এক্সপ্লোর

Sagardighi By Election : সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে বামেদের সমর্থন, পঞ্চায়েত ভোটে জোট সম্ভাবনা ?

Left Supports Congress : তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে আগামী ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন হবে। ২ মার্চ ভোট গণনা।

উজ্জ্বল মুখোপাধ্যায় ও রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : বেশি দেরি নেই পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023)। যার কয়েক মাস আগেই রাজ্য রাজনীতিতে উজ্জ্বল হয়ে উঠল জোট-জল্পনা। মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচনে (Sagardighi ByElection) কংগ্রেস প্রার্থীকে সমর্থন করার সিদ্ধান্ত নিল সিপিএম। কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসকে সমর্থনের পাশাপাশি তাঁর হয়ে প্রচারও নামারও সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্ট (Left Front)। 

কীভাবে এগোল জোট অঙ্ক ?

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর (Biman Bose) কাছে কংগ্রেস প্রার্থীর জন্য সমর্থন চেয়ে চিঠি লিখেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Ranjan Choudhury)।  বৃহস্পতিবার মুর্শিদাবাদ (Murshidabad) জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক সারেন সিপিএমের (CPM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (MD Selim)। এদিন চূড়ান্ত বৈঠকেও কংগ্রেস প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্তই নিল বামফ্রন্ট। পাশাপাশি অধীর চৌধুরীর চিঠির প্রত্যাশাপূরণ করে কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে নামারও সিদ্ধান্ত নিল তাঁরা।

সাগরদিঘিতে ত্রিমুখী লড়াই !

সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন দিলীপ সাহা। এর আগে ২০১৬-র বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে লড়ে পরাজিত হন। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন দিলীপ সাহা। তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে আগামী ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন হবে। ২ মার্চ ভোট গণনা। এদিকে, তৃণমূল হয়ে সাগরদিঘি উপনির্বাচনে লড়বেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই মনোনয়নও জমা দিয়েছেন তিনি। এদিন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সাংসদ খলিলুর রহমান, সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায়-সহ দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়েই মনোনয়ন দিতে যান তৃণমূল প্রার্থী।

কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট

নির্বাচন কমিশন সূত্রে খবর, উপনির্বাচনে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ২৪৬টি বুথের সবক'টিতেই থাকবে বাহিনী। থাকবেন ৩ জন অবজার্ভার। ১২ ফেব্রুয়ারিই সাগরদিঘিতে পৌঁছে যাবে কেন্দ্রীয় বাহিনী। ১৯৭৭ থেকে ২০১১ একটানা বামেদের দখলে ছিল এই সাগরদিঘি বিধানসভা কেন্দ্র। ২০১১ সালে রাজ্যে শাসকের সঙ্গে বদলে যায় সাগরদিঘির রঙ। এরপর, ২০২১ পর্যন্ত সাগরদিঘির রাশ ছিল তৃণমূলের হাতে। ২০২১-এর ভোটে সাগরদিঘিতে দ্বিতীয়স্থানে ছিল বিজেপি। জোটে লড়ে তৃতীয় স্থান পেয়েছিল বাম-কংগ্রেস। এবার সাগরদিঘি উপনির্বাচনে কী ফল হয় পঞ্চায়েত ভোটের আগে নজর সেদিকেই। 

আরও পড়ুন- মনোনয়ন জমা, গড় ধরে রাখতে পারবেন সাগরদিঘির তৃণমূল প্রার্থী ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget