এক্সপ্লোর

Sandeshkhali Chaos : সক্রিয়ভাবে দলটা করি না, উন্নয়নমূলক কাজের জন্য ভোটে লড়েছিলাম, উল্টো সুরে গাইছেন সন্দেশখালির বিধায়ক

TMC MLA Sukumar Mahato : এই  পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের  বিধায়ক সুকুমার মাহাতো বলছেন, ' সক্রিয়ভাবে দলটা ওইভাবে করি না, আমি জাস্ট উন্নয়ন করার জন্য.....'

ময়ূখঠাকুর চক্রবর্তী, আশাবুল হোসেন, অনির্বাণ বিশ্বাস, কলকাতা : শেখ শাহজাহানের ( Sheikh Sahajan )  কার্যত ছায়াসঙ্গী ছিলেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ( Sukumar Mahato )। বিভিন্ন অনুষ্ঠানে পাশাপাশি দেখা গেছে দু-জনকে। এমনকী ED-র উপর হামলার ঘটনায় যখন গোটা দেশ তোলপাড়, তখনও শেখ শাহজাহানের পাশেই দাঁড়িয়েছিলেন তৃণমূল বিধায়ক। সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গলায় এখন এক্কেবারে অন্য সুর।  

শেখ শাহজাহান যখন CBI হেফজতে রয়েছেন, সন্দেশখালিতে আবার বিরোধীরা একটু একটু করে নিজেদের অস্তিত্ব জানান দিতে পারছে, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা গেল সন্দেশখালির তৃণমূল বিধায়ককে।  

ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে এসেছে শেখ শাহজাহানের কল ডিটেলস। আর তা থেকেই উঠে আসছে নানা বিস্ফোরক তথ্য।  কল ডিটেলস থেকে  পাওয়া গিয়েছে অনেক নাম। সিবিআই সূত্রে খবর, ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনার সময়, শেখ শাহজাহানের একটি ফোন থেকে ৩ টি কল করা হয়। আরেকটি ফোন থেকে প্রায় ১৮ টি ফোন কল করা হয়। সেই কল ডিটেলস থেকেই জানা যায় যে, ই দিনই সকাল সাড়ে আটটা নাগাদ সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ফোন করেছিলেন শেখ শাহজাহানকে। ২ জনের মধ্যে প্রায় দেড় মিনিট কথা হয়। কী কথা হয়েছিল দুজনের ? সেই দিকেই নজর সিবিআইয়ের। সুকুমার মাহাতোর দাবি, সুকুমারও স্বীকার করে নিয়েছেন যে, তিনিই ফোন করেছিলেন। কারণ তিনি যখন দেখেন ভাঙচুর হচ্ছে, অশান্তি হচ্ছে, তখন  তিনি জেলা নেতৃত্বকে ফোন করেন। শাহজাহানকে ফোন করে বলেন,' ভাই মারপিট-ভাঙচুর এগুলি যেন না হয়, দলের থেকে আমাকে বলছে, আপনি দেখুন।'  এর পাশাপাশি, পঞ্চায়েতের নেতা ও স্থানীয় তৃণমূল নেতাদের নম্বরও কল লিস্ট থেকে পাওয়া গেছে বলে খবর সিবিআই সূত্রে। 

এই  পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের  বিধায়ক সুকুমার মাহাতো বলছেন, ' সক্রিয়ভাবে দলটা ওইভাবে করি না, আমি জাস্ট উন্নয়ন করার জন্য.....আমি সেটা করার চেষ্টা করি। ফোরফ্রন্টে দলটা করি, ওইভাবে করি না আর কী! ' তাহলে কি দলের সঙ্গে দূরত্ব বোঝানোর চেষ্টা করছেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক? সুকুমার মাহাতোর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জল্পনা!  কুমার মাহাতো ঘিরে তৈরি হওয়া জল্পনার জল এখন কোন দিকে গড়ায় সেটাই দেখার। 

আরও পড়ুন : 

নজরে নির্বাচন, প্রার্থী হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু          



সেরা শিরোনাম

Humayun Kabir : 'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?

ভিডিও

INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Falta Jahangir Khan | ৬ বছর পুরনো মামলা, JP Nadda-এর কনভয়ে হামলার ঘটনায় নাম জুড়ল 'পুষ্পা'র
RG Kar Medical College | আর জি করকাণ্ডে থ্রেট কালচারে যুক্ত অভীক দে-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ
Dengue in West Bengal | গত ৫ দিনে আক্রান্ত ১ হাজার! মোট ৯ হাজার ছাড়াল ডেঙ্গি আক্রান্তের সংখ্যা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget