এক্সপ্লোর

Udayan attacks Selim : 'তৃতীয় বিভাগে পাস করে প্রাথমিক শিক্ষকের চাকরি', এবার উদয়নের নিশানায় সেলিম !

Udayan on Kamal Guha : তাঁর বাবা বাম নেতা কমল গুহকে কাঠগড়ায় তুলতেও ছাড়েননি উদয়ন

দিনহাটা : নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে বাম জমানাকে আক্রমণ করতে গিয়ে এবার উদয়ন গুহর (Udayan Guha) নিশানায় মহম্মদ সেলিম (Md. Selim)। সনাতন সাহা, বিমল দাস, অঞ্জলি সেন, মলয় রায়, মলয় গুহ নিয়োগী- এই ৫ জনের নাম নিয়ে ফেসবুক পোস্টে (Facebook Post) উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী লিখেছেন, আজ সেলিমের জন্য এরা সবাই তৃতীয় বিভাগে পাস করে প্রাথমিক শিক্ষকের চাকরি করছেন। পরপর আরও আসবে।

উদয়ন গুহ সাংবাদিকদের কাছে বলেন, "এরকম পর পর নাম আসতে থাকবে। তাঁরা কীভাবে চাকরি পেয়েছেন, আমি জানতে চাই। আরও নাম বেরোবে। থার্ড ডিভিশনে শিক্ষক। হয় মাধ্যমিক পাস করেছেন, নাহলে সেইসময় উচ্চমাধ্যমিক থার্ড ডিভিশনে পাস করে কী করে শিক্ষকের চাকরি পেয়েছিলেন, সেগুলো কমরেডদের কাছে জানতে চাইব। তাঁদের চিৎকার করার অধিকার আছে কি না সেটাই আমি জানতে চাই। কারও চাকরি খাওয়া, বা তাঁর পয়সা ফেরত দেওয়া বা পেনশন আটকে যাওয়া- এইসব কোনও অভিসন্ধি নিয়ে আমি এগুলি করিনি। আমি শুধু সুজন কমরেড, সেলিম কমরেড যাঁরা হইহই করছেন, গিয়ে বলছেন দুর্নীতি। দুর্নীতি মানেটা কী ?"

এপ্রসঙ্গে পাল্টা জবাব দিয়েছেন মহম্মদ সেলিম। তিনি সুর চড়িয়ে বলেন, "কীসের উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী ? কী করেছেন উত্তরবঙ্গের জন্য ? দলবদল ছাড়া আর কিছু করেছেন নাকি ! তাঁর প্রশ্নের উত্তর দিনহাটায় গিয়ে দেব। মস্তানি করেছেন, গুণ্ডামি করেছেন। পুর নির্বাচনের আগে বলেছেন, বিরোধীদের মেরে তাড়াব। এখন দাঁড়িয়ে জোচ্চুরি ছাড়া কোনও কাজ আছে নাকি ? ওঁর যা যোগ্যতা আছে সেটা করেছেন। উনি যতটা পারেন, যেটুকু পারেন।"

বাবাকে নিয়েও মন্তব্য উদয়নের-

একদিকে যখন নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগে কার্যত কোণঠাসা রাজ্যের শাসকদল, তখন বাম আমলের নিয়োগেও দুর্নীতির অভিযোগে পাল্টা সরব হয়েছে তৃণমূল। প্রশ্ন তোলাা হয়েছে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রীর কলেজের চাকরির নিয়োগপ্রক্রিয়া নিয়েও। ঠিক সেই সময়েই বিস্ফোরক মন্তব্য করেন উদয়ন গুহ। তাঁর বাবা বাম নেতা কমল গুহকে কাঠগড়ায় তুলতেও ছাড়েননি তিনি। উদয়ন বলেন, 'আমি আবার বলছি, যদি যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে, অপেক্ষাকৃত কম যোগ্যদের চাকরি দেওয়া দুর্নীতি হয়,  তাহলে বাবা সেই সিস্টেমের অঙ্গ ছিলেন।' 

তাঁর এই মন্তব্যের পরই বিরোধী শিবির থেকে উঠেছে নিন্দার ঝড়। তবে শুধু বিরোধীরাই নন, অসন্তোষের আঁচ এবার উদয়নের নিজের ঘরেই। উদয়ন গুহর বিরুদ্ধে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তাঁর ভাগ্নি উজ্জয়িনী রায়। বললেন, ' উদয়ন বাবুর মন্তব্যের সঙ্গে সহমত নই। এ কথা মানতে পারছি না যে, আমার দাদু কমল গুহ অযোগ্যদের চাকরি দিয়েছেন যোগ্যদের বঞ্চিত করে। আমাদের পরিবারের অনেকেই মানতে পারছেন না। সবাই খুব আশ্চর্য এ কথা শুনে। '  মামার দাবির তীব্র বিরোধিতা করে, দাদুর পাশেই দাঁড়ালেন মন্ত্রীর ভাগ্নি উজ্জয়িনী রায়! এমনকী উদয়ন গুহর পদত্যাগেরও দাবি জানান তিনি।

আরও পড়ুন ; বাবাকে নিয়ে উদয়ন গুহর তীর্যক মন্তব্য, পদত্যাগের দাবি উঠল তাঁর পরিবার থেকেই

 

সেরা শিরোনাম

West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
TMC Symbol : জোড়াফুল প্রতীক পাবে কোন তৃণমূল? পুরভোটের আগে হবে সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
জোড়াফুল প্রতীক পাবে কোন তৃণমূল? পুরভোটের আগে হবে সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
Cooch Behar: উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
Computer Teacher Protest : পুজোর আগেই যাবে চাকরি? ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ, পথে নামলেন হাজার হাজার কম্পিউটার শিক্ষক
পুজোর আগেই যাবে চাকরি? ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ, পথে নামলেন হাজার হাজার কম্পিউটার শিক্ষক

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget