এক্সপ্লোর

Sukhendu Sekhar Roy: সোশ্যাল মিডিয়াতে পোস্টের জের, লালবাজারে রাতেই ফের তলব সুখেন্দুশেখর রায়কে

RG Kar Hospital doctor death case: সুখেন্দুশেখর রায়কে বিকেলে লালবাজারে দেখা করতে বলা হয়েছিল। কিন্তু, যাননি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য। ফের রাতে তাঁকে তলব করা হয়েছে।

কলকাতা: বিকেলের ডাকে সাড়া দেননি তাই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (TMC MP Sukhendu Sekhar Roy) রাতেই ফের ডাকল লালবাজার (Lalbazar)। শনিবার রাতে নিজের এক্স হ্যান্ডেল থেকে আরজি কাণ্ড (RG Kar Hospital doctor death case) নিয়ে একটি পোস্ট করেছিলেন। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জেরা করার দাবি তুলেছিলেন সিবিআইয়ের কাছে। 

আরও পড়ুন: Abhishek Banerjee: 'সময়ের ডাক, সেনাপতি পথ দেখাক', আর জি কর নিয়ে চাপানউতোর, অভিষেককে নিয়ে দাবি জোরাল হচ্ছে তৃণমূলে

এরপরই তাঁকে তলব করে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার। রবিবার বিকেলে তাঁকে দেখা করতে বলা হয়। কিন্তু, বিকেলে লালবাজারে যাননি সুখেন্দুশেখর রায়। এর জেরে রাতেই ফের তাঁকে তলব করেছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন: RG Kar News: বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলছি, আর জি কর কাণ্ডে এবার মুখ খুললেন মিঠুন

শনিবার রাতে সুখেন্দুশেখর রায় পোস্ট করেন, "সিপি আর প্রাক্তন অধ্যক্ষকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করুখ সিবিআই। কারা আত্মহত্যার কথা রটিয়েছিল, কেন ৩দিন পরে স্নিফার জগ ঘটনাস্থলে যাবে? কেন দেওয়াল ভাঙা হল? এরকম শতাধিক প্রশ্ন আছে, ২ জনকে হেফাজতে নিক সিবিআই। শতাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, ওদের মুখ খোলান, কাদের প্রশ্রয়ে 'রায়' এত প্রভাবশালী?" 

এরপরই স্নিফার ডগ নিয়ে ভুল তথ্য দিয়ে দিয়েছেন বলে দাবি করে তৃণমূলের রাজ্যসভার সাংসদকে তলব করে কলকাতা পুলিশ।

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের পর থেকেই দলের লাইনে থেকে কিছুটা বাইরে হাঁটতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়কে। মহিলাদের রাত দখলের ডাকেও সাড়া দিয়ে পোস্ট করেছিলেন তিনি। লিখেছিলেন,"আমি আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিতে যাচ্ছি, কারণ লক্ষ লক্ষ বাঙালি পরিবারের মতো আমারও মেয়ে ও ছোট্ট নাতনি আছে। আমাদের গর্জে উঠতে হবে। নারীদের ওপর অত্য়াচার অনেক হয়েছে, নারীদের ওপর অত্য়াচার আর নয়। আসুন একসঙ্গে প্রতিরোধ করি। যাই হোক সবাই আসুন।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar CBI Investigation: 'শুধু জিজ্ঞাসাবাদ কেন? কেন গ্রেফতার করা হচ্ছে না সন্দীপ ঘোষকে?' প্রশ্ন তুলল নির্যাতিতার পরিবার

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget