এক্সপ্লোর

Sovan Cahtterjee: অভিষেকের পর শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ-জল্পনা, কালীপুজোর পরেই ঘাসফুলে ঘর-ওয়াপসি?

Sovan Chatterjee Mamata Banerjee Meeting: যদিও এ নিয়ে এখনই মুখ খুলতে নারাজ শোভন চট্টোপাধ্যায়। গতকাল সাতসকালে উত্তরবঙ্গের ফ্লাইট ধরে দার্জিলিং পৌঁছন শোভন-বৈশাখী।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • মুখ্যমন্ত্রীর সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের গোপন বৈঠক, তৃণমূলে ফেরার জল্পনা।
  • অভিষেকের সঙ্গে শোভন-বৈশাখীর সাক্ষাৎ, তৃণমূলে ফেরার আগ্রহ প্রকাশ।
  • কালীপুজোর পরেই শোভন চট্টোপাধ্যায়ের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন হতে পারে।
  • রাজনৈতিক মহল মনে করছে, বিধানসভা ভোটের আগে ঘরে ফিরছেন শোভন।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ-জল্পনা। 'দার্জিলিঙে মুখ্যমন্ত্রীর সঙ্গে ২ ঘণ্টার বৈঠক কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রের', তাহলে কি কালীপুজোর পরেই ঘাসফুলে ঘর ওয়াপসি কাননের? সেই প্রশ্নই উঠছে রাজনৈতিক মহলে। 

যদিও এ নিয়ে এখনই মুখ খুলতে নারাজ শোভন চট্টোপাধ্যায়। গতকাল সাতসকালে উত্তরবঙ্গের ফ্লাইট ধরে দার্জিলিং পৌঁছন শোভন-বৈশাখী। গতকাল বিকেলে রিচমন্ড হিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়, খবর শোভন-ঘনিষ্ঠ মহল সূত্রে । 

এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছে তৃণমূলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এবিপি আনন্দকে জানিয়েছিলেন শোভন চট্যোপাধ্যায়। তাহলে কি এবার পাকাপাকিভাবে তৃণমূলে ফিরতে চলেছেন কলকাতার প্রাক্তন মেয়র? উৎসবের আবহে মাথাচাড়া দিল এই জল্পনা। 

কলকাতার প্রাক্তন মেয়রের দাবি ছিল, এদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন তিনি এবং বৈশাখী বন্দোপাধ্যায়। তৃণমূলে ফেরার আর্জিও জানিয়েছেন। প্রাক্তন মেয়রের কথায়, 'অভিষেকের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকার হয়েছে। আমি নিজে খুব মুগ্ধ। আমরা তিনজনে ছিলাম। দল যখন যেভাবে কাজে লাগাবে সেই কাজ করতে আমি আগ্রহী, অভিষেককে জানিয়েছি।' 

একসময়ে মমতা বন্দোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন শোভন চট্টোপাধ্যায়। কলকাতার মেয়র এবং মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সব দফতরের দায়িত্বে ছিলেন। ২০১৯ সালে দিল্লি গিয়ে, জুটিতে বিজেপিতে নাম লেখান শোভন-বৈশাখী।২০২১ সালে বিজেপির হয়ে প্রচারে নেমে মমতা বন্দোপাধ্যায়কে আক্রমণও করেন।

একুশের ভোটে বিজেপি রাজ্যে দাগ কাটতে পারেনি। তারপর বিজেপির সঙ্গে দূরত্ব বাড়তে থাকে শোভন-বৈশাখীর। ফের তৃণমূলের কাছাকাছি আসতে শুরু করেন তাঁরা। কখনও ভাইফোঁটার দিনে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে দেখা যায় এই জুটিকে।কখনও আবার নবান্নে। এদিনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দোপাধ্যায়।

সেবার শোভন চট্টোপাধ্যায় বলেছিলেন, 'আমি নিজে অভিভূত। আমিও বলছি বয়স কোনও বিষয় নয়, এটা থেকে আজকে অনেক জিনিস উপলব্ধি করেছি! যা আলোচনা হয়েছে তাতে মনে করি, ওই মেঘ থেকে জল আসবে। অভিষেকের উষ্ণতাও উপলব্ধি করেছি। মমতাদি, তাঁর নিশ্চয়ই অভিষেককের সঙ্গে কথা হবে, আমাকেও ডাকবেন। সেই অনুযায়ী যা ভাল বুঝবেন, সিদ্ধান্ত নেবেন। যেভাবে অ্যাডজাস্ট করা দরকার,  আমি নিজেকে প্রস্তুত রাখছি। আজকের নতুন অভিজ্ঞতা হয়েছে। সেটা আমার বড় পাওনা।' 

বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমার কাছে শ্রেষ্ঠ শারদ উপহার। আমি কখনও শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন আলাপচারিতা শুনিনি। যে আন্তরিকতা অভিষেক, শোভনের প্রতি বর্ষণ করেছে, আমার মনে হয়েছে, এই দিনটা এ বছরের স্মরণীয় মুহূর্ত হয়ে থাকল। কিছু অভিমানের মেঘ জমে ছিল। ভুল ধারণা,  ইচ্ছে করে নানা রটানো ছিল, সেই গুলো কেটে গেছে। ওর সক্রিয়তা সময়ের অপেক্ষা।' 

বৈঠক তো হল। ঘাসফুলের বাগানে শোভনের প্রত্যাবর্তন কি তাহলে সময়ের অপেক্ষা?

এ প্রসঙ্গে আগে কুণাল ঘোষ বলেছিলেন, 'আমি তো অনেক আগেই বলেছি যে শোভন, তিনি রাজনৈতিক মানুষ এবং বৈশাখী যথেষ্ট... তারা যদি তৃণমূলে সক্রিয় হতে চান। শোভনদার সঙ্গে তো আমাদের ব্যক্তিগত সম্পর্ক ভাল, সেটা যদি এক দলের আনুষ্ঠানিক সম্পর্কে পরিণত হয়, তাহলে সেটা আরও ভাল। সিদ্ধান্ত নেবেন মমতা ও অভিষেক। কিন্তু অভিষেকের সঙ্গে যে সৌজন্যের বৈঠক হয়েছে, সেটা তো আরও ভাল কথা।' 

সামনে ছাব্বিশের বিধানসভা ভোট। তার আগে কি ফের রাজ্য রাজনীতিতে দেখা যাবে ঘরে ফেরার ছবি? 

সেরা শিরোনাম

Chorbagan Puja Stampede: 'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
প্রবল ভিড়ে পদপিষ্ট, চরমে বিশৃঙ্খলা, একাধিক মৃত্যু, আপাতত বন্ধ চোরবাগানের সর্বজনীনের পুজোমণ্ডপ
প্রবল ভিড়ে পদপিষ্ট, চরমে বিশৃঙ্খলা, একাধিক মৃত্যু, আপাতত বন্ধ চোরবাগানের সর্বজনীনের পুজোমণ্ডপ
News Live Updates: চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্ট অনেকে, বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা, ছড়িয়ে পড়ে জুতো-বোতল
চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্ট অনেকে, বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা, ছড়িয়ে পড়ে জুতো-বোতল

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget