এক্সপ্লোর

Saugata Roy: ‘খরচ-খরচা তো দরকার নাকি’! ব্যারাকপুর শ্যুটআউট নিয়েও আজব তত্ত্ব সৌগতর

Barrackpore News: পরপর বিস্ফোরণ নিয়ে অদ্ভুত তত্ত্ব দেওয়ার পর, ব্যারাকপুরে শ্যুটআউটকাণ্ডে নতুন তত্ত্ব দিলেন দমদমের তৃণমূল সাংসদ তথা আশুতোষ কলেজের পদার্থবিদ্যার প্রাক্তন অধ্যাপক সৌগত রায়।

কলকাতা: এগরা বিস্ফোরণকাণ্ডে অদ্ভূত তত্ত্ব শোনা গিয়েছিল তাঁর মুখে। ব্য়ারাকপুর শ্যুটআউটে (Barrackpore Shootout) ঘটনাতেও তারই পুনরাবৃত্তি ঘটালেন তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায় (Saugata Roy)। শ্যুটআউটের ঘটনায় যখন ব্যারাকপুরের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে, সেই সময় তাঁর দাবি, চাকরি-বাকরি চলে যাওয়া ছেলেরা খরচের সঙ্কুলান করতেই অপরাধ দিকে ধাবিত হচ্ছেন। 

পরপর বিস্ফোরণ নিয়ে অদ্ভুত তত্ত্ব দেওয়ার পর, ব্যারাকপুরে শ্যুটআউটকাণ্ডে নতুন তত্ত্ব দিলেন দমদমের তৃণমূল সাংসদ তথা আশুতোষ কলেজের পদার্থবিদ্যার প্রাক্তন অধ্যাপক সৌগত রায়। তাঁর বক্তব্য, "মিল বন্ধ হলে অনেক লোকের কাজ চলে যায়। তখন সেই ইংয় ছেলেরা, তাদের তো খরচ-খরচা দরকার, তখন তারা কিছু ক্রাইমের দিকে ধাবিত হয়।

মঙ্গলবার, সন্ধেয় ব্যারাকপুর স্টেশনের অদূরে, জনবহুল এলাকা আনন্দপুরীতে সোনার দোকানে শ্যুটআউটে তরতাজা এক যুবকের প্রাণ চলে যাওয়ার পর, এলাকার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন খোদ স্থানীয় সাংসদ অর্জুন সিংহ। আনন্দপুরীর ঘটনায়, দু'জনকে গ্রেফতার করা হলেও, কী কারণে খুন, ডাকাতিতে বাধা পেয়ে খুন, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, এখনও তা স্পষ্ট ভাবে বলতে পারছে না পুলিশ।

আরও পড়ুন: Dilip Ghosh: 'দুদিন আগেই তো আমার বাড়ি আক্রমণের কথা বলছিলেন..', অভিষেক কনভয়ে হামলায় পাল্টা দিলীপ

সেই আবহেই ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডে নতুন তত্ত্ব দিলেন সৌগত।  রাজ্যের একাধিক জায়গায় বিস্ফোরণে পর পর মৃত্যু নিয়ে এর আগে চাঞ্চল্যকর দাবি করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, "১০০ দিনের কাজ পাচ্ছেন না বলে বাজি কারখানায় কাজ নিচ্ছেন, এর দায় দায়িত্ব কখনও নরেন্দ্র মোদি-অমিত শাহ এড়িয়ে যেতে পারেন না।"

তার পরই বিস্ফোরণের কারণ হিসাবে গরমকে দায়ী করেন সৌগত। তিনি বলেন, "গরমে এমনই বিস্ফোরণ হয়। পুলিশ অত গ্রামের মধ্যে, ৩৮ হাজার গ্রাম, কোথায় বাজি লুকিয়ে আছে, কে জানবে?" সেই তিনিই এবার ব্যারাকপুর শ্যুটআউট নিয়ে নয়া তত্ত্ব সামনে আনলেন। সৌগতর কথায়, "এখানে কর্মসংস্থান কমলেই কিছু ছেলে বের হয়ে আসবে এবং তারা কিছু অপরাধের দিকে যাবে। এই সব শিল্প এলাকায় জুয়া-সাট্টা চলে, পুলিশের খুব কড়া নজরদারি রাখতে হয়। অন্য জায়গায় এত ক্রাইম হচ্ছে না। ব্যারাকপুর সবথেকে কনজেস্টেড শিল্পাঞ্চল। "

এ নিয়ে সৌগতকে তীব্র কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তাঁর বক্তব্য, "সৌগতবাবু তো ভুল কিছু বলছেন না! এটাই তো ঘটনা! দিদি বলে দিয়েছেন, 'আমি চাকরি দিতে পারব না, কাজ দিতে পারব না, কাজ চেওনা, মেরে খাও'। এটা তো অন্তত স্বীকার করলেন একজন এমপি সততার সঙ্গে যে বেকারত্বের জন্য় খুন খারাপি হিংসা লুঠ এই বাংলায় বাড়ছে!"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
West Bengal Live News Update: চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন
চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন
Weather Update Today: কাটছে না নিম্নচাপের প্রভাব, আজও প্রবল বৃষ্টিপাতের জেরে চূড়ান্ত হয়রানি? কী বলছে IMD?
কাটছে না নিম্নচাপের প্রভাব, আজও প্রবল বৃষ্টিপাতের জেরে চূড়ান্ত হয়রানি? কী বলছে IMD?
Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget