এক্সপ্লোর

Sabang News:দোকান থেকে কাপড় চুরিতে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য, চাঞ্চল্য সবংয়ে

TMC Panchayat Member Arrested: দোকান থেকে কাপড় চুরির অভিযোগে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। সবংয়ের ঘটনা।

অমিত জানা, সবং: দোকান থেকে কাপড় চুরির অভিযোগে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য (TMC Panchayat Member Arrest)। সবংয়ের (Sabang News) ঘটনা। একেবারে নির্দিষ্ট করে বললে, চাঞ্চল্যকর ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ১১ নং মোহাড় অঞ্চলের পূর্ব মোহাড় এলাকায় ঘটেছে। আর তার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য। ধৃত পঞ্চায়েত সদস্যের নাম লালমোহন ভুঁইঞা। বাড়ি পূর্ব মোহাড় এলাকায়।

কী জানা গেল?
অভিযোগকারী তথা দোকানের মালিক, ব্যবসায়ী বিমল মেইকাপের দাবি, গভীর রাতে দোকানের তালা ভেঙে লক্ষাধিক টাকার কাপড়-সহ জিনিসপত্র নিয়ে পালিয়ে গিয়েছিল কেউ বা কারা। পর দিন সকালে বিমল দোকান খুলতে এসে দেখেন, তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। দোকানের ভিতরে পোশাক-সহ বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ঘটনার পর সবং থানায় লিখিত অভিযোগ জানান তিনি। কালবিলম্ব না করে চুরির ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। তারপর চুরির সঙ্গে যুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের যোগ রয়েছে সন্দেহে গত কাল, অর্থাৎ সোমবার রাতেই তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করাহয়। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চুরির কথা স্বীকার করেছেন। এমনকি চুরি যাওয়া সামগ্রী উদ্ধারও করে এনেছে পুলিশ। তবে এই নিয়ে অভিযুক্ত লালমোহন ভুঁইঞাকে প্রশ্ন করা হলে মন্তব্য করতে রাজি হননি। অভিযুক্তকে আজ  মেদিনীপুর আদালতে তোলা হবে। যদিও পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে আগেও অনেক চুরির অভিযোগ রয়েছে। তাঁকে আজ মেদিনীপুর জেলা আদালতে তোলার কথা।
গোটা ঘটনায় সরব হয় বিজেপি। তাদের মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি রমাপ্রসাদ গিরি বলেন, 'সবংয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্য গ্রেফতার হবেন, এ এমন কিছু নয়। আগামীদিনে সবংয়ের মন্ত্রীর ক্ষেত্রেও এই পরিস্থিতি হতে পারে। এটাও জ্বলজ্বল করছে। কারণ উনিও ইডি-সিবিআই এর ডাক পেয়েছেন। শিক্ষামন্ত্রী থেকে খাদ্যমন্ত্রী সকরলে জেলে আছেন। স্বাভাবিক, তৃণমূলের সকলে চোর। তাঁরা সকলে জেলে থাকবেন।'

গ্রেফতারি ঘিরে শিরোনামে...
ঘটনা হল, কখনও শিক্ষা-দুর্নীতি, কখনও গরু পাচার, কখনও আবার রেশন দুর্নীতি---একের পর এক কেলেঙ্কারিতে বার বার নাম জড়িয়েছে তৃণমূলের হেভিওয়েট নেতামন্ত্রীদের। হালে, সন্দেশখালির ঘটনা ঘিরে  শিরোনামে তৃণমূল নেতা শেখ শাহজাহান। তা ছাড়া, কয়লা পাচার, বালি পাচার, পুরনিয়োগ দুর্নীতি সবেতেই একাধিক বার শোনা গিয়েছে শাসকদলের নানা নেতার নাম। এবার কাপড়-চুরির ঘটনাতেও অভিযোগের তির তৃণমূল পঞ্চায়েত সদস্যের দিকে।

আরও পড়ুন:লোকসভার আগে রাজ্যসভা নির্বাচন, মনোনয়ন জমা দিলেন TMC ও BJP প্রার্থীরা

   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget