এক্সপ্লোর

Kalyan Banerjee: বিধায়ক, বিচারপতিরাই বা সমহারে DA পাবেন না কেন, প্রশ্ন তুললেন কল্যাণ

DA Protests: মহার্ঘভাতা নিয়ে রাজ্যের সঙ্গে সরকারি কর্মচারীদের সংঘাত নিয়ে আদালতে মন্তব্য করলেও, এ নিয়ে রাজ্যের সরকারকে যদিও কোনও রকম শলা-পরামর্শ দিতে নারাজ কল্যাণ।

কলকাতা: মহার্ঘভাতা নিয়ে সরাসরি সংঘাতের পথে হাঁটছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। কর্মবিরতির ৯ মার্চ সরকারি কার্যালয় বন্ধ রাখার ডাকও দিয়েছেন তাঁরা। সেই আবহে মুখ খুললেন তৃণমূল (TMC) সাংসদ তথা অভিজ্ঞ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমহারে যেখানে রাজ্যের সরকারি কর্মীরা মহার্ঘভাতা চাইছেন, তাহলে রাজ্যের বিধায়করা কেন কেন্দ্রীয় হারে ভাতা পাবেন না (DA Protests), পাল্টা প্রশ্ন তুলেছেন কল্যাণ (Calcutta High Court)। 

মহার্ঘভাতা নিয়ে লাগাতার আন্দোলন চলছে, তার মধ্যেই মন্তব্য কল্যাণের

বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে জমি সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল। সেখানেই এমন মন্তব্য করেন কল্যাণ। তাঁর বক্তব্য ছিল, "সমহারে ডিএ চাইছেন সরকারি কর্মীরা। তাহলে রাজ্যের বিধায়করা কেন্দ্রীয় হারে ভাতা পাবেন না? সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো, হাইকোর্টের বিচারপতিরা কি সমহারে ডিএ পাবেন?"

মহার্ঘভাতা নিয়ে রাজ্যের সঙ্গে সরকারি কর্মচারীদের সংঘাত নিয়ে আদালতে মন্তব্য করলেও, এ নিয়ে রাজ্যের সরকারকে যদিও কোনও রকম শলা-পরামর্শ দিতে নারাজ কল্যাণ। তাঁর বক্তব্য, "রাজ্যের এখন অনেক বড় বড় আইনজীবী রয়েছেন। জানি না কেন, তাঁদের বুদ্ধিতে এটা আসেনি।" রাজ্যের তৃণমূল সরকারের সাংসদ কল্যাণ। তাঁর এই মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। 

আরও পড়ুন: Bandh Postpone: মমতার বার্তাতেই কাজ হল! কাল বনধ হচ্ছে না পাহাড়ে, জানিয়ে দিলেন বিনয় তামাংরা

এ দিকে, বকেয়া মহার্ঘভাতার দাবিতে বুধবার অনশন ১৩তম দিনে পড়ল। আন্দোলনের ঝাঁঝ বাড়াতে বুধবার মধ্যাহ্নভোজের বিরতিতে (লাঞ্চ আওয়ারে) সমস্ত দফতরে ধিক্কার দিবস পালন করবেন রাজ্য সরকারি কর্মীরা। এর পাশাপাশি, আগামী ৯ মার্চ জরুরি পরিষেবা ছাড়া রাজ্য সরকারের সমস্ত দফতরে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এর মধ্যে থাকছে শিক্ষা প্রতিষ্ঠানও।

শহিদ মিনারের সামনে বকেয়া মহার্ঘভাতার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন ২৭ দিনে 

অন্য দিকে, শহিদ মিনারের সামনে বকেয়া মহার্ঘভাতার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন এ দিন ২৭ দিনে পড়ল। আর এ দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মহার্ঘভাতা দিতে তাঁর সরকারের ১ লক্ষ ৬১ হাজার কোটি টাকা খরচ হয়েছে। বাংলার সরকার একমাত্র পেনশন দেয়, অন্য রাজ্য দেয় না বলেও জানান মমতা। সম্প্রতি, বাজেট অধিবেশনেও রাজ্য সরকার ৩ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণা করে। কিন্তু তার পরও ক্ষোভ মেটেনি রাজ্যের সরকারি কর্মীদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
NEET Protest: দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget