এক্সপ্লোর

Mamata Banerjee Poems: ‘বিচারপতি আসলে রাজনৈতিক ব্যক্তিত্ব’, ‘এপাং-ওপাং-ঝপাং’ কটাক্ষের পাল্টা তৃণমূল

Justice Abhijit Ganguly: বুধবার খিদিরপুরে মাইকেল মধুসূদন লাইব্রেরির অনুষ্ঠানে গিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেখানে যে মন্তব্য করেন তিনি, তা নিয়েই বিতর্ক শুরু হয়েছে।

কলকাতা: সরাসরি মুখে নাম নেননি যদিও। তবে মমতার লেখা এপাং-ওপাং-ঝপাং কবিতাকে 'অখাদ্য' বলে উল্লেখ করেছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) এমন মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আর তাতে বিচারপতিকে আদ্য়োপান্ত রাজনৈতিক ব্যক্তিত্ব বলে উল্লেখ করল তৃণমূল। বিচারপতির আসনে আসীন থেকেও তাঁর এমন মন্তব্য দেশের জন্য় বিপজ্জনক বলে মত তৃণমূলের (Mamata Banerjee Poems)।

বিচারপতিকে আদ্য়োপান্ত রাজনৈতিক ব্যক্তিত্ব বলে উল্লেখ করল তৃণমূল

বুধবার খিদিরপুরে মাইকেল মধুসূদন লাইব্রেরির অনুষ্ঠানে গিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেখানে কয়েক বছর আগে একটি গ্রন্থাগারে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন তিনি। আর তাতেই যে মন্তব্য করেন তিনি, তা নিয়েই বিতর্ক শুরু হয়েছে। এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে এবিপি আনন্দে মুখ খোলেন তৃণমূল (TMC) সাংসদ শান্তনু সেন (Santanu Sen)। বিচারপতিকে 'রাজনৈতিক ব্যক্তিত্ব' বলে উল্লেখ করেন তিনি।

এ দিন শান্তনু বলেন, "কোর্টের এজলাসে বসে বলেননি। সুতরাং বিচারপতি অভিজিৎ গঙ্গোাপাধ্যায়ের বক্তব্য হিসেবে না ধরে, তাঁর এই মন্তব্যকে ব্যক্তিগত মন্তব্য হিসেবে ধরছি আমি। তাই সচেতন নাগরিক হিসেবে এর কট্টর প্রতিবাদ এবং সমালোচনা করার অধিকার রয়েছে আমার। এটাই প্রমাণ করে দিল যে, বিচারপতি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সব কাজ করেনন।"

আরও পড়ুন: Mamata Banerjee Poems: দেশে-বিদেশে ছড়াছড়ি 'আজব ছড়া'র, কেন বার বার নিশানায় মমতা-ই

শান্তনু আরও বলেন, "আদালতের এজলাসে বসে তৃণমূলের মুখপাত্রকে দালাল মুখপাত্র বলতেন, ঢাক পিটিয়ে তৃণমূলকে বিসর্জন দেওয়ার কথা বলতেন, তৃণমূলকে উদ্দেশ্য করে লাইসেন্স বাতিল করে দেওয়ার কথা বলতেন, তদন্ত শুরু হওয়ার আগেই তৃণমূল নেতাদের নাম নিয়ে সামাজিক ভাবে তাঁদের কালিমালিপ্ত করতেন। ব্য়ক্তিগত অনুষ্ঠানে আজ মমতা বন্দ্য়োপাধ্যায়ের প্রতি, তাঁর শৈল্পিক সত্ত্বার প্রতি বিচারপতির এই বিষোদ্গার প্রমাণ করে দিল যে, তিনি আপাদমস্তক রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর কাজই হল, মমতা বন্দ্য়োপাধ্যায় এবং রাজ্যের সরকারের বিরোধিতা করা।" 

বিচারপতির এমন আচরণ বিপজ্জনক বলেও মন্তব্য করেন শান্তনু

বিচারপতির পদে আসীন থেকে বিচারপতির এমন আচরণ বিপজ্জনক বলেও মন্তব্য করেন শান্তনু। তাঁর কথায়, "বিচারপতি দেশের বিচারব্যবস্থার ধারক ও বাহক। যখন বিচারালয়ে বসেন, তাঁর মুখে এমন মন্তব্য শুনলে বিচারব্যবস্থার প্রতি মানুষের সন্দেহ তৈরি হয় বইকি, যা দেশের এবং ভবিষ্যতের জন্য অত্যন্ত বিপজ্জনক।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Updates Live: মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা
মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা, গড়হাজির ইউসুফরা
CM Suvendu Adhikari:
"এতো সবে শুরু, আগে অনেক কিছু বাকি..", NCPI সাংসদদের সঙ্গে বৈঠকের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর
West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget