এক্সপ্লোর

Abhishek Banerjee: 'সময়ের ডাক, সেনাপতি পথ দেখাক', আর জি কর নিয়ে চাপানউতোর, অভিষেককে নিয়ে দাবি জোরাল হচ্ছে তৃণমূলে

RG Kar Protests: আর জি করের ঘটনায় প্রতিবাদে যখন গর্জে উঠেছে গোটা দেশ, তৃণমূলের অন্দরে চলছে , সেই সময় তৃণমূলের অন্দর থেকে অভিষেককে সামনে দেখতে চাওয়ার দাবি জোরাল হচ্ছে ক্রমশ।

গৌতম মণ্ডল, অনির্বাণ বিশ্বাস ও হিন্দোল দে: আর জি কর কাণ্ডে পদে পদে সমালোচিত হচ্ছে সরকার। দলের নেতা-মন্ত্রীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যেমন, তেমনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি উঠছে। এহেন পরিস্থিতিতে দলের তরফে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা হলেও,  সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি চোখ এড়াচ্ছে না কারও। দলের তরফেও অভিষেককে সম্মুখ ভাগে দেখতে চাওয়ার দাবি উঠছে। এবার ডায়মন্ড হারবার থেকেও অভিষেককে এগিয়ে আনার দাবি উঠল। (Abhishek Banerjee)

আর জি করের ঘটনায় প্রতিবাদে যখন গর্জে উঠেছে গোটা দেশ, তৃণমূলের অন্দরে চলছে , সেই সময় তৃণমূলের অন্দর থেকে অভিষেককে সামনে দেখতে চাওয়ার দাবি জোরাল হচ্ছে ক্রমশ। কোথাও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের ছবি দিয়ে, তো কোথাও তাঁকে ট্যাগ করেই নিজেদের দাবি জানাচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। 'সময়ের ডাক, সেনাপতি পথ দেখাক' দাবি তুলছেন অনেকেই। (RG Kar Protests)

আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার মোকাবিলায় তৃণমূলের শীর্ষস্তরেই মতভেদ তৈরি হওয়া নিয়ে জল্পনা যখন তুঙ্গে উঠেছে, সেই সময় ডায়মন্ড হারবারের তৃণমূল কর্মীদের একটা বড় অংশের ফেসবুকে অভিষেককে চেয়ে নানা পোস্ট চোখে পড়ছে। মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারের ফেসবুক পেজেও এমন পোস্ট নজর কেড়েছে সকলের।

এ নিয়ে মগরাহাট পশ্চিম ব্লকের তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ইমরান হাসান মোল্লা বলেন, "প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঠে নামা মানেই বিরোধীদের খুঁজে পাওয়া যাবে না। অবশ্যই আর জি করের ঘটনা দুঃখজনক, বেদনাদায়ক। আজ সিবিআই-এর হাতে মামলা উঠেছে। চার-পাঁচ দিন হয়ে গিয়েছে। বাকি যদি কোনও আসামি থেকে থাকে, কেন সিবিআই তাদের গ্রেফতার করতে পারছে না?"

আর জি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার পথে নামেন মমতা। কিন্তু ওই কর্মসূচিতে অভিষেককে দেখা যায়নি। শনিবার মমতার নির্দেশে মিছিলে পা মেলান ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, পার্থ ভৌমিকরা। ওই দিন ডায়মন্ড হারবারে কোনও বড় মিছিল না বেরোলেও, সোশ্যাল মিডিয়ায় অভিষেককে সম্মুখ ভাগে দেখতে চাওয়ার দাবি জানান কুণাল ঘোষ। 
 
কুণাল পরিষ্কার জানান, মমতা লড়াইয়ে নেতৃত্ব দিলেও, বর্তমান পরিস্থিতিতে দলের সেনাপতি অভিষেককে সক্রিয় ভূমিকায়, সামনের সারিতে দেখতে চাইছেন নেতা-কর্মীরা। এর পরই ডায়মন্ড হারবারের তৃণমূল নেতাদের একাংশের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অষেককে সম্মুখ ভাগে দেখতে চেয়ে একের পর এক পোস্ট চোখে পড়ছে।  যদিও সেই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি এবং সিপিএম। সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সাফ বক্তব্য, "নৌকা ডুবে না যায়।" তবে বিরোধীরা কটাক্ষ করলেও, আর জি কর নিয়ে চাপানউতোরের মধ্যে অভিষেকের অনুপস্থিতি নিয়ে পারদ চড়ছে তৃণমূলের অন্দরে। 

আরও পড়ুন: RG Kar Doctor Death Case: পূর্বপুরুষের হাতে সৃষ্টি, সেখানেই তরুণী চিকিৎসকের উপর নৃশংস অত্যাচার, প্রতিবাদে রাস্তায় RG কর প্রতিষ্ঠাতার পরিবার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget