এক্সপ্লোর

Tapash Roy: পঞ্চায়েত-হিংসায় কাঠগড়ায় পুলিশ! বিস্ফোরক TMC বিধায়ক

Panchayat Election: শাসকদলের বিধায়কের এহেন মন্তব্যে কটাক্ষ বিরোধী বিজেপি-সিপিএমের

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: শাসক দলের বিধায়ক। তিনিই সরব হলেন পুলিশের বিরুদ্ধে। পঞ্চায়েত ভোটে অশান্তির (Panchayat Poll Violence) ঘটনায় পুলিশকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল বিধায়ক তাপস রায় (Tapash Roy) । যদিও বিরোধীদের দাবি, আদতে এটি চোখে ধুলো দেওয়ার চেষ্টা। আদতে এগুলি বলে পুলিশকেই বলির পাঁঠা করতে চাইছে তৃণমূল, দাবি বিরোধীদের।

পঞ্চায়েত ভোটে (anchayat Election) অশান্তি নিয়ে পুলিশকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক মন্তব্য় করলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। শাসক বিধায়কের এই মন্তব্য়কে অবশ্য় আইওয়াশ বলেই মনে করছে বিরোধীরা। তাদের বক্তব্য়, একথা বলে আসলে পুলিশকেই বলির পাঁঠা করতে চাইছে তৃণমূল।

কী বললেন বিধায়ক?
তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, 'ভোটের আগে এবং পরে যে ঘটনা ঘটল, তাতে পুলিশ যদি সক্রিয় থাকতো, যদি সতর্ক থাকতো, তাহলে অনেক কিছু, এই মৃত্যু, ঘটনা এড়ানো যেত।'

২০১৮ সালের মতোই এবারের পঞ্চায়েত ভোটেও বেলাগাম সন্ত্রাস দেখেছে পশ্চিমবঙ্গবাসী। শাসক-বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী তো বটেই। প্রাণ হারিয়েছে সাধারণ মানুষও। ৩৯ দিনে মৃত্যু হয়েছে ৫৫ জনের। পঞ্চায়েত ভোটের ফল বেরনোর পরেও হিংসা থামার লক্ষ্মণ নেই। নানা জেলা থেকে আসছে হিংসার খবর। আর এই বিষয়টি নিয়েই এবার বিস্ফোরক মন্তব্য় করলেন তাপস রায়। সব কিছুর জন্য পুলিশকে কাঠগড়ায় তুললেন বরানগরের তৃণমূল বিধায়ক। তিনি বলেন, 'দুটো জিনিস করতে পারত পুলিশ। আগেভাগে গ্রেফতার করা এবং গোলা, বারুদ, অস্ত্র উদ্ধার করা। এই নিষ্ক্রিয়তা, ব্যর্থতা তো একটা অংশের বটেই।' এর আগেও পুলিশকে নিশানা করেছেন তাপস রায়। এবার তাঁর সংযোজন, 'ইনকম্পিটেন্ট পুলিশ আর মজা দেখা পুলিশ এই দুটো মিলে এই হাল করেছে। নাহলে এটা হত না।' এবার ফের একই সুরে সরব হলেন তিনি। বিরোধীরা অবশ্য় পুলিশ প্রসঙ্গে তৃণমূল বিধায়কের মন্তব্য়কে আইওয়াশ বলে কটাক্ষ করছে। তাদের দাবি, দল ও সরকারের ভাবমূর্তি রক্ষা করতে পুলিশকে বলির পাঁঠা করার চেষ্টা করছে তৃণমূল।

রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'পুলিশ কি বলির পাঁঠা। পুলিশের ঘাড়ে বন্দুক রেখে লাভ নেই। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি তাঁর বিরুদ্ধেই বলুন। না কি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধেই বলতে চাইছেন। এ তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার।'

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, 'পুলিশের ঘাড়ে বন্দুক রেখে তৃণমূল চালাচ্ছেন। কদিন তো তৃণমূল পুলিশের বন্দুক নিজের ঘাড়ে নিয়ে চালাচ্ছিল। পুলিশকে বুঝতে হবে, আইপিএস অফিসারকে বুঝতে হবে, আইএএস অফিসারকে বুঝতে হবে। ফেঁসে গেলে কেউ কারও নয়।'

ভোট মিটলেও বিভিন্ন জায়গায় অশান্তি চলছে। আর তার দায় নিয়ে চাপানউতোরও অব্য়াহত।

আরও পড়ুন: সরকারি চাকরি পেয়েই ঘুষে মন! ১০ হাজারের লোভে হাতেনাতে পাকড়াও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
TMC News: গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Anubrata Mondal: 'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget