এক্সপ্লোর

Lovely Maitra on Sujan Chakraborty : 'সুজন দা ঘুরে বেড়ান কারণ বদলা হয়নি, ২০২৪-এ...', নিশানা লাভলি মৈত্রর

Sujan Chakraborty : সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর হুমকি ভাইরাল। তাঁর মন্তব্যের জবাবও দিয়েছেন সিপিএম নেতা।

সোনারপুর : তৃণমূল বিধায়ক, অভিনেত্রী লাভলি মৈত্রর নিশানায় এবার সুজন চক্রবর্তী। 'সুজন দা ঘুরে বেড়ান কারণ বদল হয়েছিল বদলা হয়নি। ২০১১-য় বদল হয়েছিল, ২০২৪-এ বদলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললে, কী ভাবে নামাতে হয় জানি।' সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর হুমকি ভাইরাল। তাঁর মন্তব্যের জবাবও দিয়েছেন সিপিএম নেতা।

লাভলি বলেন, "সিপিএম...স্বয়ং সুজনদা ঘুরে বেড়ান তার একটাই কারণ। বদল হয়েছিল, বদলা হয়নি। আজ ২০২৪-এ এখান থেকে দাঁড়িয়ে বলছি, বদল তো ২০১১-য় হয়েছিল, ২০২৪-এ বদলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি কেউ আঙুল তোলে,  সেই আঙুল কীভাবে নামাতে হয়, আমরা খুব ভাল জানি। আমরা শান্তি আছি, কিন্তু আমরা দুর্বল নই। "

পাল্টা সুজন বলেন, "ব্যক্তিগতভাবে আক্রমণ করাটা বালখিল্যতা। এনিয়ে কোনও সন্দেহ নেই। আচ্ছা আমাদের বিরুদ্ধে কঠিন কথা বললে, বদলা নিলে...আরজি করের অপরাধীদের বিচার হবে তো ? নির্যাতিতা বিচার পাবেন তো ? মুখ্যমন্ত্রী রামকৃষ্ণের কথা ধার করে যখন ফোঁস করার কথা বললেন, সেটা ওঁর বদহজম। আর ওঁর বদহজমের কারণে, কোথায় উত্তরবঙ্গের মন্ত্রী, কোথায় বাঁকুড়ার সাংসদ, কোথাও কালনার এমএলএ, কোথাও ক্যানিংয়ের এমএলএ, কোথাও সোনারপুরের এমএলএ, কোথাও অশোকনগরের কাউন্সিলর...বদহজম। দেওয়ালের লেখা পড়ুক। সমঝে যাক। নাহলে মানুষ যেভাবে ফুঁসে উঠছে...যেন সতর্ক থাকে। "

ক্ষমতায় আসার পর বলেছিলেন 'বদলা নয় বদল চাই'। আর দিনকয়েক আগে ক্ষমতায় আসার প্রায় দেড় দশক পরে নিজের সেই অবস্থানেই বদল আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তিনি বলেন, চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন। মমতা বলেছিলেন, "আমি অশান্তি চাই না। কিন্তু কুৎসা, অপ্রচার, চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না। কিন্তু ফোঁস তো করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরো সাপ তাঁর কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে নিষেধ করেছ, আমি কাউকে কামড়াই না। কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়, ঠাকুর বললেন শোন তোমাকে আমি কামড়াতে নিষেধ করেছি, তোমাকে আমি ফোঁস করতে নিষেধ করিনি, আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন।"  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget