এক্সপ্লোর

Mahua Moitra : চা বানিয়ে জনসংযোগ, সঙ্গে বিশেষ বার্তা মহুয়া মৈত্র-র

TMC : পঞ্চায়েত ভোটের আগে রাজ্যবাসীর সঙ্গে ঘাসফুল শিবিরের সংযোগ বাড়াতে নতুন দিদির সুরক্ষা কবচ অভিযান শুরু করেছেন। যে অভিযানের অঙ্গ হিসেবেই চা বানিয়ে জনসংযোগে নেমেছিলেন মহুয়া মৈত্র।

নদিয়া : রাস্তার পাশের দোকানে চায়ের সসপ্যানে হাত। ফুটতে থাকা দুধ চায়ে পরিমাণ মতো চিনির মিশ্রণ। ততক্ষণে গোটা এলাকা ভরে গিয়েছে লোকজনে। সাংসদকে এভাবে চা-বানানোর ভূমিকায় দেখে কৌতুহল চারিদিকে। দোকানদারের সঙ্গে চা বানানোয় হাত লাগিয়েই অবশ্য থামা নয়। জনসংযোগের যে চেহারা নিজেই নিজের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। পাশাপাশি দিয়েছেন বিশেষ বার্তাও।

সোশ্যাল মিডিয়ায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ (Krishnanagar TMC MP) তাঁর চা-বানিয়ে জনসংযোগের ভিডিও পোস্ট করেছেন। পাশাপাশি তিনি লিখেছেন, 'দেখা যাক এটা কোথায় নিয়ে যায়...'। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) পঞ্চায়েত ভোটের আগে রাজ্যবাসীর সঙ্গে ঘাসফুল শিবিরের সংযোগ বাড়াতে নতুন দিদির সুরক্ষা কবচ অভিযান শুরু করেছেন। যে অভিযানের অঙ্গ হিসেবেই চা বানিয়ে জনসংযোগে নেমেছিলেন মহুয়া মৈত্র। পাশাপাশি তাঁর সোশ্যাল মিডিয়ায় ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় তৈরি হয়েছে জল্পনা। 

চা বানানো তাঁকে কোথায় নিয়ে যায় বলে কী আখেরে প্রধানমন্ত্রীত্ব পদের দিকে ইঙ্গিত করতে চাইলেন তিনি! শুরু হয়েছে গুঞ্জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) একাধিকবার চা বানানোর প্রসঙ্গ তুলে খোঁচা দিয়েছেন যিনি, তিনিই কি তাঁর পথের উল্লেখ করে কোনও বার্তা দিতে চাইলেন ? মহুয়া মৈত্র-র সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে বিভিন্ন মন্তব্যও ভেসে এসেছে। কেউ কেউ লিখেছেন, কোথায় নিয়ে যেতে পারে, সে সম্পর্কে আপনি ভালই জানেন। আবার কেউ কেউ খোঁটা দিয়ে লিখেছেন, এমবিএ চাওয়ালি! সবমিলিয়ে তুঙ্গে উঠেছে তরজা। 

কেউ আবার কটাক্ষ করে বলেছেন, চা কোথায় বানালেন, শুধু তো তৈরি হতে থাকা চায়ে চিনি মেশালেন! যদিও সেই কটাক্ষের পাল্টা জবাবও দিয়েছেন মহুয়া মৈত্র। তিনি লিখেছেন, জল গরম হওয়া শুরু থেকে আদা মেশানো-চা ছাঁকার পুরো ভিডিওটা দিতে হলে ১০ মিনিটের ভিডিও আপলোড করতে হত। যেটা আসলে শ্বাশুড়ি-বৌমা সিরিয়ালসুলভ গিয়ে দাঁড়াত!

আরও পড়ুন- তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে 'কুবেরের ধন', ১৫ কোটি টাকা উদ্ধার করল আয়কর দফতর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek PA: চাপের মুখে প্রকাশ্যে অভিষেকের PA, আজ ফের তলব সুমিত রায়কে
Abhishek PA: চাপের মুখে প্রকাশ্যে অভিষেকের PA, আজ ফের তলব সুমিত রায়কে
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
RG Kar Case: RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, 'হাতে চ্যানেল নিয়ে' ৭ তলা থেকে কীভাবে 'উধাও' ?
RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, 'হাতে চ্যানেল নিয়ে' ৭ তলা থেকে কীভাবে 'উধাও' ?
News Live Updates: এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget