এক্সপ্লোর

Kalyan Banerjee:ডোমজুড়ের সভায় নাম না করে রাজীবকে নিশানা কল্য়াণের, আলোচনায় তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব'

Rajib Banerjee:ডোমজুড়ের মাটিতে বিজেপিকে কীভাবে হারাতে হয় তৃণমূল কংগ্রেস দেখিয়েছে। মাথা তো নোয়াতে হয়েছে তৃণমূলের কাছে, ডোমজুড়ের সভা থেকে নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের।

অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্য়ায়, ডোমজুড়: ডোমজুড়ের (Domjur Meeting) মাটিতে বিজেপিকে (BJP) কীভাবে হারাতে হয় তৃণমূল কংগ্রেস (TMC) দেখিয়েছে। মাথা তো নোয়াতে হয়েছে তৃণমূলের কাছে, ডোমজুড়ের সভা থেকে নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee) আক্রমণ তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের (Kalyan Banerjee)। এনিয়ে প্রতিক্রিয়া দিতে চাননি তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব নিয়ে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি।

কী বললেন কল্যাণ? 
পঞ্চায়েত ভোটের আগে, সংগঠন মজবুত করতে হাওড়ার ডোমজুড়ে সভা করে তৃণমূল। সেখানেই শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেন, 'মাথা তো নোয়াতে হয়েছে সেই তৃণমূল কংগ্রেসের কাছে এসে মাথা নোয়াতে হয়েছে। বলতে হয়েছে, একটু জায়গা দাও মা, তোমার মন্দিরে বসি।' রাজনৈতিক মহলের ধারণা, নাম না করে তৃণমূল নেতা রাজীব বন্দ্য়োপাধ্য়ায়কেই আক্রমণ করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। সব মিলিয়ে ঘটনায় ফের প্রকাশ্য়ে চলে এল তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব! ২০২১-এর ২৯ জানুয়ারি, বিধানসভা ভোটের ঠিক আগে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন রাজীব বন্দ্য়োপাধ্য়ায়। বিধায়কের পদ থেকে ইস্তফা দিয়ে, অমিত শাহর পাঠানো চার্টার্ড বিমানে তড়িঘড়ি দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন ডোমজুড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক। গত বিধানসভা ভোটে, ডোমজুড় থেকেই তাঁকে প্রার্থী করে গেরুয়া শিবির। কিন্তু ৪০ হাজারের বেশি ভোটে তৃণমূলের কল্যাণেন্দু ঘোষের কাছে পরাজিত হন তিনি। এরপর থেকেই আর বিজেপিতে তেমনভাবে সক্রিয় হতে দেখা যায়নি রাজীব বন্দ্যোপাধ্যায়কে। উল্টে, ৯ মাসের মাথায়, বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরে আসেন তিনি। পরবর্তীকালে, রাজীবকে ত্রিপুরায় দলের দায়িত্ব দিয়ে পাঠায় তৃণমূল। এবার, পঞ্চায়েত ভোটের মুখে ডোমজুড়ের মাটিতে দাঁড়িয়ে, বিজেপি ফেরত তৃণমূল নেতা, রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের নাম না করে তাঁকে নিশানা করলেন কল্য়াণ। বললেন, 'আমরা বিজেপিকে কীভাবে হারাতে পারি, রাজনৈতিক লড়াইয়ে তা ২০২১ সালে দেখিয়েছি। ২০২২-এ বিভিন্ন মিউনিসিপ্য়ালিটি নির্বাচনেও দেখিয়েছি। ... আমরা ভাল করে দেখিয়েছি, ডোমজুড়ের মাটিতে কীভাবে বিজেপি পার্টিটাকে... কীভাবে হঠিয়েছি... আমরা লড়াই করেছি। ...এই মাটি তৃণমূল কংগ্রেসের মাটি। এখানে বিজেপির মাটি নয়। এই মাটি তৃণমূল কর্মীদের মাটি।' কিছুটা একসুর শোনা যায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়। বলেন, 'ভোটের আগে যারা চার্টার্ড ফ্লাইটে গিয়েছিল তারা ভোটের পর অটো পাঠাতে বলেছিল। যাবি কোথায়? সেই তো তৃণমূল এই ফিরবি।' এভাবে ভোটের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব স্পষ্ট হয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। সব দেখে অনেকেরই প্রশ্ন, শাসকদলের এই কোন্দল বিরোধীদের বাড়তি সুবিধা পাইয়ে দেবে না তো?

আরও পড়ুন:মাছ খান না? ডিমে অ্যালার্জি? প্রোটিন মিলবে কীভাবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dipsita Dhar: 'কোনও প্রতিশ্রুতি দিচ্ছি না, আপনাদের যা দাবি সেটাই আমাদের ম্যানিফেস্টো', বলছেন দীপ্সিতা
'কোনও প্রতিশ্রুতি দিচ্ছি না, আপনাদের যা দাবি সেটাই আমাদের ম্যানিফেস্টো', বলছেন দীপ্সিতা
West Bengal Assembly Election 2026: ২ দফার ভোটে এবার রাজ্যে থাকতে পারে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী
২ দফার ভোটে এবার রাজ্যে থাকতে পারে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী
West Bengal Assembly Election 2026: ভোটের আগে প্রশাসন-পুলিশের শীর্ষ স্তরে বড় রদবদল, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর
ভোটের আগে প্রশাসন-পুলিশের শীর্ষ স্তরে বড় রদবদল, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর
Bengal Election Candidate Announcement Live:প্রার্থীতালিকা প্রকাশ সিপিএম ও বিজেপির, পূর্ণাঙ্গ তালিকা ছাড়াই ভোটের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের
প্রার্থীতালিকা প্রকাশ সিপিএম ও বিজেপির, পূর্ণাঙ্গ তালিকা ছাড়াই ভোটের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget