এক্সপ্লোর

Dev: ঘাটালে বন্যার মাঝেই দেবের 'টেক্কা', কতটা সামিল হতে পারবে স্থানীয়রা ? মুখ খুললেন TMC সাংসদ

Dev On Tekka on Ghatal:  রাত পেরোলেই 'টেক্কা' রিলিজ, একদিকে ঘাটালে বন্যা পরিস্থিতি, তারই মাঝে দেবের এই ছবি মুক্তি ঘিরে স্বাভাবিকভাবেই উঠে এল নানা প্রশ্ন। কী বললেন তৃণমূল সাংসদ দেব ?

কলকাতা:  পুজোয় মুক্তি পেতে চলেছে তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব-র টেক্কা। চতুর্থীতে পুজোর আড্ডায় এদিন এবিপি আনন্দ-র স্টুডিওয় হাজির হয় টিম 'টেক্কা'  দেব, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সৃজিত মুখোপাধ্যায়।   একদিকে ঘাটালে বন্যা পরিস্থিতি, তারই মাঝে দেবের এই ছবি মুক্তি ঘিরে স্বাভাবিকভাবেই উঠে এল নানা প্রশ্ন। 

সাংবাদিক: আমরা ঘাটালের বন্যা দেখেছি। মানুষ কতটা দুর্ভোগের মধ্যে আছে ! তোমার টেক্কা রিলিজ, তাঁরা কতটা সেই মুভিতে দেখতে যেতে সামিল হতে পারবে ? এখন তাঁদের কী পরিস্থিতি ? 

দেব : যবে থেকে আমি ঘাটালের সাংসদ হয়েছি, তবে থেকে ১১ বছরের মধ্যে এত বড় বন্যা হয়নি। শেষ এরকম বন্যা হয়েছিল, ২০০৬- ২০০৭ এর সময়। সত্যি কথা বলতে গেলে আমি এই স্টুডিওতে বসে যাই বলিনা কেন, তাঁদের ওই কষ্ট ..অনেকের বাড়ি জলের তলায় চলে গেছে। অনেক বাড়ি ভেঙে গেছে। অনেক পশুর মৃত্যু হয়েছে। চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। আমি যতই যা বলি না কেন, তাঁদের ওই কষ্টের ১ শতাংশও ভাগ করতে পারব না। কিন্তু এটুকু বলতে পারি, আমি যে দায়িত্বটা নিয়েছি, ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকারের হাত দিয়ে করাব। এবং সেটায় আমি অটুট। কাজ অনেক দ্রুত গতিতে চলছে। এবং সেটা শীঘ্রই আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন, যে কী পরিস্থিতির মধ্যে আছে, কতটা কাজ এগিয়েছে।  

জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা, গৃহবন্দি মানুষ, সমমুখীন হতে হচ্ছে চরম দুর্ভোগের। আর এই আবহেই স্থানীয়দের একাংশের প্রশ্ন, কবে বাস্তবায়িত হবে ঘাটাল মাস্টার প্ল্য়ান? যা নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিরোধী শিবির বিজেপি। পাল্টা উত্তর দিয়েছে তৃণমূলও। অন্য়দিকে, পাঁশকুড়া, উদয়নারায়ণপুর-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে শুধুই হাহাকারের ছবি।  দেখে মনে হতে পারে কোনও দ্বীপ। কিন্তু, না  এটা ঘাটালের জনপদ। বিদ্য়ুতের খুঁটি থেকে হাইটেনশনের তার, সবই চলে গিয়েছে জলের তলায়।

আরও পড়ুন, পঞ্চমীতেও বৃষ্টি ? রাজ্যের ৯ জেলায় সতর্কতা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?

কার্যত জলের তলায় একাধিক বহুতলের দু-তলাও । কে বলবে, কয়েকদিন আগে এখান দিয়েই নিত্য় যাতায়াত করত গ্রামের মানুষ। পরিস্থিতি এমন ভয়াবহ যে এক বাড়ি থেকে অন্য় বাড়ি যেতে হচ্ছে সাঁতার কেটে,ভেসে যাওয়ার ভয় নৌকা বেঁধে রাখতে হচ্ছে বাড়ির দুতলায় থানার সামনে পর্যন্ত এক বুক জল থাকায় অভিযোগ জানাতে নৌকা করে যেতে হচ্ছে থানায়। তবে এই ছবিটা ঘাটালে নতুন কিছু নয়। বর্ষা এলেই ঘাটালে ফেরে এই ছবি। আর তখনই সবার মনে পড়ে সেই ঘাটাল মাস্টার প্ল্য়ানের কথা। যা দশকের পর দশক থেকে গেছে খাতায় কলমেই। লোকসভা ভোটের প্রচারে ঘাটাল মাস্টার প্ল্য়ান বাস্তবায়নের কথা শোনা গেছিল মমতা বন্দ্য়োপাধ্য়ায় থেকে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের গলায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget