এক্সপ্লোর

Firhad Hakim on Anubrata Mondal: 'অনুব্রতকে বাঘ বলেছি ...' সম্বোধনের ব্যাখ্যা ফিরহাদের

TMC News: কেন তিনি তাঁকে 'বাঘ' বলেছেন সে বিষয়ে এবার খোলসা করলেন ফিরহাদ।

কলকাতা : গরু পাচার কাণ্ডে CBI-র পর ED-র মামলাতেও জামিন পেয়েছেন। দীর্ঘ ১৮ মাস তিহাড়ে জেলবন্দি থাকার পর এবার বীরভূমে নিজের বাড়িতে ফিরলেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা। তাঁর জামিন পাওয়ার খবরে অনুব্রত মণ্ডলকে ফের একবার বীরভূমের 'বাঘ' বলে সম্মোধন করেছেন পুর ও নগোরন্নয়ন মন্ত্রী এবং তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম। এদিন তার ব্যাখ্যাও দিলেন। কেন তিনি তাঁকে 'বাঘ' বলেছেন সে বিষয়ে এবার খোলসা করলেন ফিরহাদ।

ফিরহাদ বললেন, "অনুব্রতকে বাঘ বলেছি তাঁর লিডারশিপের জন্য। এত অত্যাচারের পরেও তাঁর মনোবলেন জন্য। মানুষের সঙ্গে দলের জন্য থেকে যে দৃঢ়়তা দেখিয়েছেন, তার জন্য তিনি বাঘ।" যদিও এদিন এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা । তিনি বলেন, "দেখুন, এতদিন পর ফিরলাম। প্রায় দুই, আড়াই বছরের মতো। সবাই ভাল থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে আসছেন। আমার শরীর একটু অসুস্থ। পায়ে-কোমরে বেদনা রয়েছে। কোনও বিতর্কে যেতে রাজি নই আমি। আদালতকে সম্মান করি, আইন মেনে চলি। দিদির জন্য আমি আছি এবং বরাবর থাকব।"

অনুব্রত মণ্ডল গ্রেফতারির পর একাধিক বার তাঁকে 'বাঘ' বলে উল্লেখ করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ। ২০২২ সালের ৫ নভেম্বর প্রথম বার একটি সভায় ওই মন্তব্য করেছিলেন তিনি। ফিরহাদকে বলতে শোনা যায়, "বীরভূমের বাঘকে কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো তোমরা। সারাজীবন পারবে না। সেই বাঘ যখন বেরিয়ে আসবে, আজ যে শিয়ালরা হুক্কাহুয়া হুক্কাহুয়া করছে, সব আবার খাঁচায় ঢুকে যাবে।" গরুপাচার মামলায় অনুব্রত জামিন পাওয়ার পরও একই কথা শোনা যায় ফিরহাদের মুখে। অবস্থানে অনড় থেকে তাঁকে বলতে শোনা যায়, "আমি বলেছিলাম, বীরভূমের বাঘকে বেশিদিন খাঁচায় আটকে রাখা যাবে না। বাঘ খাঁচার ভিতরে থাকলে শিয়াল-হায়নারা হুমাহু করে। খাঁচা থেকে বাঘ বেরোলে তারাই লেজ তুলে পালায়।" 

এই পরিস্থিতিতে এদিন সকাল ৯টার কিছু পরে বোলপুরের নিচুপট্টিতে নিজের বাড়িতে ফিরলেন অনুব্রত। এর আগে শক্তিগড়, গুসকরা, দেওয়ানদিঘি হয়ে বোলপুরে পৌঁছন অনুব্রত। রাস্তায় বেশ কয়েকবার দাঁড়াতে হয় তাঁর কনভয়কে। এর আগে ভোর ৫.২০ টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বীরভূমের উদ্দেশে রওনা দেন অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্য়া মণ্ডল। অনুব্রতর বাড়িতে মোতায়েন বিশাল পুলিশবাহিনী। বাড়ির বাইরে জড়ো হন জেলা থেকে আসা বহু কর্মী-সমর্থক।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
Netaji Subhas Chandra Bose: নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget