এক্সপ্লোর

TMC : 'নতুন তৃণমূল অন্যায়ের সঙ্গে আপোষ করে না, পার্থকে ছুড়ে ফেলে দিয়েছে', বার্তা দেগঙ্গার ব্লক তৃণমূল সভাপতির

Partha Chatterjee : দুর্নীতির অভিযোগে গ্রেফতারির পরই দলীয় ও সরকারি সব পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানো হয়েছে। এই পরিস্থিতিতে ব্লক সভাপতির নতুন তৃণমূল বার্তায় কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : এবার নতুন তৃণমূলের (NEW TMC) সুর শোনা গেল দেগঙ্গার ব্লক তৃণমূল সভাপতির গলায়। তিনি বলেন, নতুন তৃণমূল অন্যায়ের সঙ্গে আপোষ করে না। দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। তাই পার্থ চট্টোপাধ্যায়ের মতো মানুষকেও দূরে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল নেতার মন্তব্যে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি (BJP)।

দেগঙ্গার তৃণমূল কংগ্রেস (TMC) ব্লক সভাপতি আনিসুর রহমান বলেছেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতার নির্দেশে যে নতুন তৃণমূল আসছে, এই নতুন তৃণমূলের দুর্নীতির কোন স্থান নেই। মানুষ যেমনটা চাইছে তেমনভাবে গড়ে উঠবে তৃণমূল। তাই নতুন তৃণমূল পার্থ চট্টোপাধ্যায় কে ছুড়ে ফেলে দিয়েছে।'

স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে ED’র হাতে গ্রেফতার হওয়ার পর জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। দলের আরেক হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলও এখন জেল হেফাজতে। বিরোধীরা দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে লাগাতার বিঁধছে। এই অবস্থায়, উত্তর থেকে দক্ষিণ কলকাতা জুড়ে দেখা মিলেছিল এই হোর্ডিং-এর, যাতে লেখা ‘নতুন তৃণমূল’। এবার নতুন তৃণমূলে সুর শোনা গেল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ব্লক তৃণমূল সভাপতি আনিসুর রহমানের গলায়। শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি সভায় গিয়ে তিনি বলেন, নতুন তৃণমূল দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। তাই পার্থ চট্টোপাধ্যায়কেও দূরে সরিয়ে দেওয়া হয়েছে।

দুর্নীতির অভিযোগে গ্রেফতারির পরই দলীয় ও সরকারি সব পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানো হয়েছে। দায়িত্ব কমেছে অনুব্রতরও। এই পরিস্থিতিতে, ব্লক সভাপতির নতুন তৃণমূল বার্তায় কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। ২০২৩-এ পঞ্চায়েত ভোট। ২০২৪-এ লোকসভার মহাযুদ্ধ। তার আগে ঐক্যবদ্ধ দলকে ময়দানে নামাতে তৎপর তৃণমূল নেতৃত্ব। এই প্রেক্ষিতে ‘নতুন তৃণমূল’ বার্তা অত্যন্ত ইঙ্গিতবাহী বলেই মনে করছে রাজনৈতিক মহল।

কিছুদিন আগে নিউ ব্যারাকপুর পুরসভার তৃণমূলের পুরপ্রধানের একটি ভিডিও ঘিরে তুমুল শোরগোল হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায় ক্যান্সার (Cancer)! অন্যায় করেছিলেন! তাই কেটে বাদ দিয়েছে! দলের প্রাক্তন মহাসচিবকে বেনজির আক্রমণ করেন নিউ ব্যারাকপুর পুরসভার তৃণমূলের পুরপ্রধান প্রবীর সাহার। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক বাধে। শাসকদলকে যে বিষয়টি নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা।

আরও পড়ুন- খিদিরপুরে লরির চাকায় পিষ্ট গাড়ি, বেঘোরে মৃত্যু তৃণমূল কাউন্সিলরের ছেলের

 

সেরা শিরোনাম

TMC To NCPI : ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
Newtown Traffic Police Case: নিউটাউনে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর, গ্রেফতার ৩ স্কুল শিক্ষক
নিউটাউনে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর, গ্রেফতার ৩ স্কুল শিক্ষক
Supreme Court TMC Case : ঝুলেই রইল ১০ বিদ্রোহী বিধায়কদের ভবিষ্যৎ, মমতা তৃণমূলকে হাইকোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট
ঝুলেই রইল ১০ বিদ্রোহী বিধায়কদের ভবিষ্যৎ, মমতা তৃণমূলকে হাইকোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট
TMC To BJP : তৃণমূল থেকে বিজেপিতে ১০ পঞ্চায়েত নেতা, 'হার্মাদ' বলে তেড়ে এল বিজেপিরই আরেক দল, তুঙ্গে হাতাহাতি
তৃণমূল থেকে বিজেপিতে ১০ পঞ্চায়েত নেতা, 'হার্মাদ' বলে তেড়ে এল বিজেপিরই আরেক দল, তুঙ্গে হাতাহাতি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৪.১১.২০২৬) । তোলাবাজির প্রতিবাদ, ডেবরায় দলীয় বিধায়ককে মারধরে অভিযুক্ত বিজেপি কর্মীরাই
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৪.১১.২০২৬) । অভিষেকের কেন্দ্রে TMC পার্টি অফিসে টাকার পাহাড়!
BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget