এক্সপ্লোর

Tapas Chatterjee: চিরকুটে চাকরিই নয়, কারচুপি হয় নম্বরেও! বাম আমলে নিয়োগে দুর্নীতি নিয়ে সরব আরও এক প্রাক্তন CPM নেতা

Recruitment Scam:রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস। তাঁর আরও একটি পরিচয় হল, তিনি প্রাক্তন সিপিএম নেতা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের বাম জমানায় চিরকুটে চাকরির অভিযোগ (Recruitment Scam)। সম্প্রতি এ নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। তাঁর বাবার কাছে এমন অনেক সুপারিশ আসত বলে মন্তব্য করেন। এ বার তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও (Tapas Chatterjee) বাম আমলে চিরকুটে চাকরি হওয়ার অভিযোগ তুললেন। শুধু তাই নয়, বাম আমলেও নম্বরে কারচুপি হয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন। 

তাপসের আরও একটি পরিচয় হল, তিনি প্রাক্তন সিপিএম নেতা

রাজারহাট-নিউটাউনের তৃণমূল (TMC) বিধায়ক তাপস। তাঁর আরও একটি পরিচয় হল, তিনি প্রাক্তন সিপিএম নেতা (CPM)। চিরকুটে চাকরির পাশাপাশি, বাম আমলে নম্বরেও কারচুপি হয়েছিল বলে অভিযোগ তাঁর। আর তাঁর এই মন্তব্য নিয়েই নতুন করে জলঘোলা হতে শুরু করেছে। কারণ নিয়োগ দুর্নীতি নিয়ে যখন তপ্ত রাজ্য রাজনীতি, সেই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছিলেন বামেরাও। এ বার তাঁদের আমলেই চিরকুটে চাকরির অভিযোগ।

দিনকয়েক আগে নিজের বিধানসভা কেন্দ্রের এক অনুষ্ঠানে বাম আমলের চাকরির প্রসঙ্গ তুলে পুরনো দলকে নিশানা করেন রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস। দাবি করেন, আগেও দলের সুপারিশে চাকরিপ্রার্থীদের নম্বর কারচুপি করা হয়েছে। তিনি বলেন, "রাজারহাটে কী কী হয়েছে, আমি অনেকটা জানি। আমার সামনে একবার এক দিদিমণি এসেছেন। তিনি আমাকে কয়েকটা সউ করাতে এসেছিলেন। আমি বললাম, তোমরা পথসভা করছো। তোমার চাকরিটাই বলি! তুমি যে চাকরি পেয়েছো, কত নম্বর দিয়ে করেছি! তুমি আমার এলাকার মেয়ে, ভাল বন্ধু। তোমার চাকরিটা কী ভাবে হয়েছে!"

Partha Chatterjee: রেড রোডে ধর্নায় মমতা, সমর্থন জানালেন পার্থ, স্মরণ করালেন নেত্রীর লড়াইয়ের কথা

বাম আমলেও নম্বরে কারচুপি হয়েছে বলেও দাবি করেন তাপস। তাঁর বক্তব্য, "বাম আমলে চিরকুটে চাকরি...বাম আমলে সিলেকশন হয়ে যেত...এমন তথ্য আছে যে, শূন্য পাওয়াকে পুরো নম্বর দেওয়া হয়েছে। নম্বর কমানোর জন্য দেওয়া হয়েছে শূন্য। আমি নাম ধরে ধরে বলে দেব, সিপিএম-এর আমলে রাজারহাটে যাদের চাকরি হয়েছে।"

বাম আমলে রাজারহাট-গোপালপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন তাপস। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগের বছর সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজারহাট-নিউটাউন কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়ে প্রথমবার বিধায়ক হন। এবার সেই তাপসের গলাতেই বাম-জমানায় চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ।

যদিও তাপসকে পাল্টা জবাব দিয়েছে বামেরা। উত্তর ২৪ পরগনায় সিপিএম-এর জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী বলেন, "কাটমানির জন্য অনুপযুক্তদের কাছে চাকরি বিক্রি করছে...টাকার পাহাড়...মন্ত্রী থেকে বিধায়ক জেলে রয়েছেন। এখন মনে পড়ছে বাম আমলের দুর্নীতির কথা! েই হল তৃণমূলের দৈন্যদশা।"

চিরকুটে চাকরির অভিযোগ সম্প্রতি জোর পায় উদয়নের মন্তব্যে

বাম আমলে চিরকুটে চাকরির অভিযোগ সম্প্রতি জোর পায় উদয়নের মন্তব্যে। নিয়োগে দুর্নীতি নিয়ে বামেদের নিশানা করেন উত্তরবঙ্গ
উন্নয়নমন্ত্রী। এমনকি, দুর্নীতির জন্য প্রয়াত বাবার নামও মুখে আনেন তিনি। উদয়নও বাম শিবির থেকেই দল বদলে তৃণমূলে এসেছিলেন। এ বার বাম শিবির ছেড়ে তৃণমূলে যাওয়া আরও এক নেতা চাকরি-দুর্নীতি নিয়ে পুরনো দলকে কাঠগড়ায় তুললেন।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget