এক্সপ্লোর

Abhishek Banerjee: ‘মুখ ফস্কে সত্যিটা বলে ফেলেছেন’, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোন মন্তব্যে এমন প্রতিক্রিয়া অভিষেকের?

Abhishek on Abhijit Ganguly: মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করে BJP-তে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন কলকাতা হাইকোর্টের পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কলকাতা: কলকাতা হাইকোর্টের কিছু বিচারপতির ভূমিকা নিয়ে আগেই সরব হয়েছিলেন  অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পর জল গড়িয়েছে অনেক দূর। কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দু'দিন পরই BJP-তে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন। রাজনীতির ময়দানে অবতীর্ণ হওয়ার আগে ফের আক্রমণ করেছেন তৃণমূলকে। নাম না করে ডায়মন্ড হারবারে দুর্বৃত্তদের মোকাবিলা করার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন। সেই আবহেই এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক। (Abhishek on Abhijit Ganguly)

মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করে BJP-তে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন কলকাতা হাইকোর্টের পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেছে বেছে কেন BJP-তেই যোগ দিচ্ছেন, কার তরফ থেকে আগে প্রস্তাব যায়, সেই নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। উত্তরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, দু'তরফেই উদ্যোগ ছিল। BJP যেমন তাঁকে 'অ্যাপ্রোচ' করে, তিনিও BJP-কে 'অ্যাপ্রোচ' করেন। (Abhishek Banerjee)

এদিন সাংবাদিক বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "BJP-র নেতারা আমার নাম নেন না। তবে উনি একটা সত্যি কথা বলে দিয়েছেন। হয়ত মুখ ফস্কেই বলে ফেলেছেন। তবে সত্যিটাই বলেছেন। উনি বলেছেন, আমি BJP-কে অ্যাপ্রোচ করেছিলাম এবং BJP আমাকে অ্যাপ্রোচ করেছিলাম। এই কথাটা খুব ইন্টারেস্টিং। মন্তব্যের গভীরতা বুঝতে হবে। উনি তার মানে স্পষ্ট ভাবে বলছেন, আমি যখন বিচারব্যবস্থায়, বিচারকের আসনে বসে যে বিভিন্ন শুানানিতে রায় দিয়েছি বা আমার এজলাসে যে সমস্ত মামলার শুনানি হয়েছে, সেই সময় BJP আমার সঙ্গে যোগাযোগে ছিল এবং আমি BJP-র সঙ্গে যোগাযোগে ছিলাম। বাকিটা আমি সাধারণ মানুষের কাছে ছেড়ে দিলাম।"

আরও পড়ুন: Abhijit Ganguly: CPM-এ গেলেন না কেন? 'ধর্মে বিশ্বাসী তাই', জবাব অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

এদিন সাংবাদি বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদিও জানান, খুব কম সময়েই BJP-তে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর কথায়, "খুব কময় সময়ে সিদ্ধান্ত নিয়েছি। দু'তরফেই প্রস্তাব ওঠে। তবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে গত সাত দিনে। আমি ছুটিতে ছিলাম। ওই সময় আদালতে কোনও মামলার রায় দিইনি। BJP আমাকে অ্যাপ্রোচ করে এবং আমি BJP-কে অ্যাপ্রোচ করি।" BJP-র তরফে কে তাঁর সঙ্গে যোগাযোগ করেন, তাঁর নাম যদিও খোলসা করতে রাজি হননি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

বিচারপতি পদে আসীন থাকাকালীন নিয়োগ দুর্নীতি-সহ একের পর এক মামলায় কেন্দ্রীয় সংস্থার হাতে তদন্তভার তুলে দেওয়া হোক বা আদালতের ভিতরে এবং বাইরে বিভিন্ন মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির আসনে বসে তিনি 'রাজনৈতিক' মন্তব্য করছেন বলে সুপ্রিম কোর্টেও যায় তৃণমূল। BJP-র প্রতি পক্ষপাতিত্বের অভিযোগও ওঠে। যদিও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি, গত পাঁচ-ছ'দিনে BJP-র সঙ্গে যোগাযোগ করেন তিনি, তারাও করে। তখন আদালতে বসেননি। খালি কিছু মামলা ছেড়ে দেওয়ার জন্য সোমবার এজলাসে বসতে হয়েছিল তাঁকে। বিচারপতির আসনে থাকাকালীন যোগাযোগ নিয়ে নানা অভিযোগ উঠতে পারে বলেই ওই সময় মামলার শুনানি করেননি বলে জানান। আগে থেকেই BJP এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে যে অভিযোগ তুলছে তৃণমূল। 'এসব পাগলের প্রলাপ' বলে মন্তব্য করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget