এক্সপ্লোর

Kalyan Banerjee: ২০১১ থেকে ২০২৩-এর ফারাক বোঝালেন, বললেন, ‘শুধু মমতার কাছে দায়বদ্ধ’, ফের সরব কল্যাণ

TMC: দুঁদে আইনজীবী হিসেবে পরিচিতি রয়েছে। বাম আমলেই, হুগলির শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন। তার পর থেকে টানা তিন বারের সাংসদ কল্যাণ।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ফের বিস্ফোরক তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, তৃণমূলের অন্দরে এমন কিছু লোক রয়েছেন, যাঁরা দলের মধ্যেই রাজনীতি করেন। দলের কারও কারও কল্যাণের নামই অ্যালার্জি। এভাবেই নাম না করে তৃণমূলের একাংশকে নিশানা করলেন শ্রীরামপুরের আইনজীবী সাংসদ।

দুঁদে আইনজীবী হিসেবে পরিচিতি রয়েছে। বাম আমলেই, হুগলির শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন। তার পর থেকে টানা তিন বারের সাংসদ কল্যাণ। সিঙ্গুর থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় তৃণমূল সরকারকে আদালত থেকে জয় এনে দিয়েছেন তিনি।  সেই কল্যাণই এবার দলের একাংশকে নিশানা করলেন। 

কল্যাণের বক্তব্য, "দলের মধ্যেই বেশি রাজনীতি হয়। বিরোধী দল তো সমালোচনা করবেই। কিন্তু কিছু লোক আছেন, যাঁরা দলের মধ্যে থেকেও রাজনীতি করেন। আমি দায়বদ্ধ শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ২০১৩-'১৪ সাল থেকে আমি বলাই ছেড়ে দিয়েছি। দলের কারও কারও কল্যাণের নামে অ্যালার্জি। অথচ তাঁদের কেউ কেউ তৃণমূল করেননি।"

২০১১ সালের আগের সঙ্গে এখনকার ফারাকও বুঝিয়ে দেন কল্যাণ। বলেন, "২০১১ সালে আমি যা যা সুপারিশ করেছিলাম, তাই হয়েছে। অনিন্দ্য মিত্র অ্যাডভোকেট জেনারেল, আমি বলেছিলাম। দেবাশিস রায় পিপি। এমনকি প্যানেলে যা যা বলেছিলাম, তাই হয়েছে। আজ তো আবার দেবাশিস ফিরে এল! তাহলে যাঁদের নাম বলেছিলাম, সেটা তো ভুল ছিল না! ২০১৩-'১৪ সাল থেকে যাঁরা দায়িত্বে এসেছিলেন, তাঁদের মধ্যে কেউ কেউ তৃণমূল করেনইনি। কেউ কেউ আবার করেছেন। আগে অন্য দল থেকে কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন। বার অ্যাসোসিয়েশনে বসে হোক, এমনকি মাইকে প্রচারও করেছে। তাঁদের একদিন মনে হল, কল্য়াণের লোক থাকবে কেন? তাঁরা এই গান গাইতে শুরু করল। এঁরা অদক্ষ। তার পর এলিমিনেট করা শুরু হল। তাঁরা বুঝুন, ঠিক করেছিলেন কি?"

আরও পড়ুন: Udayan Guha : বাড়ি থেকে 'বের করে পেটানো'র হুমকি উদয়ন গুহর, নিশানায় নিশীথ ?

দলের লোকই আজকাল শত্রু ভাবে বলেও এদিন মন্তব্য করেন কল্যাণ। তাঁর বক্তব্য, "ব্যক্তিগত ভাবে বিরোধী দল আমাকে শত্রু বলে ভাবে না। দলের লোক ভাবে? হ্যাঁ ভাবে। দেড়-দু'বছর আগে দিদি বলেছিলেন, দায়িত্ব নিতে। আমি রাজি হইনি। দল ক্ষমতায় আসার আগে যে পরিশ্রম করলাম...শুধু দু'-একজন আসার জন্য যদি আমি খারাপ হয়ে যাই, কী আর করা যাবে! কী দরকার? তাঁদের হাতেই তো নৌকা ছিল? চালাতে পারলেন না কেন?"

কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল নিয়ে, তো কখনও ভোটে বিরোধীরা প্রার্থী দিতে না পারা প্রসঙ্গ, এর আগেও একাধিক বার মুখ খুলেছেন কল্যাণ। এবারও দলের পরিস্থিতি নিয়ে মন্তব্য় করলেন তিনি।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: 'অর্ণব' যেতে না যেতেই এবার 'মুরাসু', বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়, আছড়ে পড়তে পারে উপকূলে
'অর্ণব' যেতে না যেতেই এবার 'মুরাসু', বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়, আছড়ে পড়তে পারে উপকূলে
Weather Update: অর্ণবের পর মুরাসু, ফের ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, কবে-কোথায় আছড়ে পড়তে পারে?
অর্ণবের পর মুরাসু, ফের ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, কবে-কোথায় আছড়ে পড়তে পারে?
West Bengal News Live : মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
Rachana Banerjee : গ্রেফতার ইন্দ্রনীল সেন, বিস্ফোরক সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, বললেন ...
গ্রেফতার ইন্দ্রনীল সেন, বিস্ফোরক সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, বললেন ...

ভিডিও

Election in Tollywood :
Indranil Sen Arrested : গ্রেফতার ইন্দ্রনীল সেন, এবার লালবাজারের স্ক্যানারে তাঁর স্ত্রী
Suchetan Bhattacharya:
Indranil Sen Arrested |
Firhad Hakim : গদ্দার পোস্টারের পর এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পড়ল নিখোঁজ পোস্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget