এক্সপ্লোর

Viral News: সরকারি চাকরি পেয়েই ঘুষে মন! ১০ হাজারের লোভে হাতেনাতে পাকড়াও

Corruption: ঘটনাস্থল ঝাড়খন্ডের কোডার্মা। ঘুষ নিতে গিয়ে দুর্নীতি দমন ব্যুরোর অফিসারদের হাতে পাকড়াও হয়েছেন ওই অভিযুক্ত অফিসার।


হাজারিবাগ: চাকরি পাওয়ার পরে প্রথম পোস্টিং। একবছরও হয়নি সরকারি চাকরি করছিলেন। কিন্তু তার মধ্যেই ছন্দপতন। চাকরি পাওয়ার আট মাসের মধ্যেই ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও এক সরকারি আধিকারিক। ঘটনাস্থল ঝাড়খন্ডের কোডার্মা। ঘুষ নিতে গিয়ে দুর্নীতি দমন ব্যুরোর অফিসারদের হাতে পাকড়াও হয়েছেন ওই অভিযুক্ত অফিসার। 

অভিযুক্ত অফিসারের নাম মিতালি শর্মা। ঝাড়খন্ডের সমবায় বিভাগের এক কর্তা ছিলেন তিনি। সরকারি চাকরির পরীক্ষায় পাশ করে তালিকায় নাম উঠেছিল। তারপরেই প্রথম পোস্টিং হয়েছিল সমবায় বিভাগে। কোডার্মাতে সরকারি রেজিস্ট্রার হিসেবে প্রথম পোস্টিং পেয়েছিলেন তিনি। সেখানেই গত আট মাস ধরে কর্মরত ছিলেন। শেষমেষ ধরা পড়লেন ঘুষ নিতে গিয়ে। স্থানীয় একটি সংস্থার কাছ থেকে ঘুষ নিতে গিয়ে হাজারিবাগ অ্যান্টি করাপশন ব্যুরো (ACB)-এর আধিকারিকদের হাতে ধরা পড়েন তিনি। সূত্রের খবর, ব্যাপারটি মোটেই আচমকা হয়নি। আঁটঘাঁট বেঁধে খবর নিয়েই এই সরকারি অফিসারকে হাতেনাতে ধরার ফাঁদ পেতেছিলেন দুর্নীতি দমন শাখার অফিসারেরা। 

অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে অভিযোগ, স্থানীয় একটি সংস্থার কাছ থেকে চাপ দিয়ে টাকা আদায় করছিলেন তিনি। ওই এলাকায় আচমকা পরিদর্শনের সময় কোনও একটি অনিয়ম ধরা পড়েছিল তাঁর চোখে। তা নিয়েই চাপ দেওয়ার সূত্রপাত। ওই এলাকায় একটি ব্যবসায়ী সমিতির কাছ থেকে টাকা দাবি করছিলেন বলে অভিযোগ। নানা কথাবার্তার পরে স্থানীয় ওই ব্যবসায়ী সমিতি অভিযুক্ত অফিসার মিতালি শর্মাকে ঘুষ দিতে রাজি হয় বলে সূত্রের খবর। অবশ্য, এই ঘুষের চাহিদা মানতে পারেননি ওই ব্যবসায়ী সমিতির সদস্য রামেশ্বর প্রসাদ। তিনি দুর্নীতি দমন শাখার ডিজির কাছে অভিযোগ দায়ের করেন। দুর্নীতি দমন শাখার উচ্চপদস্থ আধিকারিক সাদিক আনোয়ার রিজভি জানিয়েছেন, রামেশ্বর প্রসাদ জানিয়েছিলেন মিতালি শর্মা তাঁদের কাছ থেকে ২০০০০ টাকা ঘুষ চেয়েছেন। অভিযোগের সত্যতা যাচাই করে দুর্নীতি দমন শাখার তরফ থেকে ফাঁদ পাতা হয়। প্রথম কিস্তিতে ১০০০০ টাকা দিতে বলা হয় অভিযোগকারীকে। ৭ জুলাই সেই টাকা নেওয়ার সময় অভিযুক্ত সরকারি অফিসারকে হাতেনাতে ধরেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।

ভারতে নানা স্তরে, বিশেষ করে সরকারি কাজের ক্ষেত্রে দুর্নীতি নিয়ে বারবার নানা প্রশ্ন উঠেছে। সরকারি কর্মী ও আধিকারিকদের একটি অংশ এই বেআইনি কাজে জড়িত। আবার সরকারের কর্মী-আধিকারিকদের একটি অংশই এই সমস্যা উপড়ে ফেলার জন্য দিনরাত পরিশ্রম করছেন।

আরও পড়ুন: ভিডিও ঘিরে তোলপাড়! চন্দ্রযান ৩! নাকি ভুয়ো?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget