এক্সপ্লোর

Rathin Ghosh : "আমাদের কি কেউ পছন্দ করছেন না ?", পঞ্চায়েত ভোটের আগে 'ভাবমূর্তি-বার্তা' তৃণমূল বিধায়কের

Panchayat Vote : সামনের বছর ফেব্রুয়ারি বা এপ্রিল মাসে পঞ্চায়েত নির্বাচন হওয়ার ইঙ্গিত মিলেছে প্রশাসন সূত্রে

সমীরণ পাল, মুন্না আগরওয়াল ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা : এবার পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে দলীয় নেতা কর্মীদের ভাবমূর্তি ঠিক রাখার বার্তা দিলেন রাজ্যের আরও এক মন্ত্রী। কে কোথা থেকে দাঁড়াবেন ঠিক করবে নেতৃত্ব, জানিয়ে দিলেন রথীন ঘোষ (Rathin Ghosh)। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

সামনের বছর ফেব্রুয়ারি বা এপ্রিল মাসে পঞ্চায়েত নির্বাচন হওয়ার ইঙ্গিত মিলেছে প্রশাসন সূত্রে। তার আগে প্রার্থীপদ নিয়ে একের পর এক সতর্কবার্তা শোনা যাচ্ছে তৃণমূলের নেতা-মন্ত্রী-বিধায়কদের গলায় ! 

নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যে তোলপাড় চলছে। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি। গরুপাচার মামলায় জেলবন্দি তৃণমূলের আরেক হেভিওয়েট নেতা। এই প্রেক্ষাপটে পঞ্চায়েত ভোটের আগে দলের স্বচ্ছ্ব ভাবমূর্তির ওপর জোর দিচ্ছে শাসকদল। শনিবারই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে, স্বচ্ছ ভাবমূর্তির ওপর জোর দেওয়ার কথা বলেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি।

বনগাঁ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি ও বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, কোনও দুর্নীতিপরায়ণ মানুষকে এতটুকু জায়গা তৃণমূল কংগ্রেসে দেওয়া হবে না। আগামীদিনে একটা নিরপেক্ষ, শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে দিয়ে আমরা স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন প্রশাসন আপনাদের কাছে উপহার দেব।

তৃণমূল বিধায়কের বার্তা- 

এবার বসিরহাটে বিজয়া সম্মিলনীতে দলীয় নেতা কর্মীদের ভাবমূর্তি ঠিক রাখার বার্তা দিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। ভাইরাল হয়েছে সেই ভিডিও। তাতে তাঁকে বলতে শোনা যায়, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পিছনে রেখে নির্বাচন যুদ্ধে জয়লাভ করতে হয়। এটা মনে হয় একটু ভাববার সময় এসেছে। কখনও কখনও দিদিকে বলতে হয় যে, ২৯৪টি বিধানসভা কেন্দ্রে আমিই প্রার্থী, আপনারা আমাকে দেখে ভোট দিন। তাহলে আমাদের কি কেউ পছন্দ করছেন না ?

এপ্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, উনিই তো দলের সুপ্রিমো। ওঁকে দেখেই তো ভোট হয়। সব দুর্নীতির মাথাও উনি। ওঁকেই দায়িত্ব নিতে হবে।

পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, মমতা দলনেত্রী। তাঁকে সামনে রেখে দল এগিয়ে চলে। রথীন যেটা বলতে চেয়েছেন, মমতা যেভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

পঞ্চায়েত ভোটের আগে, দুর্নীতি ইস্যুকে শাসকদলের বিরুদ্ধে হাতিয়ার করছে বিরোধীরা। অন্যদিকে, নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি রাখার বার্তা দিচ্ছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা।  

আরও পড়ুন ; "বিজেপিতে আসুন", তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে সিপিএমকে আহ্বান সুভাষের

সেরা শিরোনাম

Rejinagar By Elections: Gyanesh Kumar: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়িয়ে পথে নামল INDI জোট
Gyanesh Kumar: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়িয়ে পথে নামল INDI জোট
Nandigram-Reginagar By-Polls LIVE: অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
Nandigram Bypoll : ভোটের সকালেই উত্তাল নন্দীগ্রাম, 'বহিরাগতদের তাণ্ডব...ভোট দিতে দিচ্ছে না', অভিযোগ কংগ্রেসের
ভোটের সকালেই উত্তাল নন্দীগ্রাম, 'বহিরাগতদের তাণ্ডব...ভোট দিতে দিচ্ছে না', অভিযোগ কংগ্রেসের
Humayun Kabir on By-Poll: 'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget