্ডটা চারিদিকটা একবার দৌড়ে শেষ করুন আপনি। বেলডাঙা  তৃণমূল কংগ্রেস বিধায়ক হাসানুজ্জামান শেখ বলেন, ব্রিগেডে হুমায়ুন দার সঙ্গে আমি দৌড়াব যে দৌড়টা হবে। হুমায়ুন কবীর বলেন, তোলাবাজদের কথার কোনও জবাব আমি দেব না। মুর্শিদাবাদের মাটিতে নতুন দল তৈরির পর ব্রিগেডে সভা করার টার্গেট নিয়েছেন হুমায়ুন কবীর। আর তা নিয়েই এবার তীব্র কটাক্ষ ছুড়ে দিতে শুরু করলেন হুমায়ুন কবীরের জেলা মুর্শিদাবাদের তৃণমূল বিধায়করা। মঙ্গলবার বিধানসভায় ছিলেন কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার জলঙ্গির তৃণমূল বিধায়ক আব্দুর রজ্জাক।ভগবানগোলার তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন সরকার।ও বেলডাঙার তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান শেখ।

সেখানে হুমায়ুন কবীরের ব্রিগেড সমাবেশের প্রসঙ্গ উঠতেই, তা নিয়ে খোঁচা দেন কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার। ভোটের রেসে কে কাকে টেক্কা দেবে, সে তো বোঝা যাবে কয়েক মাস পরে। তবে এখন হুমায়ুন কবীরের উদ্দেশে অন্য় রেসের চ্য়ালেঞ্জ ছুড়েছেন কান্দির তৃণমূল বিধায়ক।কান্দি তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার বলেন, ব্রিগেডে সভা সবাই করতে পারে নিশ্চতভাবে। ওঁকে (হুমায়ুন কবীরকে) বলব, একবার ব্রিগেড প্য়ারেড গ্রাউন্ডটা চারিদিকটা একবার দৌড়ে শেষ করুন আপনি।তারপর এটা ভাববেন। নিশ্চিত থাকুন সবচেয়ে বেশি মার্জিনে ভরতপুরে আমরা জিতব। 

বেলডাঙার তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান শেখের গলাতেও শোনা গেছে একইরকম কটাক্ষ, বেলডাঙা তৃণমূল কংগ্রেস বিধায়ক  হাসানুজ্জামান শেখ বলেন, হুমায়ুন সাহেব এখন তো গোটা ভারতবর্ষের নেতা হয়ে দাঁড়িয়েছেন। স্বাভাবিকভাবেই ভয় ঠিক না। আমরা চাইছি জমজমাট লড়াই হোক। ব্রিগেডে হুমায়ুন দার সঙ্গে আমি দৌড়াব যে দৌড়টা হবে। কে ফাস্ট হয় দেখা যাবে। পাল্টা সুর চড়াতে কসুর করেননি হুমায়ুন কবীরও!

হুমায়ুন কবীর বলেন, তোলাবাজদের কথার কোনও জবাব আমি দেব না। এদের জবাব আমি ৬ ডিসেম্বর দিয়েছি কে পাতাখোররা কী বলছে তাঁর কথার জবাব হুমায়ুন কবীর দেবে না। জবাব আমি দিয়ে দিয়েছি ৬ তারিখে আর ২২ তারিখে। আড়াই লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে। আগে ওই লোকটা, অভিষেক ওদের সর্বভারতীয় নেতা সে যাবে বলছে ১৭ তারিখে মুর্শিদাবাদে ওই লোকটা করে দেখাক, তারপর এই পাতাখোরদের কথার জবাব দেব। 

সোমবারই ব্রিগেড পরিদর্শনে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছিলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা ও জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্য়ান হুমায়ুন কবীর।বিক্ষোভকারী তৃণমূল কর্মী  মহম্মদ আজাদ বলেন, যেদিন আবার সভা করবে ওইদিনও খেলতে আসব। ম্যাচ থাকবে ওইদিনও খেলতে আসব। খেলা হবে। খেলা তো ২০২৬-এ হবেই। এবার কটাক্ষ বাণ ধেয়ে এল তৃণমূল বিধায়কদের দিক থেকেও। 

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget