এক্সপ্লোর

Hooking: বিধায়কের শাশুড়ির বাড়িতে হুকিং, খবর সম্প্রচারের পর খোলা হল লাইন

East Midnapore: পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের বাড়ি থেকে তাঁতিপাড়ায় তাঁর শ্বশুরবাড়ির দূরত্ব মেরেকেটে ৩০০ মিটার।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: খোদ তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়িতেই হুকিং (Hooking)। বিদ্যুৎ-এর বিল বেশি আসায় এমন কাজ, আজব সাফাই বিধায়কের শাশুড়ির। খবর সম্প্রচারের পর খোলা হল লাইন।

হুকিংয়ের অভিযোগ: খোদ তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়িতেই চলছে হুকিং। বাড়িতে বিদ্যুৎ থাকা সত্ত্বেও রাস্তার বিদ্যুতের লাইন থেকে হুকিং করা হয়। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের বাড়ি থেকে তাঁতিপাড়ায় তাঁর শ্বশুরবাড়ির দূরত্ব মেরেকেটে ৩০০ মিটার। একটি দোতলা পাকা বাড়ি, আরেকটি খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়ি। দুটি বাড়িতেই হুকিং করে বিদ্যুৎ নেওয়া হয়েছে।

কেন এই কাজ করলেন?

বিধায়কের শাশুড়ির সাফাই, বিদ্যুৎ-এর বিল বেশি আসায় এমন কাজ। তৃণমূল বিধায়কের শাশুড়ির আজব দাবি, "১০ হাজার টাকা বিদ্যুতের বিল এসেছিল, তা দেওয়ার সামর্থ্য নেই, তাই হুকিং করে বিদ্যুৎ নেওয়া হয়েছে।'' ভুল স্বীকার করেছেন বিধায়কের শ্যালক। বিজেপির কটাক্ষ, সাধারণ মানুষ বিদ্যুতের মাশুল গুনছে, আর তৃণমূল বিধায়কের আত্মীয়রা হুকিং করছেন। অন্যায় হলে বিদ্যুৎ দফতর ব্যবস্থা নেবে, সাফাই তৃণমূল বিধায়কের। খবর জানাজানি হতেই তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়ি থেকে হুকিং তার খুলে নেওয়া হয়। আজ সকালে বিদ্যুৎ দফতরের কর্মীরা গিয়ে বেআইনি কিছু পাননি বলে জানানো হয়েছে।                 

এদিকে দিনকয়েক আগে নদী ভরাট করে এবং সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠল তৃণমূল প্রধানের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বাগদা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। প্রতিবাদে আজ বনগাঁ-বাগদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। অভিযোগ, বাগদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সঞ্জিত সর্দার প্রভাব খাটিয়ে বেত্রাবতী নদীর একাংশ ভরাট করে এবং কিষাণ মান্ডির সামনে সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ করছেন। বিজেপির তরফে বাগদা থানা ও বাগদার বিডিও-র কাছে অভিযোগ জানানো হয়েছে। বেআইনি নির্মাণের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রধান।                                             

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Potato Price: কলকাতার বাজারে কমছে আলুর দাম, মন্ত্রীর ইঙ্গিতে আশার আলো

সেরা শিরোনাম

Kolkata Fire: প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget