এক্সপ্লোর

Abhishek Banerjee: 'বিচারব্যবস্থা পক্ষপাতদুষ্ট হলে এমনই পরিণতি হয়', চিন্ময়কৃষ্ণের জামিন খারিজে প্রতিক্রিয়া অভিষেকের

Abhishek on Chinmoy Krishna: তাঁর মতে, কোনও দেশের বিচারব্যবস্থা পক্ষপাতদুষ্ট হলে এমনই পরিণত হয়। 

কলকাতা: সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আরিজ ফের খারিজ হয়ে গিয়েছে বাংলাদেশে। সেই নিয়ে প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, কোনও দেশের বিচারব্যবস্থা পক্ষপাতদুষ্ট হলে এমনই পরিণত হয়। (Abhishek Banerjee)

এদিন ডায়মন্ড হারবার থেকে চিন্ময়কৃষ্ণের জামিন খারিজ হয়ে যাওয়া নিয়ে মুখ খোলেন অভিষেক। তিনি বলেন, "বিচার ব্যবস্থা কোথাও যদি দুর্বল হয়ে যায়, সেই দেশের পতন অবশ্যম্ভাবী। কেউ আটকাতে পারে না। আমরা বিভিন্ন সময় দেখেছি, বিচারব্যবস্থা যদি পক্ষপাতহীন না থাকে, বিচারব্যব্যবস্থা যদি ভীত-সন্ত্রস্ত বা পক্ষপাতদুষ্ট হয়ে যায়, সেই দেশ বা সমাজের পতন কেউ আটকাতে পারে না।" (Abhishek on Chinmoy Krishna)

বাংলাদেশ সম্পর্কে কেন্দ্রকে পদক্ষেপ করতে হবে বলে মন্তব্য করেন অভিষেক। তিনি বলেন, "কেন্দ্রীয় সরকারের উচিত, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলে এই গুন্ডামি, অত্যাচার, প্রতিদিন যারা নৃশংসতার কাহিনি রচনা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দিকে এগোতে হবে। বিদেশসচিব কিছুদিন আগে বাংলাদেশ গিয়েছিলেন। বিদেশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী চুপ। ভারত না থাকলে ওটা পূর্ব পাকিস্তান হয়ে থাকত, স্বাধীনতা পেত না।"

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এদিন কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকেও তুলোধনা করেন অভিষেক। তাঁর কথায়, "কোনও দিন শুনেছেন, ২০১৪-র আগে বাংলাদেশের মতো দেশ ভারতকে চমকাচ্ছে? এই ভারতের নাম উজ্জ্বল করেছেন? এত বড় বড় ভাষণ না দিয়ে দিল্লিতে কেন যাচ্ছেন না? দিল্লিতে প্রতিবাদ সভা করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রীদের কাছে কেন যাচ্ছেন না? সীমান্তরক্ষী বাহিনী কী করছে। ত্রিপুরা, অসমে এতজন ধরা পড়েছে। সেখানে কি তৃণমূলের সরকার? সেখানে তো ডাবল ইঞ্জিন সরকার!"

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেন অভিষেক। বলেন, "বাংলাদেশে অত্যাচার চলছে, নৈরাজ্য চলছে। কেন্দ্র কিছু করেছে? প্রধানমন্ত্রী ৫৬ ইঞ্চির ছাতির কথা বলেছিলেন, মজবুত সরকারের কথা বলেছিলেন। আমরা চাই, বাংলাদেশ যে ভাষা বোঝে, সেই ভাষায় জবাব দেওয়া হোক। কে বাধা দিচ্ছে? রক্তচক্ষু দেখানো হোক বাংলাদেশকে।"

রাজ্যে বেআইনি অনুপ্রবেশ নিয়ে বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করলেও, এদিন কেন্দ্রের অধীন BSF-কে কাঠগড়ায় তোলেন অভিষেক। তিনি বলেন, "ওঁরাই বলেন ঘুষপেটিয়া, উল্টা লটকা দুঙ্গা, চুন চুনকে দেখুঙ্গা! কাকে উল্টো ঝোলাল? ধর্মের নামে আজ যাদের উল্টো ঝুলিয়ে দেওয়া হচ্ছে, তাদের নিয়ে প্রধানমন্ত্রী, সরকার নীরব কেন? এই জঙ্গিদের ঢুকিয়েছিল BSF. বাংলাকে অশান্ত করার জন্য। রাজ্য পুলিশ ধরেছে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
New Market Fire: হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget